
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: পাইকগাছায় খুলনা জেলা পরিষদের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আওতায় বরাদ্দপ্রাপ্ত মসজিদ, মন্দির ও কমিউনিটি পার্টিসিপেশন প্রজেক্ট কমিটির (সিপিপিসি) প্রতিনিধিদের মাঝে বরাদ্দপত্র হস্তান্তর করা হয়েছে।
শনিবার উপজেলা পরিষদ মিলনায়তনে এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) মো. ফজলে রাব্বী। এতে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্য দেন খুলনা জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সদস্যসচিব এস এম মনিরুল হাসান বাপ্পী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. আব্দুল মজিদ, পৌর বিএনপির সভাপতি আসলাম পারভেজ, উপজেলা বিএনপির সদস্য সচিব ও সাবেক কাউন্সিলর এস এম এমদাদুল হক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক কাউন্সিলর কামাল আহমেদ সেলিম নেওয়াজ এবং ফসিয়ার রহমান মহিলা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ উৎপল কুমার বাইন।
সভায় বক্তব্য দেন রাখেন শেখ আনারুল ইসলাম, অধ্যাপক শহিদুল ইসলাম, আব্দুল মজিদ গোলদার ও তুষার কান্তি মন্ডল।
সভায় বক্তারা এডিপির বরাদ্দকৃত অর্থ যথাযথ, স্বচ্ছ ও নির্ধারিত উন্নয়নমূলক কাজে ব্যয়ের ওপর গুরুত্বারোপ করেন।
আলোচনা সভা শেষে খুলনা জেলা পরিষদের এডিপির আওতায় বরাদ্দপ্রাপ্ত বিভিন্ন মসজিদ, মন্দির ও কমিউনিটি সেন্টারের প্রতিনিধিদের হাতে উন্নয়ন বরাদ্দপত্রের চিঠি তুলে দেওয়া হয়।
মন্তব্য করুন