বাংলাদেশ, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
১১ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
১০ জুলাই ২০২৩, ২:৩৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

জাওয়ানে একাধিক রূপে শাহরুখ খান!

বিনোদন ডেস্ক: ভরপুর চমক নিয়ে প্রকাশ্যে এল শাহরুখ খানের ‘জওয়ান’ ছবির ট্রেলার। মাত্র দু মিনিট বারো সেকেন্ডে এত কিছু দেখিয়ে দিল এই ট্রেলার যে দর্শকের মাথা ঘুরতে বাধ্য।

একজন ‘জওয়ান’ জানেন না তিনি আদতে কে, তাঁর পরিচয় কী, তিনি পাপ নাকি পূণ্য, ভালো না খারাপ, এসবের কোনও উত্তর তাঁর কাছে নেই। আর এসব প্রশ্নের উত্তর খুঁজতে আসছে শাহরুখ এবং অ্যাটলির যুগলবন্দি, ‘জওয়ান’। তৈরি তো সবাই? না এই প্রশ্ন করেছেনখোদ কিং খান।

ছবির ট্রেলারে ভরপুর অ্যাকশন, হেলিকপ্টারে মারপিটের দৃশ্য, ট্রেনের মধ্যে অ্যাকশন সিকোয়েন্স থেকে কার চেজিং- সবই আছে। গোটা গায়ে ব্যান্ডেজ বেঁধে রণমূর্তি রূপেও দেখা মিলল তাঁর। বাদ গেল না বলিউডি মশলাদার গান এবং নাচের দৃশ্যের। রাফ অ্যান্ড টাফ অথচ হট লুকে ধরা দিলেন নয়নতারাও। এই ট্রেলারে এমন একাধিক দৃশ্য রয়েছে যা কাঁটার মতো মনে বিঁধছে, তুলছে একাধিক প্রশ্ন। কীসের টুকরো টুকরো ছবি ধরা পড়ল ট্রেলারে?

কেবল মারপিট বা অ্যাকশন নয়, জওয়ান ছবির ট্রেলারে একদম অদেখা লুকে দেখা দিলেন শাহরুখ। ন্যাড়া মাথায় এসে বলেলন, তিনি ভিলেন হলে কেউ তাঁর সামনে মাথা তুলে দাঁড়াতে পারে না।

মানে? তবে কি এই ছবির হিরো থেকে ভিলেন সব কিছু একজনই? বাদশা নিজেই? উত্তর তো ছবিই দেবে। তবে এই ছবিতে যে তাঁকে একাধিক রূপে দেখা যাবে সেটা বলাই বাহুল্য! ট্রেলারের শেষ দৃশ্যে তাঁর পুরনো বলিউডি গান ‘বেকারার করকে হামে ইয়্যু না’-তে নাচতে দেখা যায়। ফলে গোটা ট্রেলার দেখে এটুকু স্পষ্ট যে শাহরুখ এই ছবিতে এমন এক চরিত্রে ধরা দিতে চলেছেন যা সহজেই বোঝা যাবে এমন নয়। একাধিক স্তর আছে এই চরিত্রের। কিন্তু তিনি আসলে কোনটা সেটা তো অ্যাটলির এই ছবিই বলবে।

এই ছবি যা চমকের আভাস দিল সেটা বলি আর কী! দীপিকাও রয়েছেন। ক্যামিও চরিত্রে শাড়ি পরে গুন্ডা পেটাবেন তিনি!

৭ সেপ্টেম্বর ফের আরও একবার যে ধামাকা নিয়ে বক্স অফিস রাজ করতে আসছেন শাহরুখ সেটা জওয়ানের ট্রেলার স্পষ্ট করে দিল। রেড চিলিজ এন্টারটেইনমেন্টের ইউটিউব পেজে এই ভিডিও পোস্ট করার পরপরই হুমড়ি খেয়ে পড়ছে দর্শকরা। ফলে উত্তেজনার পারদ চড়ছে ভক্তদের মধ্যে। ফের শাহরুখ ম্যাজিকের অপেক্ষায় সকলেই।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরায় আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার

১

একই জায়গায় আটকে থাকতে চাই না

২

চলন্ত স্লিপার বাসে আগুন, ঘুমের মধ্যেই পুড়ে মরল ৯ যাত্রী

৩

বোয়িংয়ের সঙ্গে আরও ১১টি নতুন বিমান কেনার চুক্তি

৪

এশিয়ান গেমসে শ্রীলঙ্কাকে ৫-১ গোলে উড়িয়ে দিল বাংলাদেশ

৫

বিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ বিশ্ব গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

৬

দুপুরের মধ্যে ১১ অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস

৭

আশাশুনির নয়াবাদে স্বামীর নির্মম নির্যাতনে হাসপাতালে স্ত্রী

৮

কালিগঞ্জ সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভা

৯

কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স ও ভূমি অফিস পরিদর্শনে এমপি রবিউল বাশার

১০

ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ

১১

পাইকগাছায় কৃষকদলের বিক্ষোভ মিছিল

১২

কালিগঞ্জে যুবদলের আনন্দ মিছিল

১৩

চাঁদা না পেয়ে নির্মাণাধীন বাড়ি ভাঙচুর ও মারপিটের অভিযোগে সংবাদ সম্মেলন

১৪

সাতক্ষীরায় এবি পার্টির কমিটি গঠন: আহ্বায়ক শাকিল, সদস্য সচিব শাহীন

১৫

সাতক্ষীরা জেলা শহীদ জিয়া স্মৃতি সংসদের কমিটি গঠন: সভাপতি রাসেল, সম্পাদক গাজী বাবু

১৬

গাছের ডালে ঝুলছিল ১১ ফুটের অজগর, উদ্ধারের পর সুন্দরবনে অবমুক্ত

১৭

৬ লাখ মানুষের জলাবদ্ধতা নিরসনে টিআরএম চান সাতক্ষীরার যুবরা

১৮

দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে সাতক্ষীরায় স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

১৯

সাতক্ষীরায় মানবাধিকার সাংবাদিক নেটওয়ার্ক’র সভা

২০