বাংলাদেশ, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
১৬ বৈশাখ ১৪৩৩ | সময়:
admin
২২ নভেম্বর ২০২৪, ৮:৩৮ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির নির্বাচন: শাহ আলম সভাপতি, ইমদাদুল হক সম্পাদক

মে‌হেদী হাসান শিমুল: প্রায় সাড়ে তিন বছর পর অনু‌ষ্ঠিত সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির নির্বাচনে অ্যাডভোকেট এম শাহ আলম সভাপ‌তি ও অ্যাডভোকেট শেখ ইমদাদুল হক সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) রাত ১২টায় ভোট গণনা শে‌ষে প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট শফিকুল ইসলাম খোকন এই ফলাফল ঘোষণা ক‌রেন।

‌তি‌নি জানান, জেলা আইনজীবী সমিতির নির্বাচনে ৫৫২ জন ভোটারের মধ্যে ৫৩২ জন ভোট দিয়েছেন। নির্বাচনে সভাপতি পদে অ্যাডভোকেট এম শাহ আলম ২৭৩ ভোট পেয়ে নির্বাচিত হয়ে‌ছেন। তার প্র‌তিদ্বন্দ্বী অ্যাডভোকেট আব্দুস সাত্তার ২৫৪ ভোট পেয়েছেন।

সহসভাপতি পদে অ্যাডভোকেট এম আবু বকর ২৯০ ভোট পেয়ে নির্বাচিত হয়ে‌ছেন। একই পদে অ্যাডভোকেট খগেন্দ্র নাথ ঘোষ ৬৫ ভোট, অ্যাডভোকেট মো. মহিতুল ইসলাম ১৪১ ভোট ও অ্যাডভোকেট এমএ মোশাররফ হোসেন সিদ্দিকী ২৭ ভোট পে‌য়ে‌ছেন।

সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট শেখ এমদাদুল ইসলাম ১৩২ ভোট পেয়ে নির্বাচিত হয়ে‌ছেন। একই পদে অ্যাডভোকেট আকবর আলী ১০৪ ভোট, অ্যাডভোকেট মোল্যা মো.আব্দুস সোবহান মুকুল ৪৮ ভোট, অ্যাডভোকেট ওসমান গনি ৪২ ভোট, অ্যাডভোকেট মোঃ তোজাম্মেল হোসেন তোজাম ১১৬ ভোট ও অ্যাডভোকেট আ ক ম রেজওয়ান উল্লাহ সবুজ ৯০ ভোট পেয়েছেন।

যুগ্ম সম্পাদক পদে অ্যাডভোকেট মোঃ নুরুল আমিন ২১৬ ভোট পেয়ে নির্বাচিত হয়ে‌ছেন। একই পদে অ্যাডভোকেট মো. কামরুজ্জামান ভূট্টো ২১৪ ভোট ও অ্যাডভোকেট মো. হাফিজুর রহমান ৯২ ভোট পেয়েছেন।

কোষাধ্যক্ষ পদে অ্যাডভোকেট সিরাজুল ইসলাম (৫) ১৯৪ ভোট পেয়ে নির্বাচিত হয়ে‌ছেন। একই পদে অ্যাডভোকেট মো. ইউনুস আলী(২) ৪৫ ভোট, অ্যাডভোকেট মো. জহুরুল হক ১৫৬ ভোট ও অ্যাডভোকেট মো. রফিকুল ইসলাম (৩) ১২৯ ভোট পেয়েছেন।

সহ সম্পাদক (লাইব্রেরি) পদে অ্যাডভোকেট আ ক ম শামসুদ্দোহা খোকন ৩০২ ভোট পেয়ে নির্বাচিত হয়ে‌ছেন। একই পদে অ্যাডভোকেট মো. মিজানুর রহমান বাপ্পী ২২২ ভোট পে‌য়ে‌ছেন।

সহ সম্পাদক (ক্রীড়া ও সংস্কৃতি) পদে অ্যাডভোকেট মো. শাহেদুজ্জামান শাহেদ ২৩০ ভোট পেয়ে নির্বাচিত হয়ে‌ছেন। এ পদে অ্যাডভোকেট মো. শহিদুল ইসলাম (২) ২০৩ ভোট ও অ্যাডভোকেট মো. আব্দুল জলিল(৩) ৮৪ ভোট পেয়েছেন।

নির্বাহী সদস্যের তিন পদে অ্যাডভোকেট আসাদুর রহমান বাবু ২৬৬ ভোট, অ্যাডভোকেট সুনীল কুমার ঘোষ ২৩২ ভোট ও অ্যাডভোকেট মো. সাইদুজ্জামান জিকো ১৬৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

অপরদিকে একই পদে অ্যাডভোকেট আবু তালেব ১৫০ ভোট, অ্যাডভোকেট মোঃ আব্দুর রাশেদ ১৪৩ ভোট, অ্যাডভোকেট শেখ রাশীদুজ্জামান সুমন ১৬৮ ভোট, অ্যাডভোকেট লুৎফুন্নেছা রুবি ১৬৩ ভোট ও অ্যাডভোকেট শামীম জাহান রুবেল ১৪১ ভোট পেয়েছেন।

এ দিকে সহ সম্পাদক (মহিলা বিষয়ক) পদে অন্য কোন প্রার্থী না থাকায় আগেই বিনা প্রতিদ্ব‌ন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট সুলতানা পারভীন শিখা।

গুরুত্বপূর্ণ এ নির্বাচনে অ্যাডভোকেট শফিকুল ইসলাম খোকন ছাড়াও অ্যাডভোকেট ফেরদৌসী আরা লুসি, অ্যাডভোকেট তারক কুমার মিত্র, অ্যাডভোকেট আনিছুর কাদির ময়না, অ্যাডভোকেট খায়রুল বদিউজ্জামান, অ্যাডভোকেট এসএম মশিয়ার রহমান ও অ্যাডভোকেট কাজী আব্দুল্লাহ আল হাবিব নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মৎস্য প্রজেক্টের বাসায় চলছিল হরিণের মাংস রান্না, রেখে ভোঁ দৌড়

গর্ভে সন্তান নিয়ে নদীতে মা!

কেশবপুরে মেয়ের হাতে মা খুন

বেতনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন!

সন্তান গোপন রেখে অবিবাহিত সেজে বিয়ে, নারীর বিরুদ্ধে যুবকের মামলা

পুলিশে নতুন সাড়ে ১৪ হাজার পদ সৃষ্টি হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন নিয়ে বড় সুখবর

বনজীবীদের নিয়ে পলিথিন ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে কর্মশালা

রূপপুর বিদ্যুৎকেন্দ্র বাংলাদেশের প্রযুক্তিগত আত্মবিশ্বাসের প্রতীক

প্রিজনভ্যান দুর্ঘটনায় আহত পলক, চিকিৎসার নির্দেশ

১০

ওপেক ও ওপেক প্লাস থেকে বেরিয়ে গেল আমিরাত

১১

সুন্দরবনের শামুক-ঝিনুক পাচারে নতুন কৌশল, মাধ্যম কুরিয়ার সার্ভিস

১২

শ্যামনগরে ১০০ লিটার পেট্রোলসহ এক ব্যক্তি আটক, জরিমানা

১৩

এশীয় দেশগুলোর সঙ্গে প্রতিরক্ষা সক্ষমতা ভাগাভাগি করতে চায় ইরান

১৪

দেবহাটায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

১৫

দেবহাটায় অপদ্রব্য পুশের দায়ে ৬০ কেজি বাগদা চিংড়ি বিনষ্ট, জরিমানা

১৬

রিয়ার হ্যাটট্রিকে সিঙ্গাপুরকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

১৭

কালিগঞ্জে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

১৮

‘মিসেস ইন্ডিপেন্ডেন্ট ইন্টারন্যাশনাল’ চ্যাম্পিয়ন হলেন বাংলাদেশের তমা

১৯

রোটারী ক্লাব অব সাতক্ষীরার চক্ষু চিকিৎসা ক্যাম্প

২০
error: Content is protected !!
Deprecated: htmlspecialchars(): Passing null to parameter #1 ($string) of type string is deprecated in /home/bcglobal/te.bcgloballtd.com/wp-includes/formatting.php on line 4705