বাংলাদেশ, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
৩০ আষাঢ় ১৪৩৩ | সময়:
admin
২১ আগস্ট ২০২৪, ৭:২০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

তামিমকে মাঠে চান ফারুক, নয়তো বোর্ডে

ক্রীড়া ডেস্ক: জাতীয় দলের হয়ে তামিম ইকবাল সর্বশেষ ওয়ানডে খেলেছেন গত সেপ্টেম্বরে মিরপুরে নিউজিল্যান্ডের বিপক্ষে। সর্বশেষ টেস্ট খেলেছেন তারও আগে, গত বছরের এপ্রিলে মিরপুরে আয়ারল্যান্ডের বিপক্ষে। আর টি–টোয়েন্টি ক্রিকেট থেকে তো ২০২০ সালের মার্চের পর অবসরই নিয়ে নিয়েছেন।

হঠাৎ করে মাঠে তামিমের সর্বশেষ উপস্থিতি মনে করিয়ে দেওয়ার কারণ—বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন সভাপতি ফারুক আহমেদ তামিমকে আবারও মাঠে দেখতে চান। আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের সংবাদ সম্মেলনকক্ষে বিসিবি সভাপতি হিসেবে সংবাদমাধ্যমের সঙ্গে নিজের প্রথম সাক্ষাতে তামিমের মাঠে ফেরা প্রসঙ্গে জাতীয় দলের সাবেক অধিনায়ক ও সাবেক প্রধান নির্বাচক ফারুক এ কথা জানিয়েছেন।

সংবাদ সম্মেলনে দল নির্বাচনপ্রক্রিয়া নিয়ে অন্য এক প্রশ্নের জবাবে নতুন বোর্ড সভাপতি বলেছেন, নির্বাচকদের কাজের পুরোপুরি স্বাধীনতা তিনি দেবেন। তামিমের ক্ষেত্রেও সেটাই হবে। সব দিক বিবেচনা করে নির্বাচকেরা যদি ঠিক মনে করেন, তামিমকে তাঁরা জাতীয় দলে নেবেন। ফারুকও বলেছেন, ‘ওর খেলতে হলে কী করতে হবে, সেটা বোর্ডের সংশ্লিষ্ট বিভাগগুলো দেখবে।’ সঙ্গে নিজের মতটাও জুড়ে দিয়ে বলেছেন, ‘আমার ব্যক্তিগত মত, তামিম ইচ্ছা করলে আরও দুই–তিন বছর খেলতে পারে। আমি চাই সে অন্তত আরও দুই বছর ক্রিকেট খেলুক।’

সে ক্ষেত্রে ওয়ানডে ক্রিকেট খেলাটাই তামিমের জন্য ভালো হবে মনে করেন তিনি, ‘আমার মনে হয়, ৫০ ওভারই ওর জন্য ভালো। দীর্ঘ পরিসরের ক্রিকেট খেলার চাপ এখন সে নিতে পারবে কি না, আমি জানি না। সেটা তামিমই ভালো বলতে পারবে।’

চোটে ভুগেছেন, সংবাদমাধ্যমের খবর অনুযায়ী কোচ চন্ডিকা হাথুরুসিংহের সঙ্গেও কিছুটা মনোমালিন্য আছে তামিমের। সব মিলিয়েই প্রায় এক বছর ধরে জাতীয় দলের বাইরে তিনি। সাবেক বিসিবি সভাপতি নাজমুল হাসানকে তো নাকি তামিম এমনও বলেছিলেন, চন্ডিকা হাথুরুসিংহে কোচ থাকলে তিনি জাতীয় দলে ফিরবেন না। মাঠে ফেরার ব্যাপারে তাই তামিমের সিদ্ধান্তটাকেই বেশি গুরুত্ব দিতে চান ফারুক, ‘তামিম কী চিন্তা করছে, সেটা গুরুত্বপূর্ণ। আগে তার সাথে কথা বলা দরকার।’

তামিমের ভবিষ্যৎ জানতে তাঁর সঙ্গে বিসিবি সভাপতির এই আলোচনা অবশ্য বহুল প্রত্যাশিত। সাবেক সভাপতি নাজমুল হাসান বেশ কয়েকবারই বলেছেন, তামিমের সঙ্গে কথা বলবেন। কিন্তু সেই কথা তাঁর আর বলা হয়নি। এবার ফারুকও বললেন একই কথা।

গত পরশু ক্রীড়া উপদেষ্টার মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম পরিদর্শনের দিনে তাঁকে সঙ্গ দিতে দেখা গেছে তামিমকে। সেই থেকে গুঞ্জন, তামিম নাকি বিসিবিতেও গুরুত্বপূর্ণ পদ পেতে যাচ্ছেন! এখনো তিনি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেননি। আগামী বছরের চ্যাম্পিয়নস ট্রফিকে পাখির চোখ করছেন বলেও শোনা যাচ্ছে। তার আগে তো আরও খেলা আছেই। টেস্ট না খেললেও, ফিটনেস ঠিক থাকলে যেকোনো সময়ই তামিম ফিরতে পারেন ওয়ানডে দলে। তাঁর এখনই বোর্ডে আসার আলোচনাটাকে তাই আপাতত গুঞ্জনের চেয়ে বেশি কিছু মনে হচ্ছে না।

তবে বিসিবি সভাপতি ফারুক ভবিষ্যতের জন্য দরজা বন্ধ করে দেননি। খেলোয়াড়ি জীবন শেষে বিসিবির মাধ্যমে ক্রিকেটের সঙ্গে সম্পৃক্ত হতে চাইলে তামিমকে স্বাগতই জানাবেন ফারুক, ‘সে আমাদের একজন সাবেক অধিনায়ক, তার মানে তার মধ্যে নেতৃত্বগুণ আছে। খেলতে না পারলে ও যদি বোর্ডে সম্পৃক্ত হতে চায়, আমি খুবই খুশি হব। তাকে যদি আমরা কাজে লাগাতে পারি, আমার ধারণা ও অনেক ভালো কিছু করতে পারবে। ওর সঙ্গে কথা বলে দেখি ওর পরিকল্পনাটা কী।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বৃক্ষরোপণে কৃষকদের উদ্বুদ্ধ করতে বিনামূল্যে গাছের চারা বিতরণ

চট্টগ্রাম ছাড়া অন্য সব বোর্ডে চলবে এইচএসসি পরীক্ষা : আন্তঃশিক্ষা বোর্ড

আফসানার ট্যালেন্টপুলে বৃত্তি লাভ

দেবহাটায় ‘সমবায় মডেল গ্রাম’ প্রতিষ্ঠায় উপকারভোগীদের মাঝে চেক বিতরণ

কালিগঞ্জে ড্রেন সংস্কার, এলাকাবাসীর স্বস্তি

দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে খাদ্য সহায়তা বিতরণ

আশাশুনিতে ৪ জুয়াড়ি গ্রেফতার

কুখরালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪ শিক্ষার্থীর বৃত্তি লাভ

মধ্যপ্রাচ্যের ৫ দেশে একযোগে হামলা ইরানের, বন্ধ ঘোষণা হরমুজ প্রণালি

ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩২৭

১০

৭ জেলায় বন্যা : নিহত ৫৪, ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ

১১

এশিয়ান লিজেন্ডস লিগে বাংলাদেশ টাইগার্সের আইকন সাকিব

১২

কাতারের সাবেক আমিরের মৃত্যুতে বৃহস্পতিবার অর্ধদিবস রাষ্ট্রীয় শোক

১৩

রোহিঙ্গা বিষয়ক জাতীয় কর্মকৌশল প্রণয়নে প্রধানমন্ত্রীকে সভাপতি করে ১১ সদস্যের কমিটি

১৪

বিশ্বকাপ চলাকালে দিবালাকে নিয়ে বড় সুখবর

১৫

যে কারণে ছাত্রশিবিরকে বিদায় জানালেন ডাকসু ভিপি সাদিক কায়েম

১৬

সাতক্ষীরায় ২য় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ, হাসপাতা‌লে ভর্তি

১৭

নতুন হত‌্যা মামলায় সাবেক এমপি লায়লা পারভীন সেঁজুতি শোন অ‌্যা‌রেস্ট

১৮

কঠিন সময়ে বাংলাদেশের ক্ষতিগ্রস্ত জনগণের পাশে আছে মালদ্বীপ: প্রেসিডেন্ট মুইজ্জু

১৯

ফ্রান্স বনাম স্পেন : ৩৭ হাজার কোটি টাকার সেমিফাইনাল

২০
error: Content is protected !!