বাংলাদেশ, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
৪ আশ্বিন ১৪৩৩ | সময়:
admin
১২ জুলাই ২০২৩, ২:৩০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ভোটে তৃণমূলের বড় জয়

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে গ্রাম পঞ্চায়েত নির্বাচনে শাসকদল তৃণমূল কংগ্রেস তিনটি স্তরের সবগুলোতেই বড় ধরনের জয় পেয়েছে।

তৃণমূল কংগ্রেস গ্রাম পঞ্চায়েতের মোট ৬৩ হাজার ২২৯ আসনের মধ্যে ৪২ হাজার ১২২টিতে, পঞ্চায়েত সমিতির ৯ হাজার ৭৩০ আসনের মধ্যে ৫ হাজার ২৬৩টিতে এবং জেলা পরিষদের ৯২৮ আসনের মধ্যে ৫২৬টিতে জয় পেয়েছে।

রাজ্যের প্রধান বিরোধীদল বিজেপি অনেকটা পেছনে থেকে দ্বিতীয় স্থান পেয়েছে। তারা গ্রাম পঞ্চায়েতে ৯৩০৭টি, পঞ্চায়েত সমিতিতে ৫৭২টি ও জেলা পরিষদের ১৫টি আসনে জয় পেয়েছে।

আরও কিছু ফলাফল এখনও ঘোষণার অপেক্ষায় আছে।

এবার পঞ্চায়েত নির্বাচনের মনোনয়নের সময় থেকেই সহিংসতা শুরু হয়। এসব সহিংসতায় এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৪০ জনের। মঙ্গলবার গণনা শুরুর পরও বিভিন্ন স্থানে সহিংসতা এবং বিরোধী দলগুলোর ব্যালট পেপার নর্দমায় ফেলে দেওয়ার অভিযোগ ওঠে। বিকেলে বিজেপি, সিপিএম নেতৃত্ব অভিযোগ তোলে যে তাদের জোর করে হারিয়ে দেওয়া হচ্ছে। কিছু কিছু জায়গায় বিরোধী প্রার্থীদের জয়ী ঘোষণা করেও পরে চাপের মুখে তা প্রত্যাহার করে নেওয়া হয়।

উত্তর ২৪ পরগনা জেলায় সিপিএম প্রার্থীর জয় নিশ্চিত জেনে ব্যালট নষ্ট করার অভিযোগ ওঠে তৃণমূল কংগ্রেস প্রার্থীর বিরুদ্ধে

এদিকে, পঞ্চায়েতের ভোট গণনা চলাকালীন টুইটারে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় লিখেছেন, ‘নো ভোট টু মমতা’কে ‘নাও ভোট ফর মমতা’য় পরিণত করার জন্য মানুষের কাছে কৃতজ্ঞ। পাশাপাশি, বিজেপি, সিপিএম এবং কংগ্রেসকে একসূত্রে গেঁথে কটাক্ষ করেছেন তিনি। অভিষেকের টুইটে রয়েছে আগামী লোকসভার ক্ষেত্র প্রস্তুতির প্রসঙ্গও।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১০ বছরেও চালু করা হয়নি সামেক হাসপাতালের এস্কেলেটর, বন্ধ আরও ৩টি প্যাসেঞ্জার লিফট

আজ দুপুরে পে স্কেলের প্রজ্ঞাপন প্রকাশের কথা জানালেন কর্মকর্তারা

ফিলিপাইনে স্কুলে বন্দুক হামলা, নিহত ৩

হেলিকপ্টারে পালাবেন নাকি সম্মানের সঙ্গে পদত্যাগ করবেন: তারেক রহমানকে নাহিদ ইসলাম

ভারতের উদ্বেগ বাড়িয়ে রাশিয়া নিষেধাজ্ঞা বিলে স্বাক্ষর করলেন ট্রাম্প

এনআইডিতে ভুল তথ্য থাকলে সংশোধনে যেসব কাগজ লাগবে

বাংলাদেশকে প্রীতি ম্যাচের আমন্ত্রণ জানিয়ে মাঠেই এলো না চীন

রুদ্ধশ্বাস ম্যাচে মিরাজদের বিদায়, ফাইনালে জ্যামাইকা

পাকিস্তানে মসজিদে বোমা হামলায় মৃত্যু বেড়ে ২৭, আহত ৭০

মেলায় ঘুরতে যাওয়ার সুযোগে ব্যবসায়ীর ফাঁকা বাড়িতে দুর্ধর্ষ চুরি

১০

জুনিয়র রাইডার্স ৮ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টে কাটিয়া ফ্যালকন চ্যাম্পিয়ন

১১

ফার্মগেটে মসজিদে গোপন বৈঠক, আটক ২৩

১২

বেনাপোলে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার, স্থানীয়দের উদ্যোগে দাফন

১৩

আশাশুনির ফটিকখালীতে জমি দখলের পাঁয়তারার অভিযোগে মানববন্ধন

১৪

আশাশুনির কাদাকাটি ও ঝাউবুনিয়া বিলে রাতের আঁধারে মাছ চুরি, ঘের মালিকদের উদ্বেগ

১৫

আশাশুনি সদর ইউনিয়নে জামায়াতের গণসংযোগ

১৬

পরিবেশ সুরক্ষায় সুন্দরবন সেবা কল্যাণ ফাউন্ডেশনের বৃক্ষরোপণ

১৭

গুড়পুকুরপাড়ে মনসা পূজায় পুণ্যার্থীদের ঢল, হচ্ছে না মেলা

১৮

শ্যামনগরে ইসলামী আন্দোলনের পৌর কমিটি ঘোষণা

১৯

সাতক্ষীরায় সুকান্ত জন্মশতবর্ষ উদযাপন

২০
error: Content is protected !!