বাংলাদেশ, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
১৬ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
১ অক্টোবর ২০২৬, ৮:২১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে চ্যানেল আই’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ডেস্ক রিপোর্ট: চ্যানেল আই মাটি ও মানুষের কথা বলে মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছে। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে কৃষি, কৃষক, খাদ্য উৎপাদন সংক্রান্ত প্রতিবেদন ও বাঙালি সংস্কৃতির বিকাশে চ্যানেল আই অদ্বিতীয়। আগামীতেও এই ইতিবাচক ভূমিকা দেশের কল্যাণে অব্যাহত থাকবে। অব্যাহত থাকবে চ্যানেল আইয়ের জয়যাত্রা।

বৃহস্পতিবার বিকালে সাতক্ষীরা শহরের ম্যানগ্রোভ সভা ঘরে জনপ্রিয় স্যাটালাইট চ্যানেল ‘চ্যানেল আই’ এর ২৮তম বর্ষে পদার্পণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা এভাবেই চ্যানেল আইয়ের কাছে নানা প্রত্যাশা ব্যক্ত করেন।

‘সত্য সুন্দর প্রকাশে, চ্যালেন আই আটাশে’ স্লোগানে আয়োজিত এই অনুষ্ঠানে প্রকৃতি ও জীবন ক্লাব সাতক্ষীরার সভাপতি অ্যাড. মুনির উদ্দীনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুস সামাদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর আব্দুল হামিদ।

স্বাগত বক্তব্য রাখেন চ্যানেল আই এর সাতক্ষীরা জেলা প্রতিনিধি ও সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি অ্যাড. আবুল কালাম আজাদ।

অতিথি হিসেবে বক্তব্য দেন দৈনিক দক্ষিণের মশাল সম্পাদক অধ্যক্ষ আশেক-ই এলাহী, সাপ্তাহিক সূর্যের আলোর সম্পাদক ওয়ারেশ খান চৌধূরী, ডেইলি স্টারের সাতক্ষীরা প্রতিনিধি কল্যাণ ব্যানার্জি, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি মমতাজ আহমেদ বাপী, জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত ক্রীড়া সংগঠক সাবেক ফিফা রেফারি তৈয়ব হাসান সামছুজ্জামান বাবু, সংগীত শিল্পী আবু আফ্ফান রোজ বাবু, প্রকৃতি ও জীবন ক্লাবের উপদেষ্টা সাবেক জেলা শিক্ষা অফিসার কিশোরী মোহন সরকার, নাগরিক নেতা অধ্যাপক পবিত্র মোহন দাস, নারী নেত্রী জ্যোংন্সা দত্ত, মানবাধিকার কর্মী মাধব দত্ত, লেখক শেখ সিদ্দিকুর রহমান, নাগরিক নেতা আলী নুর খান বাবুল, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবুল কাসেম, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, সাতক্ষীরা প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এম. কামরুজ্জামান, আরটিভির সাতক্ষীরা প্রতিনিধি রামকৃষ্ণ চক্রবর্তী, বৈশাখী টেলভিশনের সাতক্ষীরা প্রতিনিধি শামীম পারভেজ, কালের কণ্ঠের সাতক্ষীরা প্রতিনিধি মোশাররফ হোসেন, বাংলাট্রিবিউনের আসাদুজ্জামান মধু, মানবজমিনের সাতক্ষীরা প্রতিনিধি এস এম বিপ্লব হোসেন, সাতক্ষীরা ‘ল’ স্টুডেন্ট ফোরামের যুগ্ম-সাধারণ সম্পাদক মাসকুরা মৌ, সাতক্ষীরা কমিউনিটির সভাপতি উম্মে ফোয়ারা রানী প্রমুখ।

এসময় সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের পক্ষ থেকে চ্যানেল আই এর সাতক্ষীরা জেলা প্রতিনিধি অ্যাড. আবুল কালাম আজাদকে ফুলের শুভেচ্ছা জানানো হয়।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রীধরকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এমপি রবিউল বাশারের মতবিনিময়

১

খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডকে শিক্ষার অপরিহার্য অংশ হিসেবে অন্তর্ভুক্ত করতে কাজ চলছে: জবি উপাচার্য

২

সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে চ্যানেল আই’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

৩

কলারোয়ায় পানিতে ডুবে ২ সহোদর শিশুর মৃ/ত্যু

৪

বড়দলে পুষ্টি বিষয়ক প্রশিক্ষক প্রশিক্ষণ

৫

অনিশ্চয়তায় কাটছে শারমিনের জীবন, চিকিৎসা ও পুনর্বাসনে সহায়তার আহবান

৬

তালায় রাস্তার গাছ কাটার ঘটনায় তদন্ত

৭

দরিদ্র ও পিছিয়েপড়া নারীদের স্বাবলম্বী করতে সেলাই মেশিন বিতরণ

৮

মিষ্টির শূন্য আসন: উপ-নির্বাচনে অংশ নিতে পারবে না জামায়াত জোট

৯

চলতি মাসেই বিদায় নেবে বর্ষা, হতে পারে ঘূর্ণিঝড়

১০

সাতক্ষীরার প্রাচীন ঐতিহ্য গুড় পুকুর মেলা শুরু

১১

বিএনপির এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর

১২

আশাশুনির বাঁকড়ায় আওয়ামী লীগ কর্মী আজিজুল গ্রেপ্তার

১৩

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

১৪

সাতক্ষীরায় নাগরিক অধিকার সুরক্ষা নেটওয়ার্কের সাধারণ সভা

১৫

সখিপুরে শিশুদের মাঝে জার্সি বিতরণ

১৬

৪ দিনেও উদ্ধার হয়নি সুন্দরবনে অপহৃত ২১ জেলে

১৭

অভয়নগরে জলবায়ু ঝুঁকিপূর্ণ পরিবারের মাঝে জীবিকা উপকরণ হস্তান্তর

১৮

বেনাপোল স্থলবন্দর পরিদর্শনে নৌ-পরিবহন প্রতিমন্ত্রী

১৯

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৪৮

২০