বাংলাদেশ, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
১২ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
৩ জুলাই ২০২৩, ৯:১৮ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

ঢাকায় বিশ্বকাপজয়ী গোলকিপার মার্টিনেজ

স্পোর্টস ডেস্ক: ঢাকা এসে পৌঁছেছেন বিশ্বকাপজয়ী আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। সোমবার (৩ জুলাই) ভোরে তাকে বহন করা প্লেনটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

এর আগে আমস্টারডাম থেকে স্থানীয় সময় রাত ১১টা ৪০ মিনিটে প্লেনে ওঠেন মার্টিনেজ। তিনি বাংলাদেশে থাকবেন ১১ ঘণ্টার মতো। এরপর বিকেলে কলকাতার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন।

মার্টিনেজকে কলকাতা ও ঢাকায় এনেছেন কলকাতার ক্রীড়া উদ্যোক্তা শতদ্রু দত্ত। তার সঙ্গে যোগাযোগ করা হয়।

তিনি জানান, ঢাকায় বিমানবন্দর থেকে তিনি সরাসরি চলে যাবেন হোটেলে। সেখান থেকে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে স্পন্সর প্রতিষ্ঠানের হেড অফিসে যাবেন। ওখান থেকে দুপুর ২টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করতে যাবেন মার্টিনেজ। ওই সাক্ষাতের পরই বাংলাদেশ ছাড়বেন তিনি।

মার্টিনেজের এই সফর নিয়ে কলকাতায় হইচই পড়ে গেলেও ঢাকায় তেমন প্রচার-প্রচারণা নেই। এর বড় কারণ, বিশ্বজয়ী এই গোলরক্ষকের সঙ্গে সাধারণ সমর্থকদের দেখা হওয়ার সম্ভাবনা নেই। ফলে আর্জেন্টিনা ফুটবল দলকে নিয়ে বাংলাদেশের মানুষের যে উন্মাদনা তার সঙ্গে পরিচয় হচ্ছে না মার্টিনেজের।

অথচ এই উন্মাদনার কথা জেনেই বাংলাদেশে আসার আগ্রহের কথা নিজেই জানিয়েছিলেন বিশ্বকাপজয়ী এই গোলরক্ষক। গত মে মাসে নিজের ফেসবুক অ্যাকাউন্টে ঢাকা আসার খবর নিশ্চিত করেছিলেন তিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দারিদ্র্য বিমোচনে রোকেয়া মাইনুল আল রাহমা ফাউন্ডেশনের উদ্যোগ

১

ঢাকা পড়ছে শ্যামনগরের পর্যটন সম্ভাবনা

২

পর্যটন বদলে দিতে পারে সুন্দরবন নির্ভরশীল মানুষের ভাগ্য

৩

বিশ্ব পর্যটন দিবসে ফিরে দেখা শ্রেণিকক্ষের সেই মুহূর্তগুলো || মো. মামুন হাসান

৪

সাতক্ষীরায় সড়‌কে রা‌তে ঝর‌লো দুই প্রাণ

৫

আশাশুনিতে আকস্মিক টর্নেডোয় ৪‌টি বসতঘর লণ্ডভণ্ড

৬

তালায় জুয়েলারির দোকানে দুর্ধর্ষ চুরি, ২৩ লাখ টাকার গহনা লুট

৭

সিলেটের পাহাড়-নদী-পাথরের সৌন্দর্য উপ‌ভো‌গে সাতক্ষীরা সাংবা‌দিক কে‌ন্দ্রের সদস‌্যরা

৮

সাতক্ষীরায় আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার

৯

একই জায়গায় আটকে থাকতে চাই না

১০

চলন্ত স্লিপার বাসে আগুন, ঘুমের মধ্যেই পুড়ে মরল ৯ যাত্রী

১১

বোয়িংয়ের সঙ্গে আরও ১১টি নতুন বিমান কেনার চুক্তি

১২

এশিয়ান গেমসে শ্রীলঙ্কাকে ৫-১ গোলে উড়িয়ে দিল বাংলাদেশ

১৩

বিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ বিশ্ব গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

১৪

দুপুরের মধ্যে ১১ অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস

১৫

আশাশুনির নয়াবাদে স্বামীর নির্মম নির্যাতনে হাসপাতালে স্ত্রী

১৬

কালিগঞ্জ সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভা

১৭

কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স ও ভূমি অফিস পরিদর্শনে এমপি রবিউল বাশার

১৮

ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ

১৯

পাইকগাছায় কৃষকদলের বিক্ষোভ মিছিল

২০