
মাসুদ পারভেজ, কালিগঞ্জ: কালিগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও দুর্যোগ মোকাবিলাবিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে।
‘ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
কর্মসূচির মূল লক্ষ্য ছিল দুর্যোগ মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধি, প্রস্তুতি জোরদার এবং দুর্যোগের ঝুঁকি হ্রাস করা। পাশাপাশি দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে ব্যক্তি, পরিবার ও সমাজের প্রতিটি সদস্যকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালনে উদ্বুদ্ধ করা হয়।
মন্তব্য করুন