বাংলাদেশ, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
১১ অগ্রহায়ণ ১৪৩৩ | সময়:
admin
১ ফেব্রুয়ারি ২০২৫, ৯:১৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

তালায় চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্টে নওয়াবেকী শামীমা ক্লিনিক চ্যাম্পিয়ন

রিজাউল করিম: সাতক্ষীরার তালায় চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্টে নওয়াবেকী শামীমা ক্লিনিক চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।

শনিবার বিকালে জালালপুর ইউনিয়নবাসীর আয়োজনে কানাইদিয়ার রথখোলা মাঠে টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়।

এতে নওয়াবেকী শামীমা ক্লিনিক ফুটবল একাদশ টাই ব্রেকারে ৫-৪ গোলে ধুলিহর ফুটবল একাদশকে হারিয়ে জয়লাভ করে।

খেলা শেষে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক ও তালা-কলারোয়ার সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব।

তালা উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম মফিদুল হক লিটুর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন তালা উপজেলা বিএনপির সভাপতি মৃনাল কান্তি রায়, সিনিয়র সহ-সভাপতি গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম, জালালপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সরদার সহরাব ইসলাম, তালা থানার অফিসার ইনচার্জ শেখ শাহিনুর রহমান, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক অধ্যাপক মোশারাফ হোসেন, খেশরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এস এম লিয়াকত, উপজেলা যুবদলের আহবায়ক মির্জা আতিয়ার রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোহাম্মদ রফিকুল ইসলাম দাদুভাই, তালা উপজেলা ছাত্রদলের আহবায়ক হাফিজুর রহমান হাফিজ, যুবদল নেতা ফারুক জোয়ারদার প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তালা-কলারোয়ার সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসলে কানাইদিয়া-কপিলমুনি সংযোগ ব্রিজের নির্মাণ কাজ শেষ করার আশ্বাস দেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্নাতক পাস ছাড়া ম্যানেজিং কমিটির সভাপতি নয়, পরিপত্র জারি

১

শ্রীরামপুর কমিউনিটি ক্লিনিকের বেহাল দশা, ব্যাহত হচ্ছে স্বাস্থ্যসেবা

২

নবাগত ইউএনও’কে ডিবি ইউনাইটেড হাইস্কুলের পক্ষে ফুলেল শুভেচ্ছা 

৩

পাইকগাছায় পুণ্যস্নানে শেষ হলো ঐতিহ্যবাহী রাস উৎসব

৪

শ্যামনগরে ২শ কৃষকের মাঝে জলবায়ু সহনশীল কৃষি উপকরণ বিতরণ

৫

রতনপুরে পানি নিষ্কাশন ও সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন

৬

সখিপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

৭

সখিপুরে শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ ও শিক্ষা উপকরণ বিতরণ

৮

হিজাব না পরায় ইরানি সংগীতশিল্পীকে ৭৪ বেত্রাঘাত

৯

কলকাতা উৎসবে বাংলাদেশের ‘বনলতা সেন’

১০

বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভান হলেন এমএলএসে বর্ষসেরা তরুণ খেলোয়াড়

১১

এসএসসির ফরম পূরণের সময় বাড়ল

১২

কালিগঞ্জের নবাগত ইউএনও এরফানুর রহমানের সঙ্গে বিএনপি নেতৃবৃন্দের মতবিনিময়

১৩

চায়ের কাপে ঝড়/পদ্মপুকুরে নির্বাচনী আলোচনায় সম্ভাব্য ৪ প্রার্থীর নাম

১৪

সর্বদলীয় সংলাপ চায় জামায়াত, সায় নেই সরকারের

১৫

হঠাৎ সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন জামায়াত আমির, নেপথ্যে কী?

১৬

জানুয়ারিতে খুলনা থেকে ঢাকায় চালু হচ্ছে নতুন বিরতিহীন ট্রেন

১৭

এবার দ্রুততম ডাবল সেঞ্চুরির বিশ্বরেকর্ড সূর্যবংশীর

১৮

ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৪৫

১৯

হাম উপসর্গে আরও ৯ জনের মৃত্যু

২০
error: Content is protected !!