বাংলাদেশ, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
৮ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
৩ ডিসেম্বর ২০২৪, ৬:৩২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শ্যামনগরে প্রতিবন্ধিতা উত্তরণ মেলা

সুলতান শাহাজান, শ্যামনগর: বিশ্ব প্রতিবন্ধী দিবস উপলক্ষে সাতক্ষীরার শ্যামনগরে শুরু হয়েছে দুই দিনব্যাপী প্রতিবন্ধিতা উত্তরণ মেলা।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) ‘অন্তর্ভুক্তিমুলক টেকসই ভবিষ্যত বিনির্মাণ, বিকশিত নেতৃত্বে এগিয়ে যাবে প্রতিবন্ধী জনগণ’ প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন, সমাজসেবা কার্যালয় ও ডিআরআরএ যৌথভাবে এই মেলার আয়োজন করেছে।

সকালে মেলার উদ্বোধন করেন সিনিয়র মৎস্য কর্মকর্তা তুষার মজুমদার।

এর আগে আয়োজকদের পক্ষ থেকে বিশ্ব প্রতিবন্ধী দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। সমাজসেবা কর্মকর্তা মোঃ আরিফুজ্জামানের সভাপতিত্বে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন ডা. জিয়াউর রহমান, শারিদ বিন সফিক, চেয়ারম্যান মাসুদুল আলম প্রমুখ।

মেলায় অংশ নিয়ে প্রতিবন্ধীরা ১৩টি স্টলে উদ্ভাবনী শক্তি প্রদর্শনের পাশাপাশি নিজেদের প্রস্তুতকৃত নানাবিধ জিনিসপত্র প্রদর্শন করেন। মেলায় আগত দর্শনার্থীরা প্রতিবন্ধীদের তৈরী করা হস্তশিল্প সামগ্রীসহ অন্যান্য জিনিসপত্র দর্শন করে বিমোহিত হন।

পার্টিসিপেরী একশন ফর ক্যাপাসিটি এনহেন্সমেন্ট (পিএসিই) এর আয়োজনে মানুষের জন্য ফাউন্ডেশন ও ক্রিশ্চিয়ান এইড এর সহযোগিতায় অনুষ্ঠিত মেলায় অন্যান্যের মধ্যে শ্যামনগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোস্তফা কামাল, রিপোর্টার্স ক্লাবের আহবায়ক আল ইমরান, তপন কুমার বিশ্বাস, সমবায় কর্মকর্তা জাকির হোসেন, দেবেশ দাস, শিরিন আকতার, তরুন সরদার, নুরনবীসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিকসহ নানা শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্যামনগরে জলবায়ু পরিবর্তনের প্রকৃতিভিত্তিক সমাধান নিয়ে দুই দিনের প্রশিক্ষণ

কালিগঞ্জে বিএনপির বিক্ষোভ কর্মসূচিতে দুইপক্ষের সংঘর্ষ, আহত ৫

কয়রায় বিএনপির মিছিল-সমাবেশ

তালায় ২৯ জন উপকারভোগীর মাঝে ছাগল, ভেড়া ও ঘর বিতরণ

গণ বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগীয় ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

নবায়নযোগ্য জ্বালানি সম্প্রসারণে সার্ভিস প্রোভাইডারদের তালিকাভুক্তকরণ বিষয়ক মতবিনিময়

দক্ষিণ শ্রীপুর কুশুলিয়া স্কুল অ্যান্ড কলেজে বৃক্ষরোপণ

দেবহাটায় যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

কালিগঞ্জে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা

সাতক্ষীরায় যুবদলের প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

১০

ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, হাসপাতালে ভর্তির রেকর্ড

১১

সরকারি হাসপাতালের সামনে কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না

১২

ঘণ্টায় ৩৫০ কিমি গতির বুলেট ট্রেন তৈরি করছে ভারত

১৩

দিল্লিতে বাংলাদেশের নতুন হাইকমিশনার আসাদ আলম সিয়াম

১৪

এক হাজার টাকার নোট বাতিলের দাবি, সরকারকে আইনি নোটিশ

১৫

ডিআইজিসহ ৩১ পদে রদবদল

১৬

প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১৭ পয়সা

১৭

সাতক্ষীরায় ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

১৮

চট্টগ্রাম-৩ আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান গ্রেপ্তার

১৯

জ্বালানি তেলের দাম বাড়ানো ইস্যুতে আইএমএফের শর্ত নেই: তথ্য উপদেষ্টা

২০