বাংলাদেশ, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
৯ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
১৪ মার্চ ২০২৪, ৮:০৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সরুলিয়ায় আ’লীগ নেতা-কর্মীদের দ্বারে দ্বারে এমপি সেঁজুতি

ডেস্ক রিপোর্ট: প্রয়াত, অসুস্থ ও প্রবীণ আওয়ামী লীগ নেতাকর্মীদের খোঁজখবর নিতে সাতক্ষীরার তালা উপজেলার সরুলিয়া ইউনিয়ন পরিদর্শন করেছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য লায়লা পারভীন সেঁজুতি।

বৃহস্পতিবার (১৪ মার্চ) সংসদ সদস্য লায়লা পারভীন সেঁজুতি সরুলিয়া ইউনিয়নের প্রয়াত, অসুস্থ ও প্রবীণ আওয়ামী লীগ নেতাকর্মীদের বাড়ি বাড়ি যান।

এসময় এমপি সেঁজুতি সরুলিয়া ইউনিয়নের বড় কাশীপুর এলাকার সাবেক বিআরডিবির চেয়ারম্যান ও প্রয়াত আওয়ামী লীগ নেতা শেখ সিরাজুল ইসলাম বাড়িতে যান। তিনি সেখানে মরহুম সিরাজুল ইসলামের পরিবারের সদস্যদের খোঁজ খবর নেন এবং তাদের সাথে কিছু সময় কাটান।

পরে প্রয়াত আওয়ামী লীগ নেতা ও সরুলিয়া ইউপির সাবেক চেয়ারম্যান শেখ শফিউদ্দিন, সরুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আফাজউদ্দীন বিশ্বাস, ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আব্দুল মুজিব বিশ্বাস, ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি ও ইউপি সদস্য মো. আবুল হোসেন সরদার, পাটকেলঘাটা বাইগুনি গ্রামের আওয়ামী লীগ নেতা মো. আইয়ুব আলী, যুগিপুকুরিয়া গ্রামের সাবেক ইউপি সদস্য ও সরুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মো.আব্দুল করিম, ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো.আক্তার হোসেন, আওয়ামী লীগ নেতা মতিয়ার রহমান ও রেজাউল ইসলাম, ৯নং ওয়ার্ড ভারসা গ্রামের আওয়ামী লীগ সভাপতি মো. রইচউদ্দীন মোড়ল, সাবেক ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাষ্টার গিয়াসউদ্দিন মোড়লের বাড়িতে যান এবং তাদের কবর জিয়ারত করেন।

পরে তাদের পরিবারের সদস্যদের খোঁজ খবর নেন।

এছাড়া সরুলিয়া ইউনিয়নের বিভিন্ন শ্রেণীপেশা ও সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় করেন এবং বর্তমান সরকারের উন্নয়নের চিত্র তুলে ধরেন।

এমপি সেঁজুতি স্থানীয়দের কাছ থেকে এলাকার সমস্যা ও সম্ভাবনার কথা শোনেন এবং সমস্যা চিহ্নিত করে সমাধানের আশ^াস দেন।

এসময় এমপি সেঁজুতি’র সাথে উপস্থিত ছিলেন সাবেক জেলা পরিষদ সদস্য ও জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক কাজী নজরুল ইসলাম হিল্লোল, তালা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহ আলম টিটু, উপ-দপ্তর সম্পাদক মো. মাহফুজুল রহমান মধুু, সরুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিশ্বাস আতিয়ার রহমান, নগরঘাটা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি স ম আক্তারুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান মিন্টু, যুবলীগ নেতা আব্দুল আলিম, তালা উপজেলা কৃষক লীগের সহ-সভাপতি মখফুর রহমান জান্টু, তালা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মো. আনোয়ার হোসেন প্রমুখ।

সংরক্ষিত আসনের সংসদ সদস্য লায়লা পারভীন সেঁজুতি বলেন, এই অঞ্চলের প্রতিটি মানুষের হৃদয়ের মানুষ ছিলেন শহীদ স.ম আলাউদ্দীন। তিনি বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে এই এলাকার মানুষের জন্য আজীবন কাজ করে গেছেন। এই ইউনিয়নের রাস্তাঘাট ও অবকাঠামোগত উন্নয়নে সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য ফিরোজ আহমেদ স্বপন ভাইকে সাথে নিয়ে কাজ করবো।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশাশুনির নয়াবাদে স্বামীর নির্মম নির্যাতনে হাসপাতালে স্ত্রী

কালিগঞ্জ সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভা

কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স ও ভূমি অফিস পরিদর্শনে এমপি রবিউল বাশার

ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ

পাইকগাছায় কৃষকদলের বিক্ষোভ মিছিল

কালিগঞ্জে যুবদলের আনন্দ মিছিল

চাঁদা না পেয়ে নির্মাণাধীন বাড়ি ভাঙচুর ও মারপিটের অভিযোগে সংবাদ সম্মেলন

সাতক্ষীরায় এবি পার্টির কমিটি গঠন: আহ্বায়ক শাকিল, সদস্য সচিব শাহীন

সাতক্ষীরা জেলা শহীদ জিয়া স্মৃতি সংসদের কমিটি গঠন: সভাপতি রাসেল, সম্পাদক গাজী বাবু

গাছের ডালে ঝুলছিল ১১ ফুটের অজগর, উদ্ধারের পর সুন্দরবনে অবমুক্ত

১০

৬ লাখ মানুষের জলাবদ্ধতা নিরসনে টিআরএম চান সাতক্ষীরার যুবরা

১১

দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে সাতক্ষীরায় স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

১২

সাতক্ষীরায় মানবাধিকার সাংবাদিক নেটওয়ার্ক’র সভা

১৩

দেবহাটায় যুবদলের আনন্দ মিছিল

১৪

মুক্তিযোদ্ধার ভাড়া দেওয়া দোকানে আগুন, তিন দিনেও হয়নি মামলা

১৫

জলবায়ু সপ্তাহ উপলক্ষে শ্যামনগরে সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা

১৬

শিশু হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন

১৭

শ্যামনগরে জলবায়ু পরিবর্তনের প্রকৃতিভিত্তিক সমাধান নিয়ে দুই দিনের প্রশিক্ষণ

১৮

কালিগঞ্জে বিএনপির বিক্ষোভ কর্মসূচিতে দুইপক্ষের সংঘর্ষ, আহত ৫

১৯

কয়রায় বিএনপির মিছিল-সমাবেশ

২০