বাংলাদেশ, সোমবার, ৩১ আগস্ট ২০২৬
১৬ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
১৬ সেপ্টেম্বর ২০২৪, ৭:৪১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সংবিধানের বিষয়ে সিদ্ধান্ত নেবে পার্লামেন্ট: ফখরুল

ডেস্ক রিপোর্ট: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, যেকোনো সংস্কার, পরিবর্তন জনগণের অংশগ্রহণ ছাড়া সম্ভব নয়। পরিবর্তনের জন্য দরকার পার্লামেন্ট, সে জন্য সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করতে হবে।

নির্বাচনের মাধ্যমে যারা পার্লামেন্টে যাবেন তারাই সিদ্ধান্ত নেবেন কি পরিবর্তন দরকার, কোন পরিবর্তন দরকার, সংবিধান বাতিল হবে না কি সংস্কার।
সোমবার (১৬ সেপ্টেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট: উচ্চকক্ষের গঠন’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করে জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি)।

ফখরুল বলেন, গত ১৬ বছর ধরে আওয়ামী লীগ সরকার দেশের সকল গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস করেছে। আমাদের ছাত্র-জনতার আন্দোলনের বিজয়ের মাধ্যমে আসা স্বপ্নগুলো নস্যাৎ করতে ইতোমধ্যে ষড়যন্ত্র শুরু করেছে। আমি বিস্মিত হয়ে যাই, সমাজের শিক্ষিত লোকেরা, যাদের সমাজে গুরুত্ব আছে, তারা গণমাধ্যমে বিভ্রান্তিমূলক কথা বলেন। যারা অন্তর্বর্তী সরকারের দায়িত্বে আছেন, তারা যখন বলেন, ‘দল তৈরি করতে হবে’ এটা বিস্মিত না হয়ে পারা যায় না। এ অধিকার তাদেরকে কে দিয়েছে, অনুমতি কে দিয়েছে, এ দায়িত্ব পেলেন কোথায়? তাহলে কী করে আমরা বা জনগণ ভাববে তারা (অন্তর্বর্তী সরকারের যারা দায়িত্বে আছেন) নিরপেক্ষ দায়িত্ব পালন করছেন।

একটি গোষ্ঠী এ সরকারকে দীর্ঘ সময় দেওয়ার জন্য উঠেপড়ে লেগেছে জানিয়ে বিএনপির মহাসচিব বলেন, তাহলে তো নির্বাচন, পার্লামেন্টের দরকার নাই। এ সময় একটি গণমাধ্যমে জরিপ প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, ‘পত্রিকাটি লিখেছে দেশের ৮০ শতাংশ মানুষ চায় , যতদিন খুশি এই সরকার থাকুক। ’ আমি জানি না, এই কথাগুলো তারা কোথায় থেকে পেলো? জনগণ এটা তো মেনে নেবে না। এই ধরনের রিপোর্ট তৈরি করার ক্ষেত্রে ভাবা উচিত, কোনো ধরনের বিভ্রান্ত সৃষ্টি না হয় সেদিকটাও খেয়াল রাখতে হবে।

নেতাকর্মীদের বিরুদ্ধে যেসব মিথ্যা ও বানোয়াট-হয়রানিমূলক মামলা আছে সেগুলো অবিলম্বে প্রত্যাহার করার জন্য বর্তমান সরকারের কাছে আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, আন্দোলনে যারা পঙ্গু, শহীদ ও আহত হয়েছেন তাদেরকে রাষ্ট্রের পক্ষ থেকে ক্ষতিপূরণ দিতে হবে। আন্দোলনের বিরুদ্ধে গিয়ে স্বৈরাচার সরকারকে যারা মদদ দিয়েছেন আমরা এখনো সেই প্রশাসনে তাদেরকেই দেখতে পাচ্ছি, তাদের সরানো হয়নি। এ ধরনের লোককে সরিয়ে ফেলার দাবি করেন মির্জা ফখরুল।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কামরুজ্জামান রাসেল কেন্দ্রীয় সদস্য মনোনীত

কালিগঞ্জে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা

আবুল হাসান জাতপুর বাজারের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় জাতীয় পার্টির অভিনন্দন

সুবর্ণাবাদ সেন্ট্রাল হাইস্কুলে এডহক কমিটির সদস্যদের সংবর্ধনা

দেবহাটায় নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতা উদ্বোধন

কালিগঞ্জে মৎস্যজীবী দলের কমিটি গঠন: হাসান আহবায়ক, ফারুক সদস্য সচিব

৫৭ বছরের রেকর্ড ভেঙে দিলেন সূর্যবংশী

কালিগঞ্জের ফতেপুর গ্রামে চুরি

ত্রিশালে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩

শিশু আছিয়া হত্যা: হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল

১০

দেশের সাত অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কতা

১১

অভিষেকেই মার্তিনেসের চার সেভ, ৭ গোলের রোমাঞ্চে চেলসির জয়

১২

নেপাল-চীনে হিমবাহ ধস, নিহত ৭৯৭

১৩

র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

১৪

শিশু আছিয়া হত্যা মামলায় হাইকোর্টের রায় আজ

১৫

অবশেষে পাল্টা হামলা চালালো ইরান, যুক্তরাষ্ট্রের মিত্র দেশে ‘ব্যাপক ধ্বংসযজ্ঞ’

১৬

স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ আজ

১৭

ফ্যামিলি কার্ড পাবেন না ৮ শ্রেণির মানুষ, জারি হলো নীতিমালা

১৮

সাতক্ষীরায় আন্তঃধর্মীয় সম্প্রীতি সমাবেশ

১৯

বেনাপোল স্থলবন্দরে ফর্কলিফট দুর্ঘটনায় শ্রমিক আহত

২০
error: Content is protected !!