বাংলাদেশ, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
১৮ আশ্বিন ১৪৩৩ | সময়:
shimulsheikh862@gmail.com
৩ অক্টোবর ২০২৬, ৭:২২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

২৪৮১ দিন পর ‘গোল্ডেন ডাক’ কোহলির

ডেস্ক রিপোর্ট: অবশেষে ভুলে যাওয়া স্বাদ পেলেন বিরাট কোহলি। দীর্ঘ ২৪৮১ দিন পর ওয়ানডেতে আবারও ‘গোল্ডেন ডাক’ মারলেন ভারতের এই তারকা ব্যাটার। পাঞ্জাবের মুল্লানপুরে আজ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচে নিজের মুখোমুখি হওয়া জেডেন সিলসের প্রথম বলেই বোল্ড হন কোহলি।

২০১৯ সালের পর ওয়ানডেতে এই প্রথম শূন্য রানে ফিরলেন ভারতের এই তারকা ব্যাটার। শেষ ওয়ানডেতে টস জিতে ব্যাটিংয়ে নামে ভারত। প্রথম ম্যাচে অপরাজিত সেঞ্চুরি ও দ্বিতীয় ম্যাচে ২৯ করা কোহলির কাছ থেকে তাই আজ আরেকটি বড় ইনিংসের প্রত্যাশা ছিল। কিন্তু ব্যাটিংয়ে নেমেই সিলসের বলে তার অফ স্টাম্প উপড়ে যায়। ওয়ানডেতে এটি কোহলির চতুর্থ গোল্ডেন ডাক। সর্বশেষ ২০১৯ সালের ১৮ ডিসেম্বর বিশাখাপত্তনমে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেই প্রথম বলে আউট হয়েছিলেন তিনি। ওই ম্যাচে তাকে আউট করেছিলেন ফিরিয়েছিলেন কাইরন পোলার্ড। এর আগে ২০১১ সালে ওয়েস্ট ইন্ডিজের ড্যারেন স্যামি ও ২০১৩ সালে ইংল্যান্ডের টিম ব্রেসনান কোহলিকে ওয়ানডেতে গোল্ডেন ডাকের বিষণ্ন স্বাদ দিয়েছিলেন। ওয়ানডেতে এটি কোহলির ১৯তম ডাক। ভারতীয় ব্যাটারদের মধ্যে শূন্য রানে আউট হওয়ার তালিকায় তার ওপরে আছেন শুধু শচীন টেন্ডুলকার। ৪৬৩ ওয়ানডেতে শচীনের ডাক ২০টি। কোহলির ৩১৭ ম্যাচে ১৯টি ডাক। ভারতের হয়ে ১৯টি ডাক আছে সাবেক পেসার জাভাগাল শ্রীনাথেরও।

ওয়ানডে ইতিহাসের সবচেয়ে বেশি ডাকের রেকর্ড শ্রীলঙ্কান কিংবদন্তি সনৎ জয়াসুরিয়ার। ৪৪৫ ম্যাচে ৩৪ বার শূন্য রানে আউট হয়েছেন তিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালিগঞ্জে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা

১

জবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের ‘নৈতিক অভিভাবকত্ব’ বিষয়ক সেমিনার

২

পাইকগাছায় জেলা পরিষদের এডিপির বরাদ্দপত্র হস্তান্তর

৩

দেবহাটায় ৬৯৬ বোতল উইনকোরেক্সসহ নারী আটক

৪

সাতক্ষীরা কাঁচা ও পাকা মাল ব্যবসায়ী সমিতির নব-নির্বাচিত কমিটির পরিচিতি সভা

৫

সাতক্ষীরায় আন্তর্জাতিক প্রবীণ দিবসের আলোচনা: প্রবীণরাই সমাজের আসল নোঙর

৬

২৪৮১ দিন পর ‘গোল্ডেন ডাক’ কোহলির

৭

সারাদেশের মোটরসাইকেল ও গাড়ি মালিক-চালকদের জরুরি নির্দেশনা

৮

হইচইয়ে মুক্তি পাচ্ছে ‘প্রেশার কুকার’

৯

ঐতিহাসিক ম্যাচে আজ ভারতের মুখোমুখি ব্রাজিল, কখন কীভাবে দেখবেন

১০

শেখ হাসিনাকে নিয়ে ভারতের কাছে কোনো বিকল্প ছিল না: দিনেশ ত্রিবেদী

১১

বিয়ে নিবন্ধনে আসছে বড় পরিবর্তন, কমবে বহুবিবাহের প্রবণতা!

১২

জানুয়ারিতে নতুন বই, প্রাথমিকে দেওয়া হবে ইউনিফর্ম: শিক্ষামন্ত্রী

১৩

হাম উপসর্গে আরো ৮ জনের মৃত্যু

১৪

এবার ট্রাম্পের বিরুদ্ধে ২৬ অঙ্গরাজ্যের মামলা

১৫

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ১৬০৮

১৬

শুভশ্রীর মতো ‘প্রাক্তন’ আমরাও চাই, খোঁচা-সমালোচনা

১৭

শ্যামনগরে সাংবাদিকের বাড়িতে হামলা!

১৮

ধুলিহরের ১০ মেধাবী শিক্ষার্থী পেল নতুন বাইসাইকেল

১৯

কালিগঞ্জের মথুরেশপুরে বিএনপির কর্মী সম্মেলন

২০