বাংলাদেশ, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ | সময়:
admin
১৭ অক্টোবর ২০২৪, ৯:৪৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

জেলায় জেলায় পল্লী বিদ্যুতের শাটডাউন কর্মসূচি, ভোগান্তি

ডেস্ক রিপোর্ট: জেলায় জেলায় ‘শাটডাউন’ কর্মসূচি পালন করেছে পল্লী বিদ্যুতের কর্মকর্তা-কর্মচারীরা। ২-৪ ঘণ্টা বিদ্যুৎ সংযোগ বন্ধ রেখে এ কর্মসূচি পালন করেন তারা। আমাদের জেলা প্রতিনিধিদের পাঠানো খবর-

সিলেট
সিলেটের ৮ উপজেলায় প্রায় তিন ঘণ্টা ‘শাটডাউন’ করে রাখার পর স্বাভাবিক হয়েছে বিদ্যুৎ সরবরাহ। বিকেল সাড়ে ৪টার দিকে জেলার ২৬ সাব স্টেশন বন্ধ করে দেওয়া হয়। পরে রাত সাড়ে ৭টার দিকে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হয়েছে।

ফরিদপুর
বিকেল ৪টা থেকে ফরিদপুর সদর, নগরকান্দা, সালথা, বোয়ালমারী, আলফাডাঙ্গা, মধুখালী, চরভদ্রাসনসহ বিভিন্ন উপজেলা বিদ্যুতহীন হয়ে পড়ে। রাত ৮টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত স্বাভাবিক হওয়ার খবর মিলেনি।

নোয়াখালী
পল্লী বিদ্যুতের কয়েকজন কর্মকর্তা-কর্মচারীকে চাকরি থেকে অব্যাহতির প্রতিবাদে জেলার ৯৩৭ গ্রামে চার ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়া হয়। দুপুর ১টা থেকে বিকেলে ৫টা পর্যন্ত অন্ধকারে ছিল পল্লী বিদ্যুতের পৌনে আট লাখ গ্রাহক।

নারায়ণগঞ্জ
বিকেল ৩টা থেকে বিদ্যুৎ সংযোগ বন্ধ করে ব্ল্যাকআউট কর্মসূচি পালন করেছে নারায়ণগঞ্জ জেলার পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীরা। পল্লী বিদ্যুৎ সমিতির ১০ কর্মকর্তার নামে মামলা এবং চাকরি থেকে স্থায়ী অপসারণের প্রতিবাদসহ বিভিন্ন দাবিতে তারা এ কর্মসূচি পালন করেন।

পাবনা
বিকেল ৫টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীরা ব্লাক আউট কর্মসূচি পালন করে। জাতীয় গ্রিড থেকে সরবরাহ বন্ধ রয়েছে বলে স্থানীয় পাওয়ার স্টেশনগুলো থেকে গ্রাহকদের জানান হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তালায় খামারীদের সক্ষমতা বৃদ্ধিতে জলবায়ু বিপন্নতা বিষয়ক প্রশিক্ষণ

অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ে সিরিজ জিতল বাংলাদেশ

সান-মুন-স্টার সোশ্যাল ক্লাবের কার্যনির্বাহী কমিটি ঘোষণা

কোন পণ্যের দাম বাড়বে, কোন পণ্যের দাম কমবে

করমুক্ত আয়সীমা ৩ লাখ ৭৫ হাজার টাকা

সীমান্তে ‘পুশইন’ ঠেকাতে সাতক্ষীরায় ১১ দলীয় জোটের সভা

শার্শায় বিএনপি কর্মীকে হাতুড়ি পেটা

কালিগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল

ধর্ষণের অভিযোগকে ‘মিথ্যা’ দাবি করে শ্যামনগরে মানববন্ধন

ব্যাংক হিসাব খুলতে বাধ্যতামূলক হচ্ছে টিআইএন, লাগবে না যাদের

১০

কয়রায় সবুজ পৃথিবী গড়ার প্রত্যয়ে গাছের চারা বিতরণ

১১

জেলে নিখোঁজের ঘটনায় মোংলায় কোস্টগার্ডের ওপর হামলা, ফাঁকা গুলি

১২

হাবিবুল ইসলাম হাবিবকে জিয়া পরিষদের ফুলেল শুভেচ্ছা

১৩

উত্তর বেদকাশীতে মধু মেলা

১৪

ডিবি গার্লস হাইস্কুলে ফল উৎসব

১৫

বেনাপোলে বাংলা টিভির সাংবাদিকের ওপর হামলা

১৬

সংবাদ সম্মেলনে পুলিশ সুপারের হস্তক্ষেপ চাইলেন নারী

১৭

কেশবপুরে পরিবহন কাউন্টারগুলোতে নেই শৌচাগার, দুর্ভোগে যাত্রীরা

১৮

হাবিবুল ইসলাম হাবিবকে রেড ক্রিসেন্ট সোসাইটির ফুলেল শুভেচ্ছা

১৯

অস্ট্রেলিয়ার লজ্জার রেকর্ডের দিনে বাংলাদেশের লক্ষ্য ১৯২

২০