বাংলাদেশ, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
১৮ আশ্বিন ১৪৩৩ | সময়:
shimulsheikh862@gmail.com
৩ অক্টোবর ২০২৬, ৬:৫৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ঐতিহাসিক ম্যাচে আজ ভারতের মুখোমুখি ব্রাজিল, কখন কীভাবে দেখবেন

ডেস্ক রিপোর্ট: আজ ব্রাজিলের মুখোমুখি হচ্ছে ভারত। কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গন, অর্থাৎ সল্টলেক স্টেডিয়ামে ম্যাচটি হবে। ভারতীয় সময় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে খেলা শুরু হবে।

ভারত ও ব্রাজিলের সিনিয়র পুরুষ দল এর আগে কখনো মুখোমুখি হয়নি। ভারতের মাটিতে এটিই ব্রাজিলের প্রথম ম্যাচ। ফিফা র‍্যাঙ্কিংয়ে ব্রাজিল পাঁচ নম্বরে আছে। ১৯৯২ সালে র‍্যাঙ্কিং চালু হওয়ার পর ভারত এত ওপরের র‍্যাঙ্কের কোনো দলের বিপক্ষে খেলেনি। ভারতের অবস্থান এখন ১৩৮তম।

গত সপ্তাহে বেঙ্গালুরুতে ৪৪তম র‍্যাঙ্কের পানামার সঙ্গে ১-১ গোলে ড্র করেছে ভারত। প্রথমার্ধে রায়ান উইলিয়ামস গোল করে দলকে এগিয়ে দেন। বিরতির পর ওমর ভালেন্সিয়া সমতা ফেরান। দুই দলের র‍্যাঙ্কিংয়ে ব্যবধান ছিল ৯৪। তবু ভারত পুরো ম্যাচে লড়াই করেছে। কোচ খালিদ জামিলের দল এবার আরও কঠিন পরীক্ষার সামনে।

ব্রাজিল কলকাতায় এসেছে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলে। টাউনসভিলে প্রথম ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছিল। ব্রিসবেনে দ্বিতীয় ম্যাচ তারা জিতেছে ৪-২ গোলে। কোচ কার্লো আনচেলত্তির দল ২০২৬ বিশ্বকাপের পর নতুন করে গড়ে উঠছে।

ব্রিসবেনের ম্যাচে গোল করেছেন ভিনিসিয়ুস জুনিয়র। আক্রমণভাগে তার সঙ্গে আছেন এন্ড্রিক, রায়ান, এস্তেভাও উইলিয়ান, পেদ্রো ও সামুয়েল লিনো। র‍্যাফিনিয়া অস্ট্রেলিয়ার বিপক্ষে উরুতে চোট পেয়েছেন। তাই তিনি ভারতের বিপক্ষে খেলবেন না। তার বদলি কাউকে ডাকা হয়নি। চেলসির ফরোয়ার্ড জোয়াও পেদ্রো আগেই চোটের কারণে সরে গিয়েছিলেন। তার জায়গায় ডাক পেয়েছেন ফ্লুমিনেন্সের মিডফিল্ডার গ্যাব্রিয়েল মার্টিনেলি। দলে আছেন মার্কিনিওস, গ্যাব্রিয়েল মাগালহায়েস ও ব্রুনো গিমারায়েসের মতো অভিজ্ঞরাও।

ভারতের কোচ খালিদ জামিলের হাতে আছেন গুরপ্রীত সিং সান্ধু, আনোয়ার আলি, অনিরুদ্ধ থাপা, সাহাল আবদুল সামাদ, মনবীর সিং ও উইলিয়ামস। ব্রাজিলের পর আগামী ৬ অক্টোবর একই মাঠে দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন উরুগুয়ের মুখোমুখি হবে ভারত।

ভারতে ম্যাচটি সরাসরি দেখা যাবে সনিলাইভ অ্যাপে। টেলিভিশনে দেখা যাবে সনি স্পোর্টস ২, সনি স্পোর্টস ৩, সনি স্পোর্টস ৪ ও সনি আট চ্যানেলে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরায় আন্তর্জাতিক প্রবীণ দিবসের আলোচনা: প্রবীণরাই সমাজের আসল নোঙর

১

২৪৮১ দিন পর ‘গোল্ডেন ডাক’ কোহলির

২

সারাদেশের মোটরসাইকেল ও গাড়ি মালিক-চালকদের জরুরি নির্দেশনা

৩

হইচইয়ে মুক্তি পাচ্ছে ‘প্রেশার কুকার’

৪

ঐতিহাসিক ম্যাচে আজ ভারতের মুখোমুখি ব্রাজিল, কখন কীভাবে দেখবেন

৫

শেখ হাসিনাকে নিয়ে ভারতের কাছে কোনো বিকল্প ছিল না: দিনেশ ত্রিবেদী

৬

বিয়ে নিবন্ধনে আসছে বড় পরিবর্তন, কমবে বহুবিবাহের প্রবণতা!

৭

জানুয়ারিতে নতুন বই, প্রাথমিকে দেওয়া হবে ইউনিফর্ম: শিক্ষামন্ত্রী

৮

হাম উপসর্গে আরো ৮ জনের মৃত্যু

৯

এবার ট্রাম্পের বিরুদ্ধে ২৬ অঙ্গরাজ্যের মামলা

১০

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ১৬০৮

১১

শুভশ্রীর মতো ‘প্রাক্তন’ আমরাও চাই, খোঁচা-সমালোচনা

১২

শ্যামনগরে সাংবাদিকের বাড়িতে হামলা!

১৩

ধুলিহরের ১০ মেধাবী শিক্ষার্থী পেল নতুন বাইসাইকেল

১৪

কালিগঞ্জের মথুরেশপুরে বিএনপির কর্মী সম্মেলন

১৫

কন্যাশিশুর নিরাপত্তা মানেই ভবিষ্যতের নিরাপত্তা || খান মোঃ আবু হাসান

১৬

সেনা নিরাপত্তায় রূপপুরের পথে ইউরেনিয়ামের বিশেষ চালান

১৭

লঙ্কানদের কাছে ৬৩ রানে হার, হাতছাড়া হলো ব্রোঞ্জও

১৮

সাতক্ষীরায় চায়ের দোকানে ঝগড়া থামাতে গিয়ে ছুরিকাঘাতে যুবক নিহত

১৯

সিলেটের প্রাকৃতিক সৌন্দর্য ও জলবায়ু পরিবর্তন || আসাদুজ্জামান সরদার

২০