বাংলাদেশ, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
২৮ ভাদ্র ১৪৩৩ | সময়:
admin
১২ অক্টোবর ২০২৩, ৬:১৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বেতনা ও মরিচ্চাপ অববাহিকায় টিআরএম বাস্তবায়নের দাবিতে আলোচনা

এসএম হাবিবুল হাসান: সাতক্ষীরাসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের নদীতে জোয়ার-ভাটা ইকোসিস্ট অ্যাডাপ্টেশনের জন্য টিআরএম বাস্তবায়নের প্রভাব এবং ফলাফল তুলে ধরে স্থানীয় জনপ্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধিদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১২ অক্টোবর) সকাল ১১টায় সাতক্ষীরা সদর উপজেলার মাছখোলা বাজারে উত্তরণের সহযোগিতায় অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ৯নং ব্রহ্মরাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.আলাউদ্দিন ঢালী।

কেন্দ্রীয় পানি কমিটির সদস্য শেখ সেলিম আকতারের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, ৯নং ব্রহ্মরাজপুর ইউনিয়ন পরিষদের প্যানল চেয়ারম্যান মো.নূরুল হুদা, মহিলা সদস্য মোছা. রাবেয়া সুলতানা, মোছা. মর্জিনা বেগম, মোছা. আফরোজা খাতুন, বেতনা ও মরিচ্চাপ নদী অববাহিকা কমিটির সভাপতি মো.মফিজুর রহমান, সাধারণ সম্পাদক মো.আব্দুর রউফ বাবু, জেলা নাগরিক ও পানি কমিটির সদস্য মো. আব্দুল জব্বার, মো. আক্তারুল ইসলাম,, উত্তরণের প্রতিনিধি প্রফেসর হাসেম আলী ফকির, তানিয়া, মো. গোলাম হোসেন প্রমুখ।

বক্তারা বলেন, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সকল দলের নির্বাচনী ইশতেহারে সাতক্ষীরাসহ দক্ষিণ-পশ্চিম উপকূলের জলাবদ্ধতা সমস্যা নিরসন ও নদীর নাব্যতা রক্ষায় ব-দ্বীপ পরিকল্পনা-২১০০ এর নির্দেশনা অনুসারে টেকসই পলি ব্যাবস্থাপনার জন্য প্রত্যেক নদী অববাহিকায় টিআরএম বাস্তবায়নের বিষয়টি অন্তর্ভুক্ত করতে হবে।

দক্ষিণ-পশ্চিম উপকূলীয় অঞ্চলের খুলনা, যশোর ও সাতক্ষীরা জেলায় ৬০ লক্ষ লোকের বসবাস। দীর্ঘদিন যাবত এ এলাকা নদী ভরাট ও জলাবদ্ধতা সমস্যায় আক্রান্ত। নদীসমূহে জোয়ারের পানিতে আসা পলি সঠিক ব্যবস্থাপনার অভাবে এ সমস্যা আরও দীর্ঘ থেকে দীর্ঘস্থায়ী হচ্ছে। এ অঞ্চলের পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন, জলাবদ্ধতা নিরসন ও নদীর নাব্যতা রক্ষায় সরকার গৃহীত বাংলাদেশ ব-দ্বীপ পরিকল্পনা-২১০০-এ মরিচ্চাপ, বেতনা, কপোতাক্ষ, শ্রী হরি, ভদ্রা, ঘ্যাংরাইল ও হামকুড়াসহ ৭টি নদীর অববাহিকায় টেকসই পলি ব্যবস্থাপনার জন্য মোট ৩৮টি বিলে জোয়ার ভাটার নদী ব্যবস্থাপনা প্রকল্প বাস্তবায়নের নির্দেশনা দেয়া হয়েছে। আমাদের বেতনা ও মরিচ্চাপ অববাহিকার ১২টি বিলে টিআরএম বাস্তবায়নের জন্য বাংলাদেশ ব-দ্বীপ পরিকল্পনা ২১০০- এ নির্দেশনা আছে। বর্তমানে এ নদীর পলি অপসারণের কাজ চলছে। কিন্তু নদীর নাব্যতা রক্ষার জন্য টিআরএম বাস্তবায়নের উদ্যোগ নেয়া হচ্ছে না। ফলে জোয়ারের পানিতে আসা পলি নদীতে জমে নদীগুলো ভরাট হয়ে যাবে ও আবারো জলাবদ্ধতা সৃষ্টি হবে।

তারা আরও বলেন, অনতি বিলম্বে বেতনা ও মরিচাপ অববাহিকায় টিআরএম বাস্তবায়ন করতে হবে। এতে বর্তমানে যে প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে তা কার্যকরী ও ফলপ্রসূ হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মফস্বল সাংবাদিকদের আর কত আত্মহনন? || কল্যাণ ব্যানার্জি

কয়রায় প্রায় ২শ কেজি ঝিনুকসহ ট্রাক জব্দ, কারাগারে ২

ডিজিটাল রূপান্তর ও কৃত্রিম বুদ্ধিমত্তায় সুন্দরবনের পর্যটন || মো. মামুন হাসান

সাংবাদিক আব্দুল আলিমের মৃত্যুতে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক

সাংবাদিক আলিমের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের শোক

সাংবাদিক শেখ আব্দুল আলিম আর নেই

বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিলো হুথিরা

গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ২

বিএনপি সরকার জাতির সঙ্গে গাদ্দারি করেছে: শহিদুল ইসলাম মুকুল

সাতক্ষীরা পৌরসভা সুইপার কল্যাণ ইউনিয়নের নির্বাচন: গফুর সভাপতি, গণেশ সম্পাদক

১০

কয়রায় ১০ দিনব্যাপী বৃক্ষমেলা উদ্বোধন

১১

জবি ক্যারিয়ার ক্লাবের আন্তঃবিশ্ববিদ্যালয় বিজনেস কেস কম্পিটিশনের রেজিস্ট্রেশন শুরু

১২

নলতা সরকারি প্রাথমিক বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন

১৩

দেবহাটায় কমিউনিটি পুলিশিং কাবাডি চ্যাম্পিয়ানশিপের বাছাই ম্যাচ

১৪

সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার, আটক জেলে কারাগারে

১৫

সাতক্ষীরায় বাড়ছে ডেঙ্গু, সচেতনতায় বাড়ি বাড়ি ভিবিডির স্বেচ্ছাসেবকেরা

১৬

ইন্টোরিয়র ডিজাইনে আধুনিক সেবার প্রত্যয়ে যাত্রা করলো এস এস এন্টারপ্রাইজ

১৭

বৈরী আবহাওয়ার সুযোগে কালিন্দী নদীপথে বিএসএফের পুশ-ইনের চেষ্টা, ব্যর্থ করে দিয়েছে বিজিবি

১৮

ইয়েমেনের পুরো লোহিত সাগর উপকূল নিয়ন্ত্রণে নিয়েছে হুথি যোদ্ধারা

১৯

জিয়া ফাউন্ডেশনের নেতা পরিচয়ে চাঁদাবাজি ও মাদক কারবারী, গ্রেপ্তারের দাবিতে বিএনপি নেতাদের মানববন্ধন

২০
error: Content is protected !!