
মাসুদ পারভেজ, কালিগঞ্জ: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকা নলতা শরীফে প্রাইম ব্যাংকের এজেন্ট ব্যাংকিং কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।
রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলার নলতার সানি সুপার মার্কেটের দ্বিতীয় তলায় এ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংক সাতক্ষীরা শাখার ব্রাঞ্চ ম্যানেজার মো. জালাল আহমেদ, সিনিয়র অফিসার মো. ইমরান নাজির, নলতা এজেন্ট ব্যাংকের পরিচালক ও সত্ত্বাধিকারী এবং একটিভ মার্টের প্রতিষ্ঠাতা মো. আশিকুর রহমান (রাজু), এজেন্ট ব্যাংক কর্মকর্তা আনন্দ, সমাজসেবক মজিবর রহমান, ব্যবসায়ী শাহীন কাদির, কালিগঞ্জ উপজেলা প্রকৌশলী মো. জাকির হোসেন, সাংবাদিক আবুল কালাম বিন আকবার, সাংবাদিক শেখ নাসিমসহ স্থানীয় ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ।
আলোচনা সভায় প্রাইম ব্যাংকের ব্রাঞ্চ ম্যানেজার মো. জালাল আহমেদ এজেন্ট ব্যাংকিংয়ের বিভিন্ন সেবা ও সুযোগ-সুবিধা তুলে ধরেন। তিনি বলেন, নলতা ও আশপাশের এলাকার সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের কাছে ব্যাংকিং সেবা আরও সহজলভ্য করতেই এ কার্যক্রম চালু করা হয়েছে।
পরে মাওলানা হাবিবুল্লাহ বেলালীর পরিচালনায় দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া শেষে ফিতা কেটে প্রাইম ব্যাংকের এজেন্ট ব্যাংকিং কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
এ সময় ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়, আগামী নভেম্বরের শুরু থেকে নলতা ও আশপাশের এলাকার ১০০ জন কৃষককে কৃষিঋণ দেওয়ার কার্যক্রম শুরুর পরিকল্পনা রয়েছে।
মন্তব্য করুন