বাংলাদেশ, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬
১৯ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
৭ সেপ্টেম্বর ২০২৪, ৮:০৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সাবেক এমপি হাবিবের গণসংবর্ধনায় যোগ দিয়ে হিটস্ট্রােকে যুবদল নেতার মৃত্যু

রিজাউল করিম: সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি ও বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক হাবিবুল ইসলাম হাবিবের গণসংবর্ধনায় যোগ দিতে গিয়ে হিটস্ট্রােকে শেখ ফারুক হোসেন রানা (৪২) নামে এক যুবদল নেতার মৃত্যু হয়েছে।

শনিবার (৭ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৩টার দিকে খুলনার চুকনগর এলাকায় হাবিবুল ইসলাম হাবিবকে বরণ করে আনতে গিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি।

শেখ ফারুক হোসেন তালা উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক এবং তালা উপজেলার খলিলনগর ইউনিয়নের উত্তর নলতা গ্রামের শেখ এরশাদ আলির ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, হাবিবুল ইসলাম হাবিবকে বরণ করতে লাখো নেতা-কর্মীর মতো শেখ ফারুক হোসেন রানা ছুটে যান চুকনগরে। সেখানে সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য রাখেন হাবিবুল ইসলাম হাবিব। বিকাল সাড়ে ৩টার দিকে তার বক্তব্য শেষ হওয়ার পরেই হঠাৎ হিট স্ট্রােকে আক্রান্ত হন তিনি। এ সময় স্থানীয় ক্লিনিকে নেয়ার পথে তার মৃত্যু হয়।

এদিকে যুবদল নেতা শেখ ফারুক হোসেনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও সমবেদনা জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রকাশনা সম্পাদক ও সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব, তালা উপজেলা বিএনপির সভাপতি মৃণাল কান্তি রায়, সাধারণ সম্পাদক সেখ শফিকুল ইসলাম, উপজেলা যুবদলের আহবায়ক মির্জা আতিয়ার রহমান, সদস্য সচিব মোস্তফা মহাসীন মন্টু, তালা থানা ছাত্রদলের সভাপতি মোঃ হাফিজুল ইসলাম প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরা তায়কোয়ানডো ক্লাবের তিন স্বর্ণ ও এক রৌপ্য জয়

১

জাকারিয়া হত্যাকাণ্ডে কিশোর গ্যাঙ লিডার নাহিদ হাসানসহ ১২ জনের নামে মামলা

২

মা হারালেন সাংবাদিক এম শাহীন গোলদার, সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক

৩

সাংবাদিক এম শাহীন গোলদারের মা আর নেই, সাতক্ষীরা প্রেসক্লাবের শোক

৪

সাতক্ষীরায় শিখো–প্রথম আলো জিপিএ-৫ প্রাপ্ত কৃতি সংবর্ধনা: মাদক, মিথ্যা ও মুখস্থকে ‘না’ বলার শপথ

৫

ঘেরের বেড়িতে গাঁজা চাষ, আটক ১

৬

দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা-লুটের মূলহোতা গ্রেপ্তার

৭

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২০৮৯

৮

না জানিয়ে অন্য শহরে ভ্রমণ, বড় শাস্তি পাচ্ছেন বাংলাদেশের ৩ ক্রিকেটার

৯

এক লাফে ২৫২ টাকা বাড়ল এলপিজির দাম

১০

বাংলাদেশের ৯২ শতাংশ পণ্যে শুল্কমুক্ত সুবিধা দে‌বে যুক্তরাজ্যg

১১

নয় মাস পর শুটিংয়ে ফিরছেন তানিয়া বৃষ্টি

১২

এফবিআইয়ের ‘মোস্ট ওয়ান্টেড’ তালিকায় বাংলাদেশি চিকিৎসক জাহিদুল

১৩

ক্রীড়াবিদদের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ: ক্রীড়া প্রতিমন্ত্রী

১৪

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

১৫

কোন সময় বলব আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ ও বারাকাল্লাহ

১৬

সরকারি সফরে অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে সেনাপ্রধানের ঢাকা ত্যাগ

১৭

বুরকিনা ফাসোকে ৭ গোলের বন্যায় ভাসাল আর্জেন্টিনা

১৮

ভারতের বিপক্ষে ব্রাজিলের ‘এক হালি’

১৯

সন্ধ্যার মধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস

২০