বাংলাদেশ, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
১৮ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
২৮ জুলাই ২০২৩, ২:২৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

আক্ষেপ বাড়লো আর্জেন্টিনার মেয়েদের

স্পোর্টস ডেস্ক: ছেলেদের বিশ্বকাপে ৩ বার চ্যাম্পিয়ন হলেও মেয়েদের ফুটবলে আর্জেন্টিনার অবস্থান বেশ দুর্বল। মেয়েদের বিশ্বকাপে এখন পর্যন্ত জয়ের মুখ দেখেনি তারা।
সর্বশেষ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়েও পারেনি আর্জেন্টাইন মেয়েরা।

আজ শুক্রবার ডানেডিনে দ. আফ্রিকার বিপক্ষে ২-২ গোলে ড্র করেছে আর্জেন্টিনা। যদিও একসময় ২-০ গোলে পিছিয়ে পড়েছিল তারা। পরে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে জয়ের স্বপ্নও দেখতে শুরু করেছিল দলটি। কিন্তু শেষ পর্যন্ত দক্ষিণ আফ্রিকার মেয়েরা তাদের জিততে দেয়নি। তবে হার এড়ানোর স্বস্তি নিয়ে মাঠ ছেড়েছে আর্জেন্টিনা।

ইতালির কাছে হেরে নারী বিশ্বকাপ শুরু করা আর্জেন্টিনাকে আজকেও হারের দুঃস্বপ্ন উপহার দেওয়ার পথেই ছিল দক্ষিণ আফ্রিকা। লিন্ডা মতহালো ও থেম্বি কাতলানার গোল এগিয়ে গিয়েছিল আফ্রিকার দলটি। মতহালো ৩০ ও কাতলানো ৬৬ মিনিটে গোল করেন। দুই অর্ধে করা এই দুই গোলে ৭৪তম মিনিট পর্যন্ত এগিয়ে ছিল দক্ষিণ আফ্রিকা।

আর্জেন্টিনা ঘুরে দাঁড়ায় ৭৪তম মিনিটে সোফিয়া ব্রাউনের গোলে। এর ৪ মিনিট পর সমতা ফেরানো গোলটি করেন রোমিনা নুনেজ। উজ্জীবিত আর্জেন্টিনা এরপর জয়ের জন্য ঝাঁপিয়ে পড়ে। কিন্তু দক্ষিণ আফ্রিকা রক্ষণ সামলে রাখতে সক্ষম হয়। ফলে শেষ পর্যন্ত ড্র নিয়েই মাঠ ছাড়ে দুই দল।

২ ম্যাচে ১ পয়েন্ট নিয়ে গ্রুপ ‘জি’-এর তলানিতে অবস্থান করছে আর্জেন্টিনা। তিনে থাকা দক্ষিণ আফ্রিকার পয়েন্টও সমান। আর ১টি করে ম্যাচ খেলে জয় পাওয়া সুইডেন ও ইতালি আছে যথাক্রমে প্রথম ও দ্বিতীয় স্থানে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধুলিহর চাঁদপুরে মাদক ব্যবসার অভিযোগে দুইটি বাড়ি ভাঙচুর, আটক ২

১

কালিগঞ্জের চাঁচাই বৃক্ষ মেলা উদ্বোধন

২

শ্রিম্প হ্যাচারি অ্যাসোসিয়েশনের মতবিনিময়: সমুদ্রের পানির ট্যাক্স মওকুফের দাবি

৩

কালিগঞ্জে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা

৪

জবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের ‘নৈতিক অভিভাবকত্ব’ বিষয়ক সেমিনার

৫

পাইকগাছায় জেলা পরিষদের এডিপির বরাদ্দপত্র হস্তান্তর

৬

দেবহাটায় ৬৯৬ বোতল উইনকোরেক্সসহ নারী আটক

৭

সাতক্ষীরা কাঁচা ও পাকা মাল ব্যবসায়ী সমিতির নব-নির্বাচিত কমিটির পরিচিতি সভা

৮

সাতক্ষীরায় আন্তর্জাতিক প্রবীণ দিবসের আলোচনা: প্রবীণরাই সমাজের আসল নোঙর

৯

২৪৮১ দিন পর ‘গোল্ডেন ডাক’ কোহলির

১০

সারাদেশের মোটরসাইকেল ও গাড়ি মালিক-চালকদের জরুরি নির্দেশনা

১১

হইচইয়ে মুক্তি পাচ্ছে ‘প্রেশার কুকার’

১২

ঐতিহাসিক ম্যাচে আজ ভারতের মুখোমুখি ব্রাজিল, কখন কীভাবে দেখবেন

১৩

শেখ হাসিনাকে নিয়ে ভারতের কাছে কোনো বিকল্প ছিল না: দিনেশ ত্রিবেদী

১৪

বিয়ে নিবন্ধনে আসছে বড় পরিবর্তন, কমবে বহুবিবাহের প্রবণতা!

১৫

জানুয়ারিতে নতুন বই, প্রাথমিকে দেওয়া হবে ইউনিফর্ম: শিক্ষামন্ত্রী

১৬

হাম উপসর্গে আরো ৮ জনের মৃত্যু

১৭

এবার ট্রাম্পের বিরুদ্ধে ২৬ অঙ্গরাজ্যের মামলা

১৮

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ১৬০৮

১৯

শুভশ্রীর মতো ‘প্রাক্তন’ আমরাও চাই, খোঁচা-সমালোচনা

২০