বাংলাদেশ, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
৪ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
৯ মার্চ ২০২৩, ৭:২১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

উত্তরায় ১১ কোটি টাকা ছিনতাই, আটক ৭

ডেস্ক রিপোর্ট: রাজধানীর উত্তরায় অস্ত্র ঠেকিয়ে অর্থলগ্নিকারী প্রতিষ্ঠান মানি প্লান্টের গাড়ি থেকে ১১ কোটি ২৭ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ৭ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। এছাড়া ছিনতাইয়ে ব্যবহৃত গাড়ি জব্দ করা হয়েছে।

ছিনতাই হওয়া টাকার বেশিরভাগই উদ্ধার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক জানান, ছিনতাই হওয়া টাকাভর্তি ৪টি ট্রাংকের মধ্যে ৩টি উদ্ধার করা হয়েছে। অভিযান চলমান রয়েছে, অভিযান শেষে বিস্তারিত জানানো হবে।

বৃহস্পতিবার (৯ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে রাজধানীর উত্তরা ১৬ নম্বর সেক্টরের ১১ নম্বর ব্রিজ সংলগ্ন এলাকায় অস্ত্রধারীরা মানি প্লান্টের গাড়ি থামিয়ে প্রায় সোয়া ১১ কোটি টাকা ছিনিয়ে নেয়। ঘটনার পর থেকে রাজধানীজুড়ে তল্লাশি শুরু করে পুলিশ।

পুলিশ জানায়, সশস্ত্র একটি গ্রুপ গাড়িটি ঘিরে ধরে টাকা ছিনতাই করে নিয়ে যায়। গাড়িটি বেসরকারি একটি ব্যাংকের এটিএম মেশিনে টাকা লোড করতে ঢাকা থেকে সাভার ইপিজেড যাচ্ছিল। ওই গাড়িতে প্রায় সাড়ে ১১ কোটি টাকা ছিল বলে দাবি করেছে প্রতিষ্ঠানটি।

ঘটনার খবর পেয়ে উত্তরা বিভাগের উপ-কমিশনার, ওসিসহ ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে যান। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাকিস্তানে মসজিদে বোমা হামলায় মৃত্যু বেড়ে ২৭, আহত ৭০

মেলায় ঘুরতে যাওয়ার সুযোগে ব্যবসায়ীর ফাঁকা বাড়িতে দুর্ধর্ষ চুরি

জুনিয়র রাইডার্স ৮ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টে কাটিয়া ফ্যালকন চ্যাম্পিয়ন

ফার্মগেটে মসজিদে গোপন বৈঠক, আটক ২৩

বেনাপোলে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার, স্থানীয়দের উদ্যোগে দাফন

আশাশুনির ফটিকখালীতে জমি দখলের পাঁয়তারার অভিযোগে মানববন্ধন

আশাশুনির কাদাকাটি ও ঝাউবুনিয়া বিলে রাতের আঁধারে মাছ চুরি, ঘের মালিকদের উদ্বেগ

আশাশুনি সদর ইউনিয়নে জামায়াতের গণসংযোগ

পরিবেশ সুরক্ষায় সুন্দরবন সেবা কল্যাণ ফাউন্ডেশনের বৃক্ষরোপণ

গুড়পুকুরপাড়ে মনসা পূজায় পুণ্যার্থীদের ঢল, হচ্ছে না মেলা

১০

শ্যামনগরে ইসলামী আন্দোলনের পৌর কমিটি ঘোষণা

১১

সাতক্ষীরায় সুকান্ত জন্মশতবর্ষ উদযাপন

১২

কা‌লিগ‌ঞ্জে পুকুরে ডু‌বে দুই শিশুর মৃত্যু

১৩

ক্যান্টনমেন্ট থানার ওসি ক্লোজড

১৪

উপনির্বাচনে সেনা মোতায়েন, জুনের আগেই ইউপি নির্বাচন : ইসি

১৫

রাষ্ট্রপতির সঙ্গে কাদের সিদ্দিকীর সাক্ষাৎ

১৬

শ্যামনগরে জাল টাকা দিয়ে পণ্য কেনার সময় কিশোর আটক

১৭

দেবহাটায় জিআইএসভিত্তিক গ্রামীণ সড়কের মাস্টারপ্ল্যান প্রণয়নে কর্মশালা

১৮

দেবহাটায় শিশুশ্রম প্রতিরোধে সভা, শিক্ষায় ফিরেছে ৮৭ শিশু

১৯

বেনাপোল স্থলবন্দর পরিদর্শনে বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মানজারুল মান্নান

২০
error: Content is protected !!