বাংলাদেশ, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
১৪ কার্তিক ১৪৩৩ | সময়:
admin
২৫ আগস্ট ২০২৪, ৫:৩২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

আন্দোলনে নিহতদের উৎসর্গ করা হলো রাওয়ালপিন্ডি টেস্টের জয়

স্পোর্টস ডেস্ক | শেষ দিনে একদমই পাল্টে গেল রাওয়ালপিন্ডি টেস্টের চিত্র। ম্যাড়মেড়ে ড্রয়ের বদলে বরং ঐতিহাসিক এক জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।

দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে পাকিস্তানকে ১০ উইকেটে হারিয়েছে টাইগাররা। ক্রিকেটের কুলীন সংস্করণে পাকিস্তানের বিপক্ষে এটাই তাদের প্রথম জয়। আর সেই জয় বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত ছাত্রদের উৎসর্গ করলেন নাজমুল হোসেন শান্ত।
বাংলাদেশ অধিনায়কের জন্য আজ দিনটি এমনিতেই বিশেষ কিছু। কেননা এই দিনেই পৃথিবীতে আগমন ঘটেছে তার। বাংলাদেশের জয় হয়তো তার জন্মদিনের সেরা উপহারই এনে দিয়েছে।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শান্ত বলেন, ‘সম্প্রতি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অনেকেই প্রাণ হারিয়েছেন। এই জয়টা আমরা তাদেরকেই উৎসর্গ করছি। ’

‘খুবই স্পেশাল এক জয়। গত রাতে আমি আমার স্ত্রীর সঙ্গে কথা বলি। সে বলেছে, আমরা যদি জিতি তাহলে সেটা খুবই ভালো হবে এবং সৌভাগ্যবশত আমরা আজ জিতেছি। এই জয় খুবই বিশাল অর্থ বহন করে আমাদের জন্য, কারণ আমরা এখানে আগে কখনো জিততে পারিনি। কিন্তু সিরিজ শুরুর আগে আমাদের বিশ্বাস ছিল এবং আমরা সত্যিই ভালো করেছি। বিশেষ করে শেষ ১০-১৫ দিন কঠোর পরিশ্রম করেছি। ‘

বোলিং অ্যাটাক ও দুই ওপেনারকে নিয়ে শান্ত বলেন, ‘সব বোলারদের কৃতিত্ব দেওয়া দরকার, নাহিদ সত্যিই ভালো বল করেছে, সাকিবও ভালো ছিলেন। একজন ওপেনারের জন্য লম্বা সময় পর খেলাটা কঠিন। কিন্তু সাদমান ও জাকির যেভাবে ব্যাট করেছে, তা সত্যিই আমাদের দলকে সাহায্য করেছে। আশা করি, তারা তাদের ফর্ম ধরে রাখবে। ‘

৩৭ বছর বয়সে মুশফিক বেশ সাবলীলভাবেই খেলে যাচ্ছেন। ফর্ম খুব একটা পড়তি দিকে হাঁটছে না। আজ ঐতিহাসিক জয়ের সবচেয়ে বড় নেপথ্যে তো তার ১৯১ রানের অসাধারণ ইনিংসটিই। তাকে নিয়ে শান্ত বলেন, ‘গত ১৫-১৭ বছর ধরে মুশফিক খুবই ভালো করছেন এবং তিনি ক্লান্ত হচ্ছেন না, একই একাগ্রতা নিয়ে খেলে যাচ্ছেন। এই গরম আবহাওয়ায় সত্যিই ভালো খেলেছেন তিনি। আমি শুধু তাকে নয়, দলের ১৫ সদস্যের সবাইকেই কৃতিত্ব দিচ্ছি। ‘

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালিগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

১

দেবহাটায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

২

প্রাইভেট হসপিটাল ও ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের বিভাগীয় কমিটি ঘোষণা

৩

পাইকগাছায় ফোনে চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকি, ২৪ ঘণ্টায় আটক ৩

৪

তালায় জেলা পরিষদের বাইসাইকেল উপহার পেল ৮০ মেধাবী শিক্ষার্থী

৫

শ্যামনগরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

৬

শ্যামনগরে স্থানীয় অভিযোজন কৌশলবিষয়ক প্রশিক্ষণ

৭

খেজুরবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান, আতংকে থাকে শিক্ষার্থীরা

৮

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু

৯

স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৬৪

১০

এবার গ্যাসের দাম ৩০০ টাকা বাড়ানোর প্রস্তাব অপারেটরদের

১১

ঘূর্ণিঝড় অর্ণবের আঘাতে ৫ জনের মৃত্যু

১২

সাতক্ষীরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

১৩

সুন্দরবনকে বনদস্যু মুক্ত করার দাবিতে মানববন্ধন

১৪

ভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণব

১৫

ঘূর্ণিঝ‌ড়ের সতর্কবার্তার ম‌ধ্যে আশাশুনিতে খোল‌পেটুয়া নদীর বাঁ‌ধে ভয়াবহ ভাঙন, এলাকায় আতংক

১৬

ডিবি গার্লস হাইস্কুলে লালন সাঁইজির তিরোধান দিবস পালিত

১৭

‎সবুজের সান্নিধ্যে মন ও প্রাণের নিরাময় || ‎তারিক ইসলাম

১৮

এবি পার্টি সাতক্ষীরা সদর উপজেলা শাখার আহবায়ক কমিটির অনুমোদন

১৯

কয়রা উপজেলা প্রেসক্লাবের নিন্দা

২০