বাংলাদেশ, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
১১ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
১৩ এপ্রিল ২০২৪, ১০:২০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শ্যামনগরে ৩য় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১ ‍

সুলতান শাহাজান, শ্যামনগর: সাতক্ষীরার শ্যামনগরের ভুরুলিয়া ইউনিয়নের ৩নং খানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণীর এক শিশুকে (১১) ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় বিদ্যালয়ের নৈশ প্রহরীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১৩ এপ্রিল) শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ওসি জানান, তৃতীয় শ্রেণীর এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে একই বিদ্যালয়ের নৈশ প্রহরী সুজন সরকারকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ৭ ফেব্রুয়ারি বিকেলে স্কুল ছুটি শেষে শিশুটি বাড়ির উদ্দেশ্য রওনা দেয়। পরে ওই শিশুকে দিয়ে শ্রেণীকক্ষ পরিষ্কার করার কথা বলে নৈশ প্রহরী সুজন তাকে তৃতীয় শ্রেণীর কক্ষে নিয়ে ধর্ষণ করে এবং ধর্ষণের বিষয়টি গোপন রাখার জন্য শিশুটিকে ভয়-ভীতি ও জীবননাশের হুমকি দেয়। ভয়ে শিশুটি তার সাথে ঘটে যাওয়া ঘটনা তাৎক্ষণিক কাউকে জানায়নি। ৪-৫ দিন আগে শিশুটি শারীরিক অসুস্থতা বোধ করলে শিশুটি তার সাথে ঘটে যাওয়া ঘটনাটি তার মাকে জানায়।

এ ঘটনায় শনিবার (১৩ এপ্রিল) ওই শিশুর মা বাদী হয়ে শ্যামনগর থানায় একটি মামলা করেন। পরে পুলিশ বেলা এগারোটার দিকে অভিযান চালিয়ে উপজেলার ভুরুলিয়া ইউনিয়নের খানপুর গ্রাম থেকে বিদ্যালয়ের নৈশ প্রহরীকে গ্রেপ্তার করে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরায় আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার

১

একই জায়গায় আটকে থাকতে চাই না

২

চলন্ত স্লিপার বাসে আগুন, ঘুমের মধ্যেই পুড়ে মরল ৯ যাত্রী

৩

বোয়িংয়ের সঙ্গে আরও ১১টি নতুন বিমান কেনার চুক্তি

৪

এশিয়ান গেমসে শ্রীলঙ্কাকে ৫-১ গোলে উড়িয়ে দিল বাংলাদেশ

৫

বিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ বিশ্ব গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

৬

দুপুরের মধ্যে ১১ অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস

৭

আশাশুনির নয়াবাদে স্বামীর নির্মম নির্যাতনে হাসপাতালে স্ত্রী

৮

কালিগঞ্জ সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভা

৯

কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স ও ভূমি অফিস পরিদর্শনে এমপি রবিউল বাশার

১০

ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ

১১

পাইকগাছায় কৃষকদলের বিক্ষোভ মিছিল

১২

কালিগঞ্জে যুবদলের আনন্দ মিছিল

১৩

চাঁদা না পেয়ে নির্মাণাধীন বাড়ি ভাঙচুর ও মারপিটের অভিযোগে সংবাদ সম্মেলন

১৪

সাতক্ষীরায় এবি পার্টির কমিটি গঠন: আহ্বায়ক শাকিল, সদস্য সচিব শাহীন

১৫

সাতক্ষীরা জেলা শহীদ জিয়া স্মৃতি সংসদের কমিটি গঠন: সভাপতি রাসেল, সম্পাদক গাজী বাবু

১৬

গাছের ডালে ঝুলছিল ১১ ফুটের অজগর, উদ্ধারের পর সুন্দরবনে অবমুক্ত

১৭

৬ লাখ মানুষের জলাবদ্ধতা নিরসনে টিআরএম চান সাতক্ষীরার যুবরা

১৮

দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে সাতক্ষীরায় স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

১৯

সাতক্ষীরায় মানবাধিকার সাংবাদিক নেটওয়ার্ক’র সভা

২০