বাংলাদেশ, মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬
২৭ শ্রাবণ ১৪৩৩ | সময়:
admin
১০ আগস্ট ২০২৩, ৫:৫১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সাইবার নিরাপত্তা আইন নতুন বোতলে পুরোনো মদ নয়: আইনমন্ত্রী

ডেস্ক রিপোর্ট: আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, সাইবার নিরাপত্তা আইন নতুন বোতলে পুরোনো মদ নয়। যারা এমনটি বলছেন তারা সমালোচনার জন্যই কেবল বলছেন।
কেননা, এতে অনেক সাজা কমানো হয়েছে। কিছু ক্ষেত্রে সাজা বাতিল করা হয়েছে।

বৃহস্পতিবার (১০ আগস্ট) তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের বিসিসি মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আইনমন্ত্রী এসব কথা বলেন।

ডিজিটাল নিরাপত্তা আইন-২০১৮ রহিতকরণ এবং প্রস্তাবিত সাইবার নিরাপত্তা আইন-২০২৩ বিষয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এতে আইনমন্ত্রী বলেন, ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করিনি, এটাকে রহিতকরণ করে পরিমার্জন করা হয়েছে। আগে কিছু কিছু ধারা শাস্তি বেশি ছিল, সেগুলো কমানো হয়েছে। আবার আগে একই অপরাধ দ্বিতীয়বার করলে দ্বিগুণ সাজার বিধান ছিল এখন সাইবার নিরাপত্তা আইনে সেই ধারা বাতিল করা হয়েছে।

তিনি আরও বলেন, এছাড়াও আগের আইনে যেগুলো দফা জামিনযোগ্য ছিল না, সেগুলো জামিনযোগ্য করা হয়েছে। অর্থদণ্ডও কমানো হয়েছে। তাই এটা নতুন বোতলে পুরোনো মদ নয়। যারা এমনটি বলছেন তারা সমালোচনার জন্যই কেবল বলছেন।

আইসিটি বিভাগে প্রতিমন্ত্রী জুনাইদ আহমদ পলক বলেন, স্মার্ট বাংলাদেশের জন্য সিকিউরড সাইবার স্পেস প্রয়োজন। এক্ষেত্রে ব্যক্তিগত, প্রাতিষ্ঠানিক সচেতনতা বাড়ানো হতে হবে। একই সঙ্গে আইনের কঠোর প্রয়োগও করতে হবে। এজন্যই সাইবার সিকিউরিটি আইন-২০২৩ আমরা প্রস্তাব করেছি।

তিনি বলেন, আইনটির অপরাধ ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য হবে। এবং কারাদণ্ডের সঙ্গে অর্থদণ্ডও হবে।

প্রতিমন্ত্রী বলেন, আমরা ডেটা সুরক্ষা আইনও করছি। এটা হবে দেওয়ানি মামলা। এতে অর্থদণ্ড থাকবে, কারাদণ্ড থাকবে না। অনলাইনে মতামত দেওয়ার জন্য সুযোগ সৃষ্টি করা হয়েছে। আমরা সকলের মতামত গুরুত্ব সহকারে দেখছি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নলতা ডায়াবেটিক হাসপাতাল কল্যাণ সমবায় সমিতির বিরুদ্ধে ৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

খেশরার কলাগাছি গ্রামে সড়ক নির্মাণ কাজ উদ্বোধন

সাতক্ষীরা জেলা এনসিপির কমিটি প্রত্যাখ্যান, গণপদত্যাগের হুশিয়ারি

দেবহাটায় এসএসসিতে পাসের হার ৬১.০৮%, দাখিলে ৫২.২২% ও ভোকেশনালে ২৩.২৪%

সিলভার জুবিলি মডেল স্কুলের সভাপতি নির্বাচিত হওয়ায় সাংবাদিক বেলাল হোসাইনকে অভিনন্দন

সাতক্ষীরায় বর্ষাকালীন সাহিত্য ও সাংস্কৃতিক উৎসব

পরমাণু চুক্তি ছাড়াই ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধে প্রস্তুত ট্রাম্প

ম্যানেজিং কমিটির হাতেই ফিরছে শিক্ষক নিয়োগ, সরকারের সিদ্ধান্ত ‘চূড়ান্ত’

সাতক্ষীরায় অন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন

ঋশিল্পীতে শিশুদের মাঝে পুষ্টিকর খাদ্য বিতরণ

১০

কয়রার যে শিক্ষা প্রতিষ্ঠান থেকে পাস করেনি কেউ

১১

বিল থেকে ছেলের নিথর দেহ উদ্ধার করলেন বাবা

১২

আশাশুনিতে নিখোঁজের ২ দিন পর ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

১৩

পাস করেনি সাতক্ষীরার ৪টি শিক্ষা প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী

১৪

চাঁদাবাজির মামলায় হাজী নজরুল ও তার সহযোগী কারাগারে

১৫

‘র’ প্রধান পরাগ জৈন এখন ঢাকায়

১৬

তারেক রহমানের সঙ্গে দীনেশ ত্রিবেদীর বৈঠক

১৭

সাতক্ষীরা জেলা আ’লীগের সম্পাদক নজরুল ইসলামকে ৫ মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ

১৮

সাতক্ষীরায় নগর পরিবেশ ব্যবস্থাপনায় সমন্বয়ের তাগিদ

১৯

এসএসসিতে পাসের হার ১৯ বছরের মধ্যে সর্বনিম্ন

২০
error: Content is protected !!