বাংলাদেশ, রবিবার, ১২ জুলাই ২০২৬
২৮ আষাঢ় ১৪৩৩ | সময়:
admin
১১ অক্টোবর ২০২৩, ১২:০৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

মানিকগঞ্জে বাসের ধাক্কায় লেগুনা খালে, নিহত ৪

ডেস্ক রিপোর্ট: জেলার সদর উপজেলার ভাটবাউর এলাকায় বাসের ধাক্কায় একটি লেগুনা সড়কের খালে পড়ে গেলে চারজন নিহত হয়েছেন বলে জানা গেছে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৫ জন। আহতদের অবস্থা আশঙ্কাজনক।

বুধবার (১১ অক্টোবর) সকাল সাড়ে ৮ টার দিকে ভাটবাউর এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে দুর্ঘটনাটি ঘটে।

নিহতদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন – লেগুনার চালক জাহিদ, আয়শাআবেদ ফাউন্ডেশনের কর্মী হুসনে আরা ও মানিকগঞ্জ শহরের মিষ্টির কারিগর মহাদেব মদক।

আহত পাঁচজনের মধ্যে তিনজন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন এবং একজনকে মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর আরেকজন মুসা মিয়াকে ঢাকার পঙ্গু হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। মুসা মিয়া গ্রামীণ ব্যাংক চাকরি করেন।

মানিকগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুর রউফ সরকার এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এই বিষয়ে ব্যবস্থা প্রক্রিয়াধীন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, যাত্রীবাহী লেগুনাটি মানিকগঞ্জ বাসস্ট্যান্ডের দিকে আসছিল। পথে যাত্রী নামানোর জন্য ভাটবাউর এলাকায় থামে লেগুনাটি। এসময় পেছন থেকে অন্য আরেকটি স্টাফ বাস সজোরে ধাক্কা দিলে লেগুনা পার্শ্ববর্তী খালে পড়ে যায় এবং আংশিক তলিয়ে যায়। দুর্ঘটনাস্থলেই তিনজন মারা যায় এবং বাকি এক জন হাসপাতালে নেওয়ার পথে মারা যায়।

পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা লেগুনাকে উদ্ধার করে। দুর্ঘটনার পর ঢাকা-আরিচা মহাসড়কে দুই ঘণ্টা যানচলাচল বন্ধ ছিল।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাকপ্রতিবন্ধী মো. ইফাজদ্দীনের সন্ধান চায় পরিবার

সিলভার জুবিলী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১৪ শিক্ষার্থীর বৃত্তি লাভ

জলাবদ্ধতায় সাতক্ষীরার ৩৮টি প্রাইমারি স্কুল বন্ধ

খামেনি হত্যার প্রতিশোধে ট্রাম্প-নেতানিয়াহুসহ ১৩ নেতার ‘টার্গেট তালিকা’ প্রকাশ

শিশুদের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞার তালিকায় ইইউ

চিকিৎসা শেষে সুস্থ হয়ে সুন্দরবনে ফিরলো সেই বাঘিনী

রাত ১টার মধ্যে ঢাকাসহ ২০ জেলায় ঝড়ের আভাস

বাশদাহ ইউনিয়নে কমিউনিটি লিগ্যাল ক্যাম্প

শ্যামনগরে বেকারি পণ্যের মোড়কে নেই উৎপাদনের তারিখ, স্বাস্থ্য ঝুঁকি!

সব বোর্ডে এইচএসসি পরীক্ষা নিয়ে জরুরি নির্দেশনা

১০

ফাইনাল খেলবে কোন দুই দল, জানালো সুপার কম্পিউটার

১১

বিয়ের দাওয়াতে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ৪

১২

সোমবার শোক দিবস পালন করবে বিএনপি

১৩

কালিগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

১৪

সরকারি ৯ ব্যাংকে খেলাপি ঋণ ১ লাখ ৮৮ হাজার ৭০১ কোটি টাকা

১৫

বন্যাকবলিত ১১ জেলায় বিজিবি মোতায়েন

১৬

আর্জেন্টিনার সমর্থক জেবার প্রেমে ব্রাজিল সমর্থক জামাল ভুঁইয়া?

১৭

প্রাথমিক বৃত্তি লাভ করেছে সাতক্ষীরার ৯৬৫ শিক্ষার্থী

১৮

সুন্দরবনে বিষ ‌দিয়ে মৎস্য শিকার, ১৫০ কেজি চিংড়িসহ নৌকা জব্দ

১৯

হরিহর নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে বিভাগীয় কমিশনার আব্দুল্লাহ হারুন

২০
error: Content is protected !!