বাংলাদেশ, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
৬ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
৭ মার্চ ২০২৪, ২:৪৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শ্যামনগরে আগুন লেগে দুটি বসতঘর পুড়ে ছাই, ৬ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি

এম জুবায়ের মাহমুদ: সাতক্ষীরার শ্যামনগরে আগুন লেগে একই পরিবারের দুটি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে অন্তত ছয় লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

বুধবার (৬ মার্চ) রাত ৮টার দিকে শ্যামনগর উপজেলার পদ্মপুকুর ইউনিয়নের কামালকাটি গ্রামে এ ঘটনা ঘটে।

গৃহকর্তা কার্তিক মন্ডল জানান, সন্ধ্যার পরে আমরা সবাই বাড়ির বাইরে ছিলাম। হঠাৎ করেই বাড়িতে আগুন লেগে দাউ দাউ করে জ্বলেতে থাকে। এতে দুটি ঘরে যা কিছু ছিল সব পুড়ে ছাই হয়ে গেছে।

তিনি বলেন, ঘরে থাকা নগদ ৫০ হাজার টাকাসহ ১৪ মণ ধান, ৪ মণ চাল, ব্যবহার্য জিনিসপত্র ও আসবাবপত্র- সবই ভস্মীভুত হয়েছে।

স্থানীয় ইউপি সদস্য উত্তম কুমার জানান, সন্ধ্যার পরে কার্তিক মন্ডলের বাড়ির সবাই ওয়াপদার উপরে ছিল। উপকূলীয় এলাকায় সবাই অবসর সময়ে ওয়াপদায় জড়ো হয়েই গল্প করে। হঠাৎ তাদের বাড়িতে আগুন লাগে। ধারণা করা হচ্ছে বাড়ির চুলা থেকে আগুনের সূত্রপাত হয়। তখন আমরা ক্লাবে ছিলাম। খবর পেয়ে যেতে যেতেই সব পুড়ে ছাই হয়ে যায়। আমরা ঘটনাস্থল থেকে সাইত্রিশ হাজার টাকার পুড়ে যাওয়া নোট উদ্ধার করেছি। এছাড়া তাদের ঘর রক্ষিত ধান-চালসহ সবকিছু পুড়ে শেষ হয়ে গেছে।

এদিকে, কার্তিক মন্ডলের বসতবাড়িতে আগুন লাগার খবর পেয়ে শ্যামনগর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রভাষক সাঈদ উজ জমান, জেলা পরিষদ সদস্য গোলাম মোস্তফা ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহিনুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তারা ক্ষতিগ্রস্ত পরিবারটিকে সহায়তার আশ্বাস দিয়েছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কয়রায় শারীরিক অসুস্থতা দেখিয়ে আ.লীগ কর্মীর পদত্যাগ

এমপি গাজী নজরুল ৪ দিনের রিমান্ডে

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন ৩০ জানুয়ারি

আশাশুনি প্রেসক্লাবের নতুন দ্বিতল ভবনের নির্মাণ কাজ উদ্বোধন

দেবহাটা উপজেলা ‘শিশুশ্রমমুক্ত’ ঘোষণা, বিদ্যালয়ে ফিরল ১১৯ শিশু

শ্যামনগরে বিঘাপ্রতি ২ লাখে খাস জমি ‘বিক্রি’ করছেন কৃষক দল নেতা সালাউদ্দিন লিটন!

শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ

সাতক্ষীরা ২০৩৫: তরুণদের হাতে নতুন অর্থনীতি || মো. মামুন হাসান

গাজী নজরুলের ২য় স্ত্রীর রেখে যাওয়া শেষ চিঠি ‘বিশ্বাসভঙ্গের ক্ষত, শেষে ‘ধ্বংসের হুঁশিয়ারি’

সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়লো ২০ টাকা

১০

প্রথম স্ত্রীসহ এমপি গাজী নজরুল পুলিশ হেফাজতে

১১

সাতক্ষীরায় সন্তানকে নিয়ে মায়ের কীটনাশক পান, প্রাণ গেল ১৮ মাসের ইব্রাহিমের

১২

কলারোয়ায় যুবদলের সড়ক অবরোধ ও টায়ার জ্বালিয়ে বিক্ষোভ

১৩

জবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সবুজসহ ৮ নেতাকর্মী বহিষ্কার, ১ জনকে শোকজ

১৪

খুলনা জেলা যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে পাইকগাছায় আনন্দ মিছিল

১৫

গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৬

বৈকারী ইউনিয়নে সামাজিক নিরাপত্তা কর্মসূচির স্বচ্ছতা ও নির্বাচন প্রক্রিয়া নিয়ে সভা

১৭

সাতক্ষীরা জেলা যুবদলের কমিটি ঘোষণায় বিশাল আনন্দ মিছিল

১৮

আইফোন ছিনিয়ে নিতেই অপ্রতিমকে পিটিয়ে হত্যা: পুলিশ

১৯

নলতায় গণপিটুনিতে মৃত্যু নিয়ে মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন

২০