বাংলাদেশ, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
১৮ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
৩ অক্টোবর ২০২৬, ১০:০৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শ্রিম্প হ্যাচারি অ্যাসোসিয়েশনের মতবিনিময়: সমুদ্রের পানির ট্যাক্স মওকুফের দাবি

ডেস্ক রিপোর্ট: শ্রিম্প হ্যাচারি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (সেব) এর খুলনা-সাতক্ষীরা অঞ্চলের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩ অক্টোবর) দুপুরে খুলনার টাইগার গার্ডেন হোটেলে সংগঠনের খুলনা-সাতক্ষীরা অঞ্চলের সভাপতি ডা. আবুল কালাম বাবলা’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সংগঠনের সাংগঠনিক ও ব্যবসায়িক বিষয়ে বক্তব্য রাখেন রেড স্টার হ্যাচারির শহীদ ফারুক সাচী, নামিরা হ্যাচারির রুহুল আমিন লেনিন, মাসুম হ্যাচারির আব্দুল্লাহ আল-মাসুম, আবাবিল হ্যাচারির মোতালেব হোসেন, সাউথ বাংলা হ্যাচারির মাহফুজ ইকবাল, আল-আকসা হ্যাচারির মোঃ নজরুল ইসলাম, নিউ যমুনা হ্যাচারির কাজী আমিনুল ইসলাম বাহার, জে.স্টার হ্যাচারির শেখ জাহাঙ্গীর হোসেন, সুন্দরবন হ্যাচারির জসীম, ন্যাশনাল হ্যাচারির শামীম, ব্লু-স্টার হ্যাচারির বাবন কান্তি দে, সি-স্টার হ্যাচারির জাকির হোসেন, পপুলার হ্যাচারির মাহবুবুর রহমান, কপোতাক্ষ হ্যাচারির শহিদুল ইসলাম, আহছানিয়া হ্যাচারির আনারুল ইসলাম প্রমুখ।

বক্তারা বলেন, বৈদেশিক মুদ্রা অর্জনের খাত চিংড়ি শিল্পকে বাঁচিয়ে রাখতে হলে হ্যাচারির উপর আরোপিত ট্যাক্স বা কর কমাতে হবে এবং সহনীয় পর্যায়ে রাখতে হবে। সমুদ্র থেকে হ্যাচারির জন্য যে লবণাক্ত পানি গ্রহণ করা হয় তার জন্য প্রতি লিটার আগে ছিল ৩ পয়সা, এখন ১০ পয়সা হারে টাকা ট্যাক্স দিতে হয়। প্রতি টিপে ৫০০ টন পানি নেওয়া হয়। এজন্য প্রতি টিপে ৫০০ টন পানি আনতে ৫০ হাজার টাকা লাগে। মাসে ৪-৫ টিপে আড়াই লক্ষ টাকা খরচ করতে হয়।

বক্তারা চিংড়ি শিল্পটিকে বাঁচিয়ে রাখতে এই ট্যাক্স মওকুফের দাবি জানান।

তারা আরও বলেন, চিংড়ি শিল্পের জন্য হ্যাচারি মালিকগণ আজ পর্যন্ত কোন ইনসেপটিভ বা প্রণোদনা পায়নি। হ্যাচারি মলিকদের বৈদ্যুতিক বিলটি যাতে ৫০% করা হয়, সে বিষয়েও দাবি ওঠে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্যামনগরে মাদক ব্যবসার বিরোধিতা করায় হামলা!

১

ধুলিহর চাঁদপুরে মাদক ব্যবসার অভিযোগে দুইটি বাড়ি ভাঙচুর, আটক ২

২

কালিগঞ্জের চাঁচাই বৃক্ষ মেলা উদ্বোধন

৩

শ্রিম্প হ্যাচারি অ্যাসোসিয়েশনের মতবিনিময়: সমুদ্রের পানির ট্যাক্স মওকুফের দাবি

৪

কালিগঞ্জে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা

৫

জবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের ‘নৈতিক অভিভাবকত্ব’ বিষয়ক সেমিনার

৬

পাইকগাছায় জেলা পরিষদের এডিপির বরাদ্দপত্র হস্তান্তর

৭

দেবহাটায় ৬৯৬ বোতল উইনকোরেক্সসহ নারী আটক

৮

সাতক্ষীরা কাঁচা ও পাকা মাল ব্যবসায়ী সমিতির নব-নির্বাচিত কমিটির পরিচিতি সভা

৯

সাতক্ষীরায় আন্তর্জাতিক প্রবীণ দিবসের আলোচনা: প্রবীণরাই সমাজের আসল নোঙর

১০

২৪৮১ দিন পর ‘গোল্ডেন ডাক’ কোহলির

১১

সারাদেশের মোটরসাইকেল ও গাড়ি মালিক-চালকদের জরুরি নির্দেশনা

১২

হইচইয়ে মুক্তি পাচ্ছে ‘প্রেশার কুকার’

১৩

ঐতিহাসিক ম্যাচে আজ ভারতের মুখোমুখি ব্রাজিল, কখন কীভাবে দেখবেন

১৪

শেখ হাসিনাকে নিয়ে ভারতের কাছে কোনো বিকল্প ছিল না: দিনেশ ত্রিবেদী

১৫

বিয়ে নিবন্ধনে আসছে বড় পরিবর্তন, কমবে বহুবিবাহের প্রবণতা!

১৬

জানুয়ারিতে নতুন বই, প্রাথমিকে দেওয়া হবে ইউনিফর্ম: শিক্ষামন্ত্রী

১৭

হাম উপসর্গে আরো ৮ জনের মৃত্যু

১৮

এবার ট্রাম্পের বিরুদ্ধে ২৬ অঙ্গরাজ্যের মামলা

১৯

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ১৬০৮

২০