বাংলাদেশ, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
৯ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
১২ নভেম্বর ২০২৪, ৭:১৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

প্রতিবন্ধী ভাতার কার্ড দেওয়ার নামে অর্থ আদায়, কালিগঞ্জে প্রতারকের ২০ দিনের জেল

কালিগঞ্জ প্রতিনিধি: প্রতিবন্ধী ও বয়স্ক ভাতাসহ বিভিন্ন ভাতার কার্ড দেওয়ার প্রলোভন দেখিয়ে অর্ধ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার ঘটনায় সাইফুল ইসলাম নামে এক প্রতারককে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১২ নভেম্বর) বিকালে সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাস এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

সাজাপ্রাপ্ত প্রতারক সাইফুল ইসলাম উপজেলার মথুরেশপুর ইউনিয়নের দধলি গ্রামের সফরুদ্দিনের ছেলে।

জানা গেছে, প্রতারক সাইফুল ইসলাম দীর্ঘদিন ধরে উপজেলাজুড়ে বিভিন্ন এলাকার অসহায় মানুষকে প্রতিবন্ধী কার্ড ও বয়স্ক ভাতার কার্ড দেওয়ার কথা বলে অর্থ আদায় করে আসছিল। এমনই একজন ধলবাড়িয়া ইউনিয়নের গণেশপুর গ্রামের আব্দুল আজিজের মেয়ে আনজুয়ারা বেগম। প্রতিবন্ধী ভাতার কার্ড দেওয়ার নাম করে তার কাছ থেকে ৬ হাজার টাকা হাতিয়ে নেয়া হয়। টাকা নেওয়ার পরে আর কোন যোগাযোগ না করায় বিষয়টি নিয়ে ভুক্তভোগী আনজুয়ারা বেগম উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট অভিযোগ দায়ের করেন। বিষয়টি তদন্তের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা উপজেলা সমাজসেবা কর্মকর্তাকে নির্দেশ দেন।

মঙ্গলবার ভুক্তভোগী এবং এলাকার ইউপি সদস্যরা প্রতারক সাইফুলকে উপজেলা সমাজসেবা কর্মকর্তা শহিদুর রহমানের কার্যালয়ে হাজির করেন। এ সময় সে টাকা নেওয়ার কথা স্বীকার করে।

পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে সাজা দেওয়া হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরায় আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার

একই জায়গায় আটকে থাকতে চাই না

চলন্ত স্লিপার বাসে আগুন, ঘুমের মধ্যেই পুড়ে মরল ৯ যাত্রী

বোয়িংয়ের সঙ্গে আরও ১১টি নতুন বিমান কেনার চুক্তি

এশিয়ান গেমসে শ্রীলঙ্কাকে ৫-১ গোলে উড়িয়ে দিল বাংলাদেশ

বিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ বিশ্ব গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

দুপুরের মধ্যে ১১ অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস

আশাশুনির নয়াবাদে স্বামীর নির্মম নির্যাতনে হাসপাতালে স্ত্রী

কালিগঞ্জ সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভা

কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স ও ভূমি অফিস পরিদর্শনে এমপি রবিউল বাশার

১০

ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ

১১

পাইকগাছায় কৃষকদলের বিক্ষোভ মিছিল

১২

কালিগঞ্জে যুবদলের আনন্দ মিছিল

১৩

চাঁদা না পেয়ে নির্মাণাধীন বাড়ি ভাঙচুর ও মারপিটের অভিযোগে সংবাদ সম্মেলন

১৪

সাতক্ষীরায় এবি পার্টির কমিটি গঠন: আহ্বায়ক শাকিল, সদস্য সচিব শাহীন

১৫

সাতক্ষীরা জেলা শহীদ জিয়া স্মৃতি সংসদের কমিটি গঠন: সভাপতি রাসেল, সম্পাদক গাজী বাবু

১৬

গাছের ডালে ঝুলছিল ১১ ফুটের অজগর, উদ্ধারের পর সুন্দরবনে অবমুক্ত

১৭

৬ লাখ মানুষের জলাবদ্ধতা নিরসনে টিআরএম চান সাতক্ষীরার যুবরা

১৮

দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে সাতক্ষীরায় স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

১৯

সাতক্ষীরায় মানবাধিকার সাংবাদিক নেটওয়ার্ক’র সভা

২০