বাংলাদেশ, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
২৯ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
১৪ আগস্ট ২০২৬, ৪:১৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

Coastal Youth Fellowship 2026 এর নিবন্ধন শুরু

ডেস্ক রিপোর্ট: বাংলাদেশের উপকূলীয় এলাকায় জলবায়ু কার্যক্রমে নেতৃত্ব দেওয়ার জন্য তরুণদের ক্ষমতায়নে ফেলোশিপ দিচ্ছে Greenman ও Centre for Climate Change and Environmental Research (C3ER), BRAC University.

Coastal Youth Fellowship 2026 নামে এই ফেলোশিপ দেওয়া হবে। যার মেয়াদ ১ বছর।

গত ৯ আগস্ট BRAC University-তে International Environment Day and Nature Conservation Day উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এই ফেলোশিপের ঘোষণা দেওয়া হয়। ইতোমধ্যে যার নিবন্ধন শুরু হয়েছে।

এসময় বলা হয়, বাংলাদেশের উপকূলীয় জনগোষ্ঠী জলবায়ু পরিবর্তনের প্রভাব সবচেয়ে আগে ও সরাসরি অনুভব করে। এসব সংকট মোকাবিলায় তরুণরা নিজেদের জায়গা থেকে নানা উদ্যোগ নিয়ে কাজ করছেন। তরুণদের আরও দক্ষ, আত্মবিশ্বাসী ও নেতৃত্বদানে সক্ষম করে তুলতে Coastal Youth Fellowship 2026 এর আয়োজন। এর মাধ্যমে তরুণরা জলবায়ু পরিবর্তন ও উপকূলীয় স্থিতিস্থাপকতা সম্পর্কে জানার পাশাপাশি নিজেদের এলাকায় বাস্তবভিত্তিক উদ্যোগ নেওয়ার সুযোগ পাবেন।

১২ মাসের এই ফেলোশিপে থাকছে ১৮টি ইন্টার‌্যাকটিভ লার্নিং সেশন এবং ১০টি মেন্টরশিপ সেশন। জলবায়ু পরিবর্তন, উপকূলীয় স্থিতিস্থাপকতা, টেকসই উন্নয়ন, নেতৃত্ব, প্রকল্প উন্নয়ন, যোগাযোগ, অ্যাডভোকেসি ও কমিউনিটি এনগেজমেন্টসহ বিভিন্ন বিষয়ে তরুণদের শেখানো হবে। পাশাপাশি নিজ নিজ জেলা ও কমিউনিটিতে পরিবেশ ও নেতৃত্ব বিষয়ক সেশন পরিচালনা, বিভিন্ন কর্মসূচি ও ক্যাম্পেইনে অংশগ্রহণ এবং একটি আবাসিক ফিল্ড ভিজিট ও গ্র্যাজুয়েশন অনুষ্ঠানে অংশ নেওয়ার সুযোগ থাকবে।

ফেলোশিপ শেষে অংশগ্রহণকারীদের নিয়ে গড়ে তোলা হবে একটি Alumni Network। ভবিষ্যতে সফল ফেলোরা পরবর্তী ব্যাচের তরুণদের মেন্টর হিসেবেও কাজ করার সুযোগ পাবেন। এর মাধ্যমে ফেলোশিপের কার্যক্রম একটি ব্যাচের মধ্যে সীমাবদ্ধ না থেকে দীর্ঘমেয়াদে তরুণদের একটি শক্তিশালী জলবায়ু নেতৃত্বের নেটওয়ার্ক গড়ে তুলবে।

বাংলাদেশের ১৯টি উপকূলীয় জেলার ১৮ থেকে ২৫ বছর বয়সী তরুণরা এই ফেলোশিপে আবেদন করতে পারবেন। জলবায়ু, পরিবেশ, নেতৃত্ব, অ্যাডভোকেসি কিংবা কমিউনিটি ডেভেলপমেন্টে আগ্রহী তরুণদের পাশাপাশি বিভিন্ন শিক্ষাগত ও পেশাগত ব্যাকগ্রাউন্ডের আবেদনকারীরাও সুযোগ পাবেন। উপকূলীয় জেলার বাইরে থেকে শুধুমাত্র ঢাকা জেলার তরুণরা আবেদন করতে পারবেন। আবেদনের জন্য পূর্ব অভিজ্ঞতা বাধ্যতামূলক নয়; আগ্রহ, দায়িত্ববোধ ও নিজ কমিউনিটির জন্য কাজ করার মানসিকতাই মূল বিষয়।

Coastal Youth Fellowship 2026-এর নিবন্ধন শেষ হবে ১২ সেপ্টেম্বর ২০২৬।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্যামনগরের মোস্ট ওয়ান্টেড মেহেদী ঢাকা থেকে গ্রেপ্তার

১

শ্যামনগরে দায়ের কোপে আহত মোজাম মিস্ত্রির মৃত্যু

২

পাইকগাছায় দৈনিক রানার’র ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

৩

শ্যামনগরে যুবদের জলবায়ু পরিবর্তন, অভিযোজন ও প্রশমন বিষয়ক প্রশিক্ষণ

৪

দেবহাটায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

৫

দেবহাটায় নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

৬

বয়েজ স্কুলের খেলার মাঠের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবি

৭

সাতক্ষীরা জেলা জাপার সভাপতি আজহার হোসেনের সুস্থতায় দোয়া কামনা

৮

শ্যামনগরে দৈনিক রানারের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

৯

মুক্তি পেল নিলয়ের মিউজিক ভিডিও ‘পুজো পুজো অনুভব’

১০

দেবহাটায় পূজামণ্ডপ পরিদর্শনে পুলিশ সুপার আশরাফুল আলম

১১

পাইকগাছায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

১২

স্কুলে ভর্তির নীতিমালা প্রকাশ, ১ম শ্রেণিতে লটারি, ২য় থেকে ৯ম পর্যন্ত পরীক্ষা

১৩

রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি লেপনের প্রতিবাদে সাতক্ষীরায় সমাবেশ

১৪

কালিগঞ্জে দুর্যোগ প্রশমন দিবস পালিত

১৫

মোহাম্মদ আলী সুজন ও সুজয়ের মায়ের ইন্তেকাল, সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক

১৬

তালায় দৈনিক রানার’র প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

১৭

কয়রায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

১৮

শ্যামনগরে জেলের স্বপ্ন পুড়িয়ে দিল দুর্বৃত্তরা

১৯

কপ৩১-কে সামনে রেখে সাতক্ষীরায় জলবায়ু পদযাত্রা: ন্যায্য ক্ষতিপূরণ নিশ্চিতের দাবি

২০