বাংলাদেশ, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
২৫ কার্তিক ১৪৩৩ | সময়:
admin
৮ ফেব্রুয়ারি ২০২৪, ৬:২৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শ্রাবন্তীকে ভুলে দ্বিতীয় বিয়ে করলেন প্রাক্তন স্বামী

বিনোদন ডেস্ক: দ্বিতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে বসলেন টলিউড অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জির প্রাক্তন স্বামী সুপার মডেল কৃষাণ ভিরাজ। দীর্ঘদিনের প্রেমিকা আর্শিয়া সিনহার গলায় মালা দিয়েছেন তিনি।

যদিও এর আগে ভালোবেসে শ্রাবন্তীকে বিয়ে করেছিলেন এই মডেল। কিন্তু সেই বিয়ে টেকে মাত্র ৮৫ দিন। এরপর আর বিয়ে করেননি কৃষাণ। যদিও শ্রাবন্তী ঠিকই বিয়ের পিঁড়িতে বসেছিলেন।

হিন্দুস্তান টাইমস জানিয়েছে, গত বছরের জানুয়ারি মাসে পরিবারের পছন্দের পাত্রী আর্শিয়া সিনহার সঙ্গে আংটি বদল হয় কৃষাণ ভিরাজের। আর চলতি মাসের শুরুতে সাতপাকে বাঁধা পড়েন তারা। বেলভেডিয়ার পার্ক ক্লাবে বসেছিল বিয়ের আসর। দুই পরিবার ও কাছের মানুষদের উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

কৃষাণ ভিরাজ তার ফেসবুকে বেশ কিছু বিয়ের ছবি পোস্ট করেছেন। ছবিতে দেখা যায়, সাদা রঙের পোশাকে বর-কনে সেজেছেন কৃষাণ-আর্শিয়া। বিয়ের অনুষ্ঠানে কৃষাণের পরনে ছিল সাদা শেরওয়ানি ও কনে আর্শিয়া সেজেছিলেন সোনালি জরির কাজ করা সাদা শিফন শাড়িতে। সঙ্গে লাল ওড়না, হীরার ভারী গহনা, হাতে লাল চূড়া, মাথায় ট্রাডিশন্যাল মুকুট। এসব ছবির ক্যাপশনে লেখেন, ‘আমার চিরন্তন ভালোবাসা, আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত।’

একটা সময় শ্রাবন্তী-কৃষাণের প্রেম ছিল টলিপাড়ার চর্চিত বিষয়। পরিচালক রাজীব বিশ্বাসের সঙ্গে ১৩ বছরের দাম্পত্য জীবনের ইতি টেনে সুপার মডেল কৃষাণের হাত ধরেছিলেন অভিনেত্রী। মুম্বাইয়ে এক বিজ্ঞাপনের শুটিং করতে গিয়ে পরিচয় হয়, তারপর প্রেম।

১২ বছরের সন্তানকে পাশে নিয়েই ২০১৬ সালের জুলাই মাসে কৃষাণের সঙ্গে আইনি বিয়ে সারেন শ্রাবন্তী। এরপর একসঙ্গে থাকাও শুরু করেন তারা। তবে মাস কয়েক যেতে না যেতেই সুখী দাম্পত্যে চিড় ধরে। বিয়ের পরের বছরেই বিচ্ছেদের মামলা দায়ের করেন দুজনেই। প্রায় দু-বছর পর অর্থাৎ ২০১৯ সালের জানুয়ারি মাসে আলিপুর আদালত তাদের বিচ্ছেদের আবেদন মঞ্জুর করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্যামনগরে জাতীয় সমবায় দিবস পালিত

১

৩৯ বছর বয়সে মেসির নতুন ইতিহাস, আবারও জিতলেন গোল্ডেন বুট

২

মালয়েশিয়ায় চাকরির জন্য প্রাথমিকভাবে ৩০০ জন নির্বাচিত

৩

তানজিন তিশার বিরুদ্ধে মামলা

৪

মোহাম্মদ ওয়াজেদ আলী: বুদ্ধিবৃত্তিক জাগরণের নিভৃতচারী কারিগর || ‎তারিক ইসলাম

৫

কারিগরি শিক্ষায় শিক্ষার্থী ভর্তি বৃদ্ধিতে আলোচনা

৬

সুন্দরবনে সক্রিয় ১২ দস্যু বাহিনী, সামনে এলো গাবুরার আমির ও দাতিনাখালীর আলমের নাম

৭

পাইকগাছায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

৮

দেবহাটায় জামায়াতের রুকন সম্মেলন

৯

তালায় জাতীয় সমবায় দিবস পালিত

১০

মালদ্বীপকে উড়িয়ে সেমির আশা বাঁচিয়ে রাখল পাকিস্তান

১১

ডেঙ্গুতে তিনজনের মৃত্যু, হাসপাতালে নতুন রোগী ২৩৩৩

১২

সাতক্ষীরায় অ্যারাইজ ২২৪১ ধানের মাঠ দিবস

১৩

পরীমনির কর্মকাণ্ড শিল্পী সমাজের জন্য কলঙ্ক: রিনা খান

১৪

সাতক্ষীরায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

১৫

সুন্দরবনে মুক্তিপণের দাবিতে ১১ জেলেকে অপহরণের অভিযোগ

১৬

প্রথম ধাপের ভোটগ্রহণে প্রাধান্য পাচ্ছে যেসব ইউনিয়ন পরিষদ

১৭

কাবার সামনে দাঁড়িয়ে ‘বিয়ের’ খবর দিলেন নাজনীন নীহা!

১৮

দেশে গ/ণ/পি/টু/নিতে অক্টোবরে প্রা/ণ গেল ৩২ জনের

১৯

প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি

২০