বাংলাদেশ, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
৫ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
২৬ জুন ২০২৪, ৮:০০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কালীগঞ্জে বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টে রতনপুর ইউনিয়ন পরিষদ চ্যাম্পিয়ন

ডেস্ক রিপোর্ট: কালীগঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোলকাপ ফুটবল টুর্নামেন্টে (অনূর্ধ্ব ১৭) রতনপুর ইউনিয়ন পরিষদ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।

বুধবার (২৬ জুন) বিকালে কালীগঞ্জ উপজেলা পরিষদ মাঠে টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে ভাড়াসিমলা ইউনিয়নকে হারিয়ে রতনপুর ইউনিয়ন ফুটবল দল চ্যাম্পিয়ন হয়।

এর আগে সকালে একই মাঠে টুর্নামেন্টের রাউন্ড রবিন লীগে রতনপুর ভাড়াসিমলা ও তারালি ইউনিয়নের মধ্যে সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় পয়েন্টের ভিত্তিতে রতনপুর ইউনিয়ন ও ভাড়াশিমলা ইউনিয়ন ফাইনালে মুখোমুখি হয়।

খেলা পরিচালনা করেন ফিফা রেফারি শেখ ইকবাল আলম বাবলু সৈয়দ মমিনুর রহমান সাকিব নাঈম ও আখি মনি।

ধারা বর্ণনায় ছিলেন জাতীয় ধারাভাষ্যকর ইসমাইল হোসেন মিলন, এম আর মোস্তাক ও মিজানুর রহমান।

ফাইনাল খেলা উদ্বোধন করেন কালিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ মেহেদী হাসান সুমন।

খেলা শেষে বিজয়ীদের মাঝে আনুষ্ঠানিকভাবে পুরস্কার বিতরণ করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) মোঃ আজহার আলীর সভাপতিত্বে ও উপজেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক সুকুমার দাস বাচ্চু সঞ্চালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা ক্রীড়া সংস্থা সাধারণ সম্পাদক শেখ ইকবাল আলম বাবলু, টুর্নামেন্ট কমিটির আহবায়ক উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস এম আকরাম হোসেন, যাচাই বাছাই কমিটির সদস্য উপজেলা আইসিটি কর্মকর্তা হেমেন্দ্রনাথ মন্ডল, বাংলাদেশ সাংবাদিক সমিতি কালিগঞ্জ শাখার সভাপতি শেখ আনোয়ার হোসেন, উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক আশেক মেহেদী, রতনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলিম আল রাজি টোকন, ভাড়াসিমলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল ইসলাম নাঈম প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম দ্রুত চালুর দাবি

সাতক্ষীরা জেলা ফুটবল রেফারীজ অ্যাসোসিয়েশনের নির্বাচনে জয় পেল যারা

সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দ্রুততম সময়ে ভিসি নিয়োগের দাবি

‘লকডাউন’ কর্মসূচির প্রতিবাদে জবি ছাত্রদলের বিক্ষোভ

বিজনেস অ্যান্ড লিডারশিপ অ্যাওয়ার্ড পেলেন সাতক্ষীরার সুদীপ্ত

আলিপুর ইউনিয়ন আ’লীগের যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম মন্টু গ্রেফতার

কেঁড়াগাছি ইউপির সাবেক চেয়ারম্যান ডা. আনিছুর রহমানের ৫ম মৃত্যুবার্ষিকী আজ

শাহজালালের মাজারের দানবাক্সে মিললো ৮৯ লাখ টাকা

নির্যাতন ও শোষণের শিকার ব্যক্তিদের আইনগত সহায়তা নিশ্চিতে সমন্বয় জোরদারের আহ্বান

সাতক্ষীরায় ৭ দফা দাবিতে দলিল লেখকদের সমাবেশ

১০

দেশে প্রথম ‘ইমোশনাল ডোনার’ কিডনি প্রতিস্থাপন বিএমইউতে

১১

দেশে ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৫ জনের মৃত্যু

১২

গোপন বৈঠক থেকে গ্রেপ্তার ১২ সন্দেহভাজনের ৩ দিনের রিমান্ড

১৩

নতুন পে স্কেলে ৮ বছরেই উচ্চতর গ্রেড, বাড়ি ভাড়া বাড়বে ২০২৮ থেকে

১৪

আফগানিস্তানের বিপক্ষে টেস্ট স্কোয়াড ঘোষণা করল বিসিবি

১৫

বিশ্ববিদ্যালয়ের পাশেই মিলল কুবি শিক্ষকের নিখোঁজ ছেলের মরদেহ

১৬

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

১৭

বাঁকাল শেখ পাড়া জামে মসজিদে ইসলামী কুইজ ও সিরাত মাহফিল

১৮

পাইকগাছা পৌর ভবন নির্মাণে স্থবিরতা, ৬ বছরে অগ্রগতি ৬৫ শতাংশ

১৯

কালিগঞ্জে পুকুরে ডুবে বৃদ্ধার মৃত্যু

২০
error: Content is protected !!