বাংলাদেশ, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
১৮ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
৩ অক্টোবর ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

কালিগঞ্জের মথুরেশপুরে বিএনপির কর্মী সম্মেলন

কালিগঞ্জ প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার মথুরেশপুর ইউনিয়নে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে বিএনপির কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২ অক্টোবর) রাতে উপজেলার বসন্তপুর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে এই কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।

বিএনপি নেতা জাহাঙ্গীর আলী গাইনের সভাপতিত্বে এবং ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি রফিকুজ্জামান রুমির সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য ও সাবেক সংসদ সদস্য কাজী মো. আলাউদ্দিন।

সম্মেলনে বক্তব্য দেন ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ নাজমুল ইসলাম বাবু, ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি এবং সাবেক ইউপি সদস্য মো. নুরুস সালাম গাইন, ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি হাবিবুর রহমান মোল্লা, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শেখ শাহজাহান আলী, ইউপি সদস্য ও বিএনপি নেতা রহমত আলী, ইউপি সদস্য আবু হাসান প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে সাবেক সংসদ সদস্য কাজী মো. আলাউদ্দিন বলেন, দেশের উন্নয়ন ও অগ্রগতির লক্ষ্যে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

সম্মেলনে বক্তারা মথুরেশপুর ইউপি নির্বাচনে বিএনপি মনোনীত চেয়ারম্যান প্রার্থী মো. নুরুস সালাম গাইনকে বিজয়ী করার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালিগঞ্জের মথুরেশপুরে বিএনপির কর্মী সম্মেলন

১

কন্যাশিশুর নিরাপত্তা মানেই ভবিষ্যতের নিরাপত্তা || খান মোঃ আবু হাসান

২

সেনা নিরাপত্তায় রূপপুরের পথে ইউরেনিয়ামের বিশেষ চালান

৩

লঙ্কানদের কাছে ৬৩ রানে হার, হাতছাড়া হলো ব্রোঞ্জও

৪

সাতক্ষীরায় চায়ের দোকানে ঝগড়া থামাতে গিয়ে ছুরিকাঘাতে যুবক নিহত

৫

সিলেটের প্রাকৃতিক সৌন্দর্য ও জলবায়ু পরিবর্তন || আসাদুজ্জামান সরদার

৬

বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী লন্ডনে মারা গেছেন

৭

দেবহাটায় অস্ত্রের মুখে পোল্ট্রি খামার লুট!

৮

মিষ্টিকে এবার বিএনপি থেকে পদত্যাগের নির্দেশ

৯

মিথিলা এখন কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক

১০

ময়মনসিংহে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৭

১১

বিমানবন্দরের ইডিকে হুমকি: জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

১২

শ‌্যামনগ‌রে বজ্রপাতে কাঠমিস্ত্রির মৃ/ত্যু

১৩

শ্রীধরকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এমপি রবিউল বাশারের মতবিনিময়

১৪

খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডকে শিক্ষার অপরিহার্য অংশ হিসেবে অন্তর্ভুক্ত করতে কাজ চলছে: জবি উপাচার্য

১৫

সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে চ্যানেল আই’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১৬

কলারোয়ায় পানিতে ডুবে ২ সহোদর শিশুর মৃ/ত্যু

১৭

বড়দলে পুষ্টি বিষয়ক প্রশিক্ষক প্রশিক্ষণ

১৮

অনিশ্চয়তায় কাটছে শারমিনের জীবন, চিকিৎসা ও পুনর্বাসনে সহায়তার আহবান

১৯

তালায় রাস্তার গাছ কাটার ঘটনায় তদন্ত

২০