বাংলাদেশ, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
৭ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
৯ আগস্ট ২০২৩, ৭:২৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

অনাস্থা প্রস্তাব নিয়ে উত্তপ্ত ভারতের লোকসভা

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও তার সরকারের ওপর আনা বিরোধীদের অনাস্থা প্রস্তাব ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছে লোকসভা। বুধবার (৯ আগস্ট) এই প্রস্তাবের ওপর কথা বলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। এ সময় বিজেপি সরকারের কড়া সমালোচনা করেন তিনি। রাহুল অভিযোগ করেন, বিজেপি মণিপুর রাজ্যে আগুন জ্বালিয়েছে, এখন তারা হরিয়ানাকে জ্বালানোর চেষ্টা করছে।

তার বক্তব্য শেষ হওয়ার পর কথা বলেন বিজেপি নেত্রী ও কেন্দ্রীয় সরকারের মানব সম্পদ ও উন্নয়নমন্ত্রী স্মৃতি ইরানি। তিনি রাহুলের সমালোচনা করেন এবং তাকে নারী বিদ্বেষী হিসেবে অভিহিত করেন। তিনি দাবি করেন, রাহুল গান্ধী লোকসভার ভেতরে উড়ন্ত চুম্বন দিয়েছেন। এর মাধ্যমে লোকসভার নারী সদস্যদের অপমান করেছেন তিনি।

রাহুল গান্ধী তার বক্তব্য শুরু করেন এই বলে, ‘ভারত হলো একটি কণ্ঠস্বর, হৃদয়ের কণ্ঠস্বর। আপনারা মণিপুরের কণ্ঠস্বরকে হত্যা করেছেন। মণিপুরে ভারত মাতাকে হত্যা করেছেন। আপনারা দেশদ্রোহী। আমার মা এখানে বসে আছে। অন্য মা, ভারত মাতাকে মণিপুরে হত্যা করেছেন। এ কারণে প্রধানমন্ত্রী মণিপুরে যাননি। আপনারা ভারত মাতার রক্ষক নন, হত্যাকারী।’

তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রী মণিপুরে যাননি কারণ তিনি এটিকে ভারতের অংশ মনে করেন না। বিজেপি মণিপুরকে বিভক্ত করে ফেলেছে।’ তিনি অভিযোগ করেন, কেন্দ্র সরকার চাইলে সেনাবাহিনী মোতায়েন করে মণিপুরের দাঙ্গা বন্ধ করতে পারত, কিন্তু তারা তা করেনি।

এরপর তিনি হরিয়ানার হিন্দু-মুসলিম সাম্প্রতিক দাঙ্গা নিয়ে আলোচনা করেন। তিনি বলেন, ‘আপনারা সব জায়গায় কেরোসিন ছিটিয়েছেন, মণিপুরে আপনারা আগুন জ্বালিয়েছেন, এখন হরিয়ানাতেও একই কাজ করার চেষ্টা করছেন।’

রাহুল এমন মন্তব্য করার পর লোকসভার ভেতরে হৈচৈ শুরু হয়। বিজেপি নেতারা তাকে ক্ষমা চাইতে বলেন।

চলতি বছরের মে মাসের শুরুতে মণিপুরে মেতিস ও কুকিদের মধ্যে জাতিগত সহিংসতা শুরু হয়। যা পরবর্তীতে রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নেয়। এতে ১৭০ জন মানুষ নিহত হলেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এ নিয়ে কোনো কথা বলেননি।

কিন্তু দুই সপ্তাহ আগে দুই নারীকে বিবস্ত্র করে হাঁটানোর ভয়ংকর ভিডিও ভাইরাল হলে অল্প কথা বলতে বাধ্য হন তিনি। কিন্তু মোদি যেন মণিপুর নিয়ে বিস্তারিত আলোচনা করেন সেজন্য কংগ্রেস কয়েকদিন আগে তার সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনে। এখন এ প্রস্তাবের ওপর লোকসভায় আলোচনা হচ্ছে।

সূত্র: এনডিটিভি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেনাপোল বন্দরে বেশী রাজস্ব আদায় হলে জাতীয় অর্থনীতির সমৃদ্ধি হবে: পরিবেশ প্রতিমন্ত্রী

শ্যামনগরে জ্বালানি সাশ্রয়ী মাটির চুলা নির্মাণে প্রশিক্ষণ

ঐতিহ্যবাহী গুড় পুকুরের মেলা শুরু ১ অক্টোবর, প্রস্তুতি শুরু

সাতক্ষীরা জেলা যুবদলের নবগঠিত কমিটিকে ওলামা দলের অভিনন্দন

যুবদলের কমিটি প্রত্যাখ্যান করে পাটকেলঘাটায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ

কয়রায় যুবদলের আনন্দ মিছিল

সাতক্ষীরা প্রাণনাথ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সদস্যদের সংবর্ধনা

১০০ কিলোমিটারে খরচ বাড়ল ৫৭১ টাকা: বাসভাড়ায় ফের বড় ঝটকা!

দীর্ঘ ২৫ বছর পরে বেতনা নদীতে নৌকা বাইচ

বিএনপি মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে: মনিরুল হাসান বাপ্পী

১০

শিশু ক্যানসার হাসপাতাল নির্মাণে ৩৬ কোটি টাকা দান মেসির

১১

দেবহাটা ইউসিসিএ নির্বাচনে সভাপতি পদে মিজানুর রহমানের জয়

১২

সম্পদের চেয়ে সম্পর্ক দামি

১৩

প্রস্তুতি ম্যাচে সৌম্যর ব্যাটে জিতল সোহানের দল

১৪

ধারের টাকায় অ্যাম্বুলেন্স ভাড়া, মরিয়মের মরদেহ নেওয়া হচ্ছে সাতক্ষীরায়

১৫

ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি নতুন রোগী ১৬৫৫

১৬

কয়রায় শারীরিক অসুস্থতা দেখিয়ে আ.লীগ কর্মীর পদত্যাগ

১৭

এমপি গাজী নজরুল ৪ দিনের রিমান্ডে

১৮

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন ৩০ জানুয়ারি

১৯

আশাশুনি প্রেসক্লাবের নতুন দ্বিতল ভবনের নির্মাণ কাজ উদ্বোধন

২০