বাংলাদেশ, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
৮ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
৩০ আগস্ট ২০২৩, ৭:০২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

যশোরে শহীদ সাংবাদিক সাইফুল আলম মুকুলের স্মরণ সভা: হত্যাকারীদের ফাঁসির দাবি

স্বাধীন মুহাম্মদ আব্দুল্লাহ, যশোর: শহীদ সাংবাদিক আর এম সাইফুল আলম মুকুলের ২৫তম হত্যাবার্ষিকীতে তার স্মৃতি স্তম্ভে শ্রদ্ধা নিবেদন করেছে যশোরের সাংবাদিক ও সুশীল সমাজ।

বুধবার সকালে কালোব্যাজ ধারণ করে শহরের বেজপাড়া চার খাম্বার মোড়ে মরহুমের স্মৃতিস্তম্ভে ফুলেল শ্রদ্ধা নিবেদন করে প্রেসক্লাব যশোর, যশোর সংবাদপত্র পরিষদ, যশোর সাংবাদিক ইউনিয়ন (জেইউজে), সাংবাদিক ইউনিয়ন যশোর, যশোর জেলা সাংবাদিক ইউনিয়ন, ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, গ্রামের কাগজ, দৈনিক স্পন্দন, দৈনিক রানারসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

পরে প্রেসক্লাব যশোরে তার স্মরণ সভা অনুষ্ঠিত হয়। সভায় আর এম সাইফুল আলম মুকুল হত্যাকান্ডের বিচার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন নেতৃবৃন্দ।

তারা বলেন, আইনী জটিলতা কাটিয়ে দ্রুত সাংবাদিক মুকুল হত্যার বিচার নিশ্চিত করা হোক। বিচারহীনতার সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে।

সভায় অবিলম্বে সাংবাদিক মুকুলের খুনিদের ফাঁসির মঞ্চে দাড় করানোর দাবি জানান।

সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাব সভাপতি জাহিদ হাসান টুকুন, সাধারণ সম্পাদক এসএম তৌহিদুর রহমান।

পরে সাংবাদিক ইউনিয়ন যশোর আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করে। সভায় সভাপতিত্ব করেন ইউনিয়নের সভাপতি আকরামুজ্জামান। সাধারণ সম্পাদক এসএম ফরহাদের সঞ্চালনায় আলোচনা করেন প্রেসক্লাব সভাপতি জাহিদ হাসান টুকুন, সাধারণ সম্পাদক এসএম তৌহিদুর রহমান, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আহসান কবীর প্রমুখ।

উল্লেখ্য, ১৯৯৮ সালের ৩০ আগস্ট দুর্বৃত্তদের বোমা হামলায় নিহত হন যশোরের দৈনিক রানারের তৎকালীন সম্পাদক আর এম সাইফুল আলম মুকুল। দীর্ঘ ২৫ বছরেও তার হত্যাকারীদের চিহ্নিত করে বিচারের আওতায় আনা সম্ভব হয়নি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুক্তিযোদ্ধার ভাড়া দেওয়া দোকানে আগুন, তিন দিনেও হয়নি মামলা

জলবায়ু সপ্তাহ উপলক্ষে শ্যামনগরে সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা

শিশু হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন

শ্যামনগরে জলবায়ু পরিবর্তনের প্রকৃতিভিত্তিক সমাধান নিয়ে দুই দিনের প্রশিক্ষণ

কালিগঞ্জে বিএনপির বিক্ষোভ কর্মসূচিতে দুইপক্ষের সংঘর্ষ, আহত ৫

কয়রায় বিএনপির মিছিল-সমাবেশ

তালায় ২৯ জন উপকারভোগীর মাঝে ছাগল, ভেড়া ও ঘর বিতরণ

গণ বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগীয় ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

নবায়নযোগ্য জ্বালানি সম্প্রসারণে সার্ভিস প্রোভাইডারদের তালিকাভুক্তকরণ বিষয়ক মতবিনিময়

দক্ষিণ শ্রীপুর কুশুলিয়া স্কুল অ্যান্ড কলেজে বৃক্ষরোপণ

১০

দেবহাটায় যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১১

কালিগঞ্জে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা

১২

সাতক্ষীরায় যুবদলের প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

১৩

ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, হাসপাতালে ভর্তির রেকর্ড

১৪

সরকারি হাসপাতালের সামনে কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না

১৫

ঘণ্টায় ৩৫০ কিমি গতির বুলেট ট্রেন তৈরি করছে ভারত

১৬

দিল্লিতে বাংলাদেশের নতুন হাইকমিশনার আসাদ আলম সিয়াম

১৭

এক হাজার টাকার নোট বাতিলের দাবি, সরকারকে আইনি নোটিশ

১৮

ডিআইজিসহ ৩১ পদে রদবদল

১৯

প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১৭ পয়সা

২০