বাংলাদেশ, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
১৩ কার্তিক ১৪৩৩ | সময়:
admin
৭ আগস্ট ২০২৪, ১১:৫১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সাতক্ষীরা ল’ কলেজের অধ্যক্ষ হিসেবে যোগদান করলেন ড. রবিউল ইসলাম খান

ডেস্ক রিপোর্ট: নিয়োগের ১৪ বছর পর সাতক্ষীরা ল’ কলেজের অধ্যক্ষ হিসেবে যোগদান করেছেন ড. রবিউল ইসলাম খান।

বুধবার (৭ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় যোগদান উপলক্ষে ল’ কলেজের আয়োজনে ও ল’ স্টুডেন্ট ফোরামের ব্যবস্থাপনায় তাকে সংবর্ধনা দেওয়া হয়।

অনুষ্ঠানে ল’ স্টুডেন্টস ফোরামের সাবেক সভাপতি এস এম বিপ্লব হোসেনের সঞ্চালনায় সংবর্ধনার জবাবে ড. রবিউল ইসলাম খান বলেন, শিক্ষার সুন্দর ও সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে ও মানোন্নয়নে সর্বাত্মক প্রচেষ্টা চালানো হবে।

এজন্য লাইব্রেরি, মসজিদ, ল স্টুডেন্টস ফোরামের কার্যালয় ও এক্স স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব ল’ কলেজের কার্যালয় বরাদ্দের বিষয়ে আশ্বস্ত করেন তিনি।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সিনিয়র প্রভাষক মুনির উদ্দীন, শহীদ হাসান বাবু, ল’ স্টুডেন্টস ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি নাজমুল হক, সাধারণ সম্পাদক কাজী সাহাব উদ্দিন সাজু, সাবেক সভাপতি আবদুল্লাহ আল মামুন, সাবেক সভাপতি সালাউদ্দীন রানা, সাবেক সাধারণ সম্পাদক অহিদুল ইসলাম, ফিরোজ আলী, হুমায়ুন কবির রায়হান, সপ্না খাতুন, বিথার রবিউল খান প্রমুখ।

উপস্থিত ছিলেন, অ্যাড. হাসনা হেনা, অ্যাড. আলমগীর আশরাফ, অ্যাড. সাইদুর রহমান, অ্যাড. বায়েজিদ হোসেন রনি, অ্যাড. মিজানুর রহমান বাপ্পি, অ্যাড. শাহরিয়ার হাসিব, এসএম আসাদুল হক লাভলু, ল স্টুডেন্টস ফোরামের জুবায়ের, মারুফ হাসান, আবুল হাসান, তোফায়েল আমীন, নাজমা খাতুন, জবা, নাহিদ হাসান, সানজিদা ওয়াহিদ, রাহি, কলেজ স্টাফ আব্দুল মান্নান, কবির হোসেন, ইকবাল হোসেন প্রমুখ।

প্রসঙ্গত, ১৪ বছর আগে সাতক্ষীরা ল’ কলেজের অধ্যক্ষ হিসেবে নিয়োগ প্রাপ্ত হন ড. খান। কিন্তু রাজনৈতিক ষড়যন্ত্রের মাধ্যমে তাকে যোগদান করতে দেওয়া হয়নি। এতো বছর পরে তিনি সুপ্রিম কোর্টের আপিলেট ডিভিশনের রায় ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্দেশে আবারও নিজ পদে যোগদান করলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঘূর্ণিঝ‌ড়ের সতর্কবার্তার ম‌ধ্যে আশাশুনিতে খোল‌পেটুয়া নদীর বাঁ‌ধে ভয়াবহ ভাঙন, এলাকায় আতংক

১

ডিবি গার্লস হাইস্কুলে লালন সাঁইজির তিরোধান দিবস পালিত

২

‎সবুজের সান্নিধ্যে মন ও প্রাণের নিরাময় || ‎তারিক ইসলাম

৩

এবি পার্টি সাতক্ষীরা সদর উপজেলা শাখার আহবায়ক কমিটির অনুমোদন

৪

কয়রা উপজেলা প্রেসক্লাবের নিন্দা

৫

আশাশুনিতে জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ প্রস্তুতি মেলা

৬

আগামী শিক্ষাবর্ষ থেকে পাঠ্যপুস্তকে ‘খেলাধুলা’ বই বাধ্যতামূলক হচ্ছে

৭

কয়রায় ডেঙ্গু প্রতিরোধে গণতান্ত্রিক সংলাপ

৮

পাইকগাছার চাঁদখালীতে পল্লী বিদ্যুতের সাবস্টেশন নির্মাণে স্থান নির্ধারণ

৯

সাতক্ষীরা সীমান্তে মাদকসহ সাড়ে ৭ লাখ টাকার পণ্য জব্দ

১০

বাংলাদেশিদের জোরপূর্বক যুদ্ধে পাঠিয়েছে রাশিয়া, প্রমাণ পেয়েছে জাতিসংঘ

১১

সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির নতুন সভাপতি ডা. আবুল কালাম বাবলা

১২

মারা গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা

১৩

ব্যালন ডি’অরে কে কোন পুরস্কার জিতলেন

১৪

দেবহাটায় বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলামকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

১৫

পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে ফোনে প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ

১৬

তারেক রহমানকে নিয়ে স্ট্যাটাসে যা বললেন জাপানের প্রধানমন্ত্রী

১৭

আমন ক্ষেত ফেটে চৌচির, ফলন বিপর্যয়ের শংকা

১৮

গণ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ শিক্ষার্থী কল্যাণ পরিষদের কমিটি গঠন

১৯

পরিবেশবান্ধব কৃষি চর্চায় মাঠ পর্যায়ে বারসিকের যুব প্রশিক্ষণ

২০