বাংলাদেশ, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬
২১ কার্তিক ১৪৩৩ | সময়:
admin
২৩ ফেব্রুয়ারি ২০২৫, ৭:১২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

পাইকগাছায় অধ্যক্ষের কক্ষে তালা, অপসারণের দাবিতে মানববন্ধন

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: খুলনার পাইকগাছা উপজেলার কপিলমুনি জাফর আউলিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ ও ওলামা লীগ নেতা মাওলানা আব্দুস সাত্তারের অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

এর আগে আন্দোলনকারীরা তার বিরুদ্ধে মাদ্রাসার জমি আত্মসাৎসহ নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে অধ্যক্ষের কক্ষে তালা ঝুলিয়ে দেন।

রোববার (২৩ ফেব্রুয়ারি) ছাত্র-জনতা, জমিদাতা ও এলাকাবাসীর উদ্যোগে কপিলমুনি জাফর আউলিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার সামনে খুলনা-পাইকগাছা প্রধান সড়কে এই বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, জমিদাতা ও শত শত স্থানীয় মানুষ অংশ নেন।

বিক্ষোভ চলাকালে অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার মাদ্রাসা ত্যাগ করে পালিয়ে যান বলে জানিয়েছেন আন্দোলনকারীরা।

মানববন্ধনে বক্তব্য রাখেন জমিদাতা শেখ সাহাজুদ্দিন, উপজেলা নিরাপদ সড়ক কমিটির সভাপতি এইচএম শফিউল ইসলাম, জমিদাতা শেখ ইউনুস আলী, পাইকগাছা রিপোর্টার্স ইউনিটির সভাপতি শেখ সেকেন্দার আলী, শেখ বাবু, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি আব্দুল কাদের, মো. সোহেল গাজী, মো. বিল্লাল হোসেন প্রমুখ।

বক্তারা অভিযোগ করে বলেন, স্বল্প মূল্যে মাদ্রাসার নামে জমি ক্রয়ের কথা বলে তিনি নিজের নামে সাড়ে ৪ শতক জমি লিখে নিয়েছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেতনা খননের মাটি বিক্রি, ঘটনাস্থল পরিদর্শনে আশাশুনির ইউএনও

১

ছকিনা-শামছুর দম্পতির মানবেতর জীবনযাপন, জোটেনি বয়স্ক ভাতার কার্ড

২

সংবাদ প্রচারকে কেন্দ্র করে ডিবি হেফাজতে ইকবাল সোবহান চৌধুরী

৩

ইউপি নির্বাচনের তালিকা যাচাইয়ে মাঠপর্যায়ে ইসির নির্দেশ

৪

সৌদি আরবে জরুরি সতর্কতা জারি

৫

ডেঙ্গুতে একদিনে আরও ৬ জনের মৃত্যু

৬

আইনশৃঙ্খলা বাহিনীকে অতিরিক্ত বল প্রয়োগ না করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

৭

কপ জলবায়ু ন্যায়বিচারের মঞ্চ, নাকি কূটনৈতিক প্রদর্শনী || বাহলুল আলম

৮

আদালতে হাজির না হওয়ায় বিপাকে নোরা ফাতেহি

৯

রিপাবলিকানকে হারিয়ে ইতিহাস গড়লেন ভারতীয় বংশোদ্ভূত মুসলিম তরুণী

১০

মার্কিন নির্বাচনে ইতিহাস গড়া এক ফিলিস্তিনি নারী

১১

বুড়িগোয়ালিনী ও গাবুরাতে বৃষ্টির পানি সংরক্ষণাধার উদ্বোধন

১২

প্রথম আলোর সেরা প্রতিনিধি ইমতিয়াজ, সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের অভিনন্দন

১৩

দুই প্রকল্প উদ্বোধনে মোংলা আসছেন প্রধানমন্ত্রী

১৪

নাজিমগঞ্জ বাজার কমিটির নির্বাচনের সম্পাদক প্রার্থী মুন্নার লিফলেট বিতরণ

১৫

আশাশুনিতে জাতীয় যুব দিবস উপলক্ষে মাছের পোনা অবমুক্ত

১৬

সুন্দরবনের বনদস্যুদের নির্মূলে কয়রায় মানববন্ধন, মদদদাতাদেরও বিচারের দাবি

১৭

পশ্চিমবঙ্গ থেকে ১০০ কিলোমিটারের বেশি পথ পাড়ি, আসামে ধরা পড়ল সেই বাঘিনী

১৮

বৃহস্পতিবার খুলনা আসছেন প্রধানমন্ত্রী

১৯

পেছাচ্ছে মেডিকেল ভর্তি পরীক্ষা

২০