বাংলাদেশ, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
১৮ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
৩ অক্টোবর ২০২৬, ১০:১৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ধুলিহর চাঁদপুরে মাদক ব্যবসার অভিযোগে দুইটি বাড়ি ভাঙচুর, আটক ২

মেহেদী হাসান শিমুল: সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ইউনিয়নের মালীর মোড়-সংলগ্ন এলাকায় মাদক কেনাবেচার অভিযোগে দুই ব্যক্তির বাড়িতে ভাঙচুর চালিয়েছে স্থানীয় জনতা।

এ সময় মাদক কিনতে আসার অভিযোগে দুই যুবককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

শনিবার (৩ অক্টোবর) সন্ধ্যার পর ধুলিহর মালীর মোড়সংলগ্ন ফিংড়ী ইউনিয়নের সুলতানপুর গ্রামের ফটিক ফকিরের ছেলে ফজর আলী ও আইয়ুব আলীর বাড়িতে এই ভাঙচুরের ঘটনা ঘটে।

স্থানীয়দের অভিযোগ, ফজর আলী ও আইয়ুব আলী দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কেনাবেচার সঙ্গে জড়িত। তাদের কারণে স্থানীয় যুবসমাজ ক্ষতিগ্রস্ত হচ্ছে বলেও অভিযোগ করেন তারা।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যার পর দুই যুবক ওই এলাকায় গাঁজা কিনতে এলে তাদের সঙ্গে স্থানীয় কয়েকজনের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ভালুকা চাঁদপুর গ্রামের মকবুল জমাদারের ছেলে খুরশিদ আলমকে টর্চলাইটের আলো দেখানোকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়। পরে এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে।

একপর্যায়ে ২০০ থেকে ৩০০ জনের মতো বিভিন্ন বয়সী মানুষ ফজর আলী ও আইয়ুব আলীর বাড়িতে গিয়ে ভাঙচুর চালায়।

ফজর আলীর স্ত্রী মমতাজ খাতুনের অভিযোগ, রাস্তায় কয়েকজনের সঙ্গে তার স্বামীর বিরোধের জেরে লোকজন বাড়িতে এসে ভাঙচুর করে। এ সময় ঘরের আসবাবপত্র ও অন্যান্য জিনিসপত্র নষ্ট করার পাশাপাশি নগদ টাকা ও কিছু মালামাল নিয়ে যাওয়ার অভিযোগও করেন তিনি।

এদিকে গাঁজা কিনতে আসার অভিযোগে আটক দুই যুবক হলেন, ধুলিহর ইউনিয়নের কাশীনাথপুর গ্রামের সুজয় সরকারের ছেলে তপন সরকার (২৭) এবং একই ইউনিয়নের দৌলতপুর গ্রামের বিশ্ব সরকারের ছেলে সাগর সরকার (২৩)।

স্থানীয়রা আটক করে রাখার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের হেফাজতে নেয়। তাদের কাছ থেকে গাঁজা উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

ব্রহ্মরাজপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ হাবিবুর রহমান হাবিব জানান, দুই ব্যক্তি গাঁজা কিনতে এসেছিলেন—এমন অভিযোগে স্থানীয় জনতা তাদের আটক করে রাখে। পরে পুলিশ তাদের হেফাজতে নিয়েছে। বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্যামনগরে মাদক ব্যবসার বিরোধিতা করায় হামলা!

১

ধুলিহর চাঁদপুরে মাদক ব্যবসার অভিযোগে দুইটি বাড়ি ভাঙচুর, আটক ২

২

কালিগঞ্জের চাঁচাই বৃক্ষ মেলা উদ্বোধন

৩

শ্রিম্প হ্যাচারি অ্যাসোসিয়েশনের মতবিনিময়: সমুদ্রের পানির ট্যাক্স মওকুফের দাবি

৪

কালিগঞ্জে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা

৫

জবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের ‘নৈতিক অভিভাবকত্ব’ বিষয়ক সেমিনার

৬

পাইকগাছায় জেলা পরিষদের এডিপির বরাদ্দপত্র হস্তান্তর

৭

দেবহাটায় ৬৯৬ বোতল উইনকোরেক্সসহ নারী আটক

৮

সাতক্ষীরা কাঁচা ও পাকা মাল ব্যবসায়ী সমিতির নব-নির্বাচিত কমিটির পরিচিতি সভা

৯

সাতক্ষীরায় আন্তর্জাতিক প্রবীণ দিবসের আলোচনা: প্রবীণরাই সমাজের আসল নোঙর

১০

২৪৮১ দিন পর ‘গোল্ডেন ডাক’ কোহলির

১১

সারাদেশের মোটরসাইকেল ও গাড়ি মালিক-চালকদের জরুরি নির্দেশনা

১২

হইচইয়ে মুক্তি পাচ্ছে ‘প্রেশার কুকার’

১৩

ঐতিহাসিক ম্যাচে আজ ভারতের মুখোমুখি ব্রাজিল, কখন কীভাবে দেখবেন

১৪

শেখ হাসিনাকে নিয়ে ভারতের কাছে কোনো বিকল্প ছিল না: দিনেশ ত্রিবেদী

১৫

বিয়ে নিবন্ধনে আসছে বড় পরিবর্তন, কমবে বহুবিবাহের প্রবণতা!

১৬

জানুয়ারিতে নতুন বই, প্রাথমিকে দেওয়া হবে ইউনিফর্ম: শিক্ষামন্ত্রী

১৭

হাম উপসর্গে আরো ৮ জনের মৃত্যু

১৮

এবার ট্রাম্পের বিরুদ্ধে ২৬ অঙ্গরাজ্যের মামলা

১৯

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ১৬০৮

২০