বাংলাদেশ, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩ | সময়:
The Editors
৩০ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

জয়ের পরও স্বস্তি নেই ব্রাজিল শিবিরে

ডেস্ক রিপোর্ট: অস্ট্রেলিয়ার বিপক্ষে দারুণ জয় পেলেও স্বস্তিতে নেই ব্রাজিল শিবির। ম্যাচের প্রথমার্ধ শেষেই চোটের কারণে মাঠ ছাড়তে হয়েছে দলের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড় রাফিনিয়াকে। ডান উরুর পেশিতে অস্বস্তি অনুভব করায় সতর্কতামূলকভাবে তাকে তুলে নেওয়া হয়। তার চোট নিয়ে এখন দুশ্চিন্তায় পড়েছে ক্লাব বার্সেলোনাও।

ব্রিসবেনের সানকর্প স্টেডিয়ামে অস্ট্রেলিয়াকে ৪-২ গোলে হারিয়েছে ব্রাজিল। ম্যাচের প্রথমার্ধে পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে দেন রাফিনিয়া। তবে বিরতির পর আর মাঠে ফেরেননি তিনি।

ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন জানিয়েছে, ডান উরুর পেশিতে অস্বস্তি অনুভব করায় সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে রাফিনিয়াকে তুলে নেওয়া হয়।

তবে আপাতত বড় ধরনের চোটের আশঙ্কার কথা জানানো হয়নি। আরও পরীক্ষা-নিরীক্ষার পরই তার চোটের প্রকৃতি এবং কতদিন মাঠের বাইরে থাকতে হতে পারে, সে বিষয়ে পরিষ্কার ধারণা পাওয়া যাবে।

রাফিনিয়ার চোটের বিষয়টি বার্সেলোনার জন্যও গুরুত্বপূর্ণ। মৌসুমের শুরুতে দুর্দান্ত ফর্মে থাকা এই ব্রাজিলিয়ান এখন পর্যন্ত আটটি প্রতিযোগিতামূলক ম্যাচে ১৪ গোল করেছেন।

এর আগে আন্তর্জাতিক বিরতিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্রাজিলের প্রথম ম্যাচেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন রাফিনিয়া। টাউনসভিলে অনুষ্ঠিত ম্যাচটি ১-১ গোলে ড্র হয়। সেই ম্যাচে রাফিনিয়ার নেওয়া কর্নার থেকেই যোগ করা সময়ে গোল করেছিলেন রায়ান।

এখন রাফিনিয়ার চোট কতটা গুরুতর এবং তিনি কবে মাঠে ফিরতে পারবেন, সেটিই ব্রাজিল ও বার্সেলোনা সমর্থকদের জন্য অপেক্ষার বিষয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরায় সাংবাদিকতায় কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে অভিজ্ঞতা বিনিময় অধিবেশন

১

হাজার বছরের পথ বেয়ে পর্যটনের বাংলাদেশ || মো: মামুন হাসান

২

সাতক্ষীরায় দুর্গাপূজার নিরাপত্তায় ৩১ প্লাটুন বিজিবি মোতায়েন

৩

সাতক্ষীরায় আর্ন্তজাতিক গ্রামীণ নারী দিবস পালিত

৪

শ্যামনগরে গ্রামীণ নারী কৃষি মেলা

৫

সাতক্ষীরায় মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ উদ্বোধন

৬

হাম-রুবেলা প্রতিরোধে ধর্মীয় নেতাদের সম্পৃক্ত করার আহ্বান

৭

পাইকগাছায় ১৫১ পূজামণ্ডপে সরকারি সহায়তা প্রদান

৮

প্রান্তিক মানুষের অভিজ্ঞতা, সফলতা ও প্রত্যাশা নিয়ে সাতক্ষীরায় সহযোগিতা সভা

৯

সাতক্ষীরায় দুর্গোৎসবে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতের আশ্বাস রেঞ্জ ডিআইজির

১০

তথ্য অধিকার দিবস উদযাপনে আলোচনা

১১

পূজো আসে, আনন্দ আসে না বাঘ বিধবাদের ঘরে

১২

ধর্ষণ মামলায় মোশাররফকে কারাগারে পাঠানোর নির্দেশ

১৩

সুন্দরবনের অভয়ারণ্যে কাকড়া শিকার, নৌকাসহ ৩ জেলে আটক

১৪

মাদকের টাকা না পেয়ে মাকে দা দিয়ে কোপ, ঠেকাতে গিয়ে কাকী নিহত

১৫

কপ ৩১: যাদের জন্য জলবায়ু সম্মেলন, তাদের জায়গা কোথায়? || এস এম জান্নাতুল নাঈম

১৬

জবি ক্যাম্পাসে পশু জবাই নিষিদ্ধ করল প্রশাসন

১৭

কয়রায় ইকোসিস্টেম পুনরুদ্ধারে যুবকদের উদ্যোগ, খাল-পুকুরে পরিচ্ছন্নতা অভিযান

১৮

দেবহাটায় শিক্ষা প্রতিষ্ঠান ও ক্লাবে ক্রীড়া সামগ্রী বিতরণ

১৯

কালিগঞ্জে যুবলীগ সদস্য মহব্বত গ্রেপ্তার

২০