বাংলাদেশ, শনিবার, ১০ অক্টোবর ২০২৬
২৫ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
১৫ মার্চ ২০২৩, ২:২৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

পাঁচ সিটিতে নির্বাচন মে-জুনে

ডেস্ক রিপোর্ট: নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. জাহাংগীর আলম জানিয়েছেন, আগামী মে থেকে জুনের মধ্যে দেশের পাঁচটি সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে। এক্ষেত্রে এপ্রিলে তফসিল ঘোষণা হতে পারে।

বুধবার (১৫ মার্চ) ১৬ তম কমিশন বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।

ইসি সচিব বলেন, গাজীপুর, রাজশাহী, বরিশাল, সিলেট ও খুলনা সিটিতে তিনধাপে ভোটগ্রহণ করা হবে। এক্ষেত্রে ঈদ-উল-আযহার আগে মে থেকে জুনের মধ্যে নির্বাচন করা হবে।

তিনি বলেন, নির্বাচন হবে জুনের পরে। কোন সিটিতে কখন নির্বাচন হবে তা সময় অনুযায়ী জানানো হবে। আমরা মে থেকে জুনের মধ্যে নির্বাচন করব। এইচএসসি পরীক্ষা হবে সম্ভাব্য ৭ জুলাই থেকে। এজন্য এসএসসি পরীক্ষা শেষে ২৩ মে থেকে ২৯ জুনের মধ্যবর্তী সময়ে তিন ধাপে পাঁচটি সিটির ভোট করার বিষয়ে প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে।

মো. জাহাংগীর আলম বলেন, ঈদ-উল-আযহার আগে এবং এসএসসি পরীক্ষা শেষে, এ মধ্যবর্তী সময়ে আমরা এ পাঁচটি সিটি করপোরেশন নির্বাচন আয়োজন করব। তফসিলের সময় ও কোন তারিখে কোনটার ভোট গ্রহণ হবে তা পরে বিস্তারিত জানানো হবে। তবে, এপ্রিলের মাঝামাঝি সময়ে তফসিল ঘোষণা করা হবে।

তিনি আরও বলেন, মেয়াদ বিবেচনা করে এপ্রিলের মধ্যে তফসিল করা হবে। সবগুলো নির্বাচন হবে ইভিএমে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুলি করে ৩ কোটি টাকা ছিনতাই!

১

বিমানে পাশাপাশি সিটে শাকিব-মিথিলা, গেলেন কোথায়?

২

দেব পরিচালনা করলে নায়ক হতে রাজি জিৎ

৩

রেমিট্যান্স বন্ধের হুমকি দেশবিরোধী: রিজভী

৪

উত্থান-পতনের দিনে তিন ফিফটিতে ভর করে বাংলাদেশের ৩১৭

৫

২য় সমাবর্তনের ফি বৃদ্ধি ও প্রফেশনালদের অন্তর্ভুক্তি নিয়ে জবিতে সমালোচনার ঝড়

৬

জাকারিয়া হত্যার বিচার বাস্তবায়ন কমিটির সভা, শনিবার নিউমার্কেট চত্বরে মানববন্ধন

৭

শ্যামনগরে জিম্মিদশা থেকে যুবককে উদ্ধার করলো পুলিশ

৮

তালায় জব ফেয়ার, চাকরির নিশ্চয়তা পেলেন ১৫ তরুণ-তরুণী

৯

সাংবাদিক মনিরুল ইসলাম মনির সেজ ভাইয়ের মৃত্যুতে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক

১০

সাতক্ষীরা জেলা মটর শ্রমিক ইউনিয়নের নব-নির্বাচিত সদস্যদের পরিচিতি সভা

১১

নোবেল শান্তি পুরস্কার পেলেন দক্ষিণ আফ্রিকার নাভি পিলাই

১২

জবির দ্বিতীয় সমাবর্তনে অংশগ্রহণে আবেদন শুরু ১৫ অক্টোবর

১৩

শ্রেণিকক্ষে যে প্রশ্ন কেউ করে না || মো. মামুন হাসান

১৪

সাতক্ষীরায় সাংবাদিক কল্যাণ ট্রাস্টের অনুদান পেল ১৭ সাংবাদিক

১৫

আলিপুর ইউনিয়ন আ’লীগের সম্পাদক জিয়াউল ইসলাম গ্রেপ্তার

১৬

অস্ট্রেলিয়ার পর আফগানিস্তান, নতুন পরীক্ষায় বাংলাদেশ

১৭

বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত অনুমোদন পেল রূপপুর

১৮

ইউপি নির্বাচনের নতুন তারিখ ঘোষণা হবে সোমবার

১৯

ভূরুলিয়ায় গ্রাম আদালত বিষয়ক মতবিনিময়

২০