বাংলাদেশ, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
৫ অগ্রহায়ণ ১৪৩৩ | সময়:
admin
২১ নভেম্বর ২০২৪, ২:১৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

‘উপকূলীয় নারীদের সফলতা ও জ্ঞানের কথা’ শীর্ষক অভিজ্ঞতা সভা

উপকূলীয় প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগরে ‘উপকূলীয় অঞ্চলের নারীদের সফলতা ও জ্ঞানের কথা’ শীর্ষক অভিজ্ঞতা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) উপজেলা কৃষি অফিসের হল রুমে গবেষণা প্রতিষ্ঠান বারসিক ও সবুজ সংহতি এই সভার আয়োজন করে।

সভায় সভাপতিত্ব করেন ধুমঘাট শাপলা নারী উন্নয়ন সংগঠন এর সভানেত্রী ও জাতীয় কৃষিপদক প্রাপ্ত কৃষাণী অল্পনা রাণী মিস্ত্রি।

উপকূলীয় নারীদের নানা অভিজ্ঞতা তুলে ধরেন পদ্মপুকুরের নাসরিন নাহার, গাবুরার জেসিমন বেগম, ঈশ্বরীপুরের মিতা রানী, শ্যামনগরের অষ্টমী মালো, মুন্সিগঞ্জের সরমা রাণী, বুড়িগোয়ালিনীর কনিকা রানী মন্ডল প্রমুখ।

এসময় তারা উপকূলীয় দুর্যোগকবলিত ও জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাবে ক্ষতিগ্রস্ত নারীদের অগ্রগতির পথে বিরাজমান নানা সামাজিক প্রতিবন্ধকতা মোকাবেলা করে যেভাবে লোকায়ত জ্ঞানের মাধ্যমে স্থানীয় কৃষি প্রাণবৈচিত্র্য ও প্রাণিসম্পদ রক্ষার মাধ্যমে নিজেদের পরিবারকে এগিয়ে নিয়েছেন, সফলতা অর্জন করেছেন, স্বীকৃতি পেয়েছেন তার গল্প তুলে ধরেন।

সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ রনী খাতুন। আরো বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. নাজমুল হুদা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আরিফুজ্জামান, ভেটেরিনারি সার্জন ডা. সুব্রত কুমার বিশ্বাস, বারসিক এর সহযোগী আঞ্চলিক সমন্বয়কারী রামকৃষ্ণ জোয়ারদার, সিডিও’র নির্বাহী পরিচালক গাজী ইমরান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের জেন্ডার প্রমোটর মো. মাছুম বিল্লাহ প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন বারসিক এর সহযোগী কর্মসূচি কর্মকর্তা বরসা গাইন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গ্রামীণ ব্যাংক বড়দল শাখার সামনে আগুন জ্বালিয়ে আতংক সৃষ্টি

১

রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যায় দোষী সাব্যস্ত মিয়ানমার

২

শ্যামনগরে জগদ্ধাত্রী পূজার মণ্ডপ পরিদর্শনে বিএনপি নেতা সালাম খান

৩

এডাব সাতক্ষীরা জেলা শাখার বার্ষিক সাধারণ সভা

৪

শিল্পকলা চত্বরে ‘উদ্যোক্তা মেলা ২০২৬’ শুরু

৫

কালিগঞ্জে লকডাউনের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

৬

সাবেক মন্ত্রী জাবেদের ১৫, রুকমীলার ১০ বছর কারাদণ্ড

৭

সাংবাদিক বিলালকে অপহরণ চেষ্টার ঘটনায় সাতক্ষীরা প্রেসক্লাবের গভীর উদ্বেগ

৮

বিলাল হোসেনকে তু‌লে নেওয়ার চেষ্টা সাংবা‌দিকতার উপর আঘাত, সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের উদ্বেগ

৯

কলারোয়ায় প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের দা‌য়ে যুব‌কের যাবজ্জীবন কারাদণ্ড

১০

সাতক্ষীরার সাত উপজেলার কোন ইউনিয়নে কবে ভোট?

১১

তালায় সমবায়ের মাধ্যমে টেকসই কর্মসংস্থান নিশ্চিতে সভা

১২

কেশবপুরে বিএনপি নেতার অফিসের সামনে ককটেল বিস্ফোরণ

১৩

মুকসুদপুর থানায় আগুন দিলো কার্যক্রম নি/ষি/দ্ধ আ.লীগ

১৪

গোপালগঞ্জে এমপি সেলিমের বাড়িতে অ×গ্নি×সংযোগ

১৫

শ্যামনগরে মধ্যরাতে সাংবাদিককে বাড়ি থেকে তু‌লে নেওয়ার চেষ্টা, অভিযোগ ক্ষমতাসীনদের বিরুদ্ধে

১৬

দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদার, সর্বোচ্চ সতর্কতা

১৭

কপ৩১-এ লিডার্স’র সাইড ইভেন্ট: স্থানীয় জনগোষ্ঠীর নেতৃত্বে খাদ্যব্যবস্থা গড়ে তুলতে অর্থায়ন বাড়ানোর আহ্বান

১৮

সাত জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন

১৯

আশাশুনিতে খোলপেটুয়া নদীর বেড়িবাঁধে ফের ভাঙন, আতংকে স্থানীয়রা

২০