বাংলাদেশ, শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬
৩০ শ্রাবণ ১৪৩৩ | সময়:
admin
৭ এপ্রিল ২০২৫, ৮:৫৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

গ-ণ-হ-ত্যা-র প্রতিবাদে শ্যামনগরে বিক্ষোভ, ইসরায়েলি পণ্য বর্জনের ডাক

সুলতান শাহাজান, শ্যামনগর: ফিলিস্তিনের গাজা ও রাফায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলার প্রতিবাদে সোমবার সাতক্ষীরার শ্যামনগরের বিভিন্ন স্থানে বিক্ষোভ ও সমাবেশ করছেন সাধারণ জনতা।

কর্মসূচির আওতায় উপজেলার বিভিন্ন স্থানে রাজনৈতিক দল ও ছাত্র সংগঠনগুলো প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করে। এ সময় বিক্ষোভকারীরা ‘ফ্রি ফ্রি ফিলিস্তিন’, ‘আমরা কারা, তোমরা কারা ফিলিস্তিন ফিলিস্তিন’ বলে স্লোগান দেয়।

এসময় ইসরায়েলি পণ্য বয়কট এবং দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিচারের দাবি জানান বিক্ষোভকারীরা।

সোমবার (৭ এপ্রিল) বিকালে শ্যামনগর থানা জামে মসজিদ প্রাঙ্গণ থেকে শ্যামনগরের সর্বস্তরের উলামায়ে কেরামের ও তৌহিদী জনতার ব্যানারে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি নাকিপুর বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেসি কমপ্লেক্স চত্বরে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

সমাবেশে অংশ নেওয়া বিক্ষোভকারীরা জানান, ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনের নিরপরাধ মানুষকে হত্যা করছে, শিশুরা পর্যন্ত ইসরায়েলি দখলদার বাহিনীর হাত থেকে রক্ষা পাচ্ছে না। এই হত্যাকাণ্ডের প্রতিবাদে রাস্তায় নেমেছেন তারা।

এসময় ইসরায়েলের অর্থনীতিকে দুর্বল করতে দেশটির পণ্য বয়কটের আহ্বান জানিয়ে দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিচার দাবি করেন তারা।

এছাড়াও উপজেলার আটুলিয়ার নাওয়াবেঁকী বাজার এলাকায় বিক্ষোভ করে স্থানীয় সাধারণ মানুষ ও শিক্ষার্থীরা। এছাড়াও গাবুরা, বুড়িগোয়ালিনী, মুন্সিগঞ্জসহ উপজেলার বিভিন্ন স্থানে বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিডিএফ প্রেসক্লাবের উদ্যোগে বৃক্ষরোপণ

Coastal Youth Fellowship 2026 এর নিবন্ধন শুরু

কালিগঞ্জে সরকারি গাছ কর্তন ও সড়কের মাটি সরিয়ে নেওয়ার অভিযোগ

১৫৩ রানের লিড নিয়ে চালকের আসনে বাংলাদেশ

আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন তারেক রহমান: এনডিটিভি

সীতাকুণ্ডের শিপব্রেকিং ইয়ার্ডে বিষাক্ত গ্যাসে ৮ জন নিহত

তামিমের সেঞ্চুরির পর হঠাৎ বাংলাদেশের ব্যাটিং ধস

বাংলাদেশে নেটওয়ার্ক বিস্তারের চেষ্টা করছে আল-কায়েদা: জাতিসংঘ

আশাশুনিতে শিক্ষার্থীদের মাঝে ৫ হাজার গাছের চারা বিতরণ

টেস্ট ইতিহাসের অন্যতম সেরা দিন পার করল বাংলাদেশ

১০

কালিগঞ্জে গ্রাম আদালত কার্যক্রমে অগ্রগতি সাধনে সমন্বয় সভা

১১

কয়রায় গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈ-মাসিক সভা

১২

পাইকগাছায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা পেলেন ৫৫০ জন রোগী

১৩

কেশবপুরে সড়ক দুর্ঘটনায় এইচএসসি পরীক্ষর্থীর মৃত্যু

১৪

কেশবপুরে ভেজাল শিশু খাদ্য বিক্রি, রিভা ফুডকে ১ লাখ টাকা জরিমানা

১৫

কালিগঞ্জে দুই সন্তানের জননী নিখোঁজ

১৬

রাষ্ট্রপতি নির্বাচন: ৩ মনোনয়নপত্র জমা, প্রার্থী মির্জা ফখরুল ও অলি আহমদ

১৭

স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানকে ভোমরা সিঅ্যান্ডএফ এজেন্টস্ অ্যাসোসিয়েশনের ফুলেল শুভেচ্ছা

১৮

দেবহাটায় বীর মুক্তিযোদ্ধা নুরুন্নবী সরদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

১৯

মুক্তিযুদ্ধবিরোধী শক্তিকে জনগণ আর সুযোগ দেবে না: রিজভী

২০
error: Content is protected !!