
কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জের বিষ্ণুপুর ইউনিয়নের শ্রীধরকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্থানীয় শিক্ষক, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল ১২টায় শ্রীধরকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সভায় সাবেক প্রধান শিক্ষক শেখ আলাউদ্দিনের সভাপতিত্বে ও বিষ্ণুপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাস্টার ইউনুস আলীর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা-৩ আসনের এমপি মুহাদ্দিস রবিউল বাশার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিষ্ণুপুর ইউনিয়ন জামায়াতের আমির মাস্টার মিজানুর রহমান, বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত কুমার বদ্য, রুস্তম আলী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেহেদী হাসান তারেক, চৌমুহনী মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আহছাউল্লা তরফদার, ইউনিয়ন যুব জামায়াতের সভাপতি আব্দুর রহিম, ওয়ার্ড জামায়াতের সভাপতি আজিজুল ইসলাম, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা রুহুল আমিন, মাস্টার মিজানুর রহমান, মাওলানা আব্দুস সামাদ, ডা. সাহাবুদ্দিন মোড়ল, এমপির পিএস শরিফুল ইসলাম প্রমুখ।
একই দিনে সংসদ সদস্য মুহাদ্দিস রবিউল বাশার বিষ্ণুপুর ইউনিয়নের বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও শিক্ষাপ্রতিষ্ঠানে আয়োজিত গণসমাবেশে অংশ নেন।
দিনব্যাপী এসব কর্মসূচিতে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন