বাংলাদেশ, সোমবার, ১২ অক্টোবর ২০২৬
২৭ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
১২ অক্টোবর ২০২৬, ৮:১২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

দেবহাটায় আব্দুল মজিদের সপ্তম মৃত্যুবার্ষিকীতে ফ্রি মেডিকেল ক্যাম্প

দেবহাটা প্রতিনিধি: দেবহাটা উপজেলার সখিপুর সাহেববাড়িতে নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের সাবেক সাধারণ সম্পাদক ও সখিপুর সরকারি খানবাহাদুর আহ্ছানউল্লা কলেজের প্রতিষ্ঠাতা আব্দুল মজিদের সপ্তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিনামূল্যে চিকিৎসাসেবা ক্যাম্প পরিচালিত হয়েছে।

সোমবার (১২ অক্টোবর) দিনব্যাপী এ ক্যাম্পে প্রায় ৪০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়।

ফিরোজা মজিদ ট্রাস্টের উদ্যোগে এবং লায়ন্স ক্লাব অব ঢাকা ওয়েসিসের সহযোগিতায় পরিচালিত এ ক্যাম্পে ডা. আকছেদুর রহমানের নেতৃত্বে ডা. শেখ রিহাদ রানা ও ডা. সাদিয়া আলমসহ তিনজন চিকিৎসক চিকিৎসাসেবা দেন।

এ সময় বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা, রক্তচাপ পরিমাপ এবং প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়।

ক্যাম্পের সার্বিক ব্যবস্থাপনায় রোভার লিডার আবু তালেবের নেতৃত্বে রোভার স্কাউটের সদস্যরা সহযোগিতা করেন।

ফিরোজা মজিদ ট্রাস্টের চেয়ারম্যান ইকবাল মাসুদ বলেন, এটি ফিরোজা মজিদ ট্রাস্টের উদ্যোগে আয়োজিত ১৫তম ফ্রি মেডিকেল ক্যাম্প। এ অঞ্চলের নারী, শিশু ও বয়স্ক ব্যক্তিদের জন্য চিকিৎসাসেবার সুযোগ অত্যন্ত সীমিত। এ বাস্তবতা বিবেচনায় নিয়ে আমরা স্থানীয় মানুষের কাছে বিনামূল্যে চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছি। মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এ ধরনের মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আব্দুল মজিদের অবদানের কথা স্মরণ করে তিনি বলেন, “তিনি এ অঞ্চলের শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামোগত উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন। তাঁর অবদান স্থানীয় মানুষের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে। সখিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনকালে তিনি এলাকার উন্নয়নে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেন। তাঁর উদ্যোগ ও সহযোগিতায় হাসপাতাল, পোস্ট অফিস, সাব-রেজিস্ট্রি অফিস ও সড়ক নির্মাণের মতো গুরুত্বপূর্ণ উন্নয়নমূলক কার্যক্রম এগিয়ে যায়।

ইকবাল মাসুদ আরও বলেন, আব্দুল মজিদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ফিরোজা মজিদ ট্রাস্টের জনকল্যাণমূলক উদ্যোগ অব্যাহত থাকবে। এর মাধ্যমে একদিকে এলাকার সুবিধাবঞ্চিত মানুষ বিনামূল্যে চিকিৎসাসেবা পাবেন, অন্যদিকে আব্দুল মজিদের জনকল্যাণমূলক কর্মকাণ্ড ও মানবিক আদর্শকে এগিয়ে নেওয়া সম্ভব হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এইচএসসির ফল ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে

১

কালিগঞ্জে ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে প্রেস কনফারেন্স

২

দেবহাটায় আব্দুল মজিদের সপ্তম মৃত্যুবার্ষিকীতে ফ্রি মেডিকেল ক্যাম্প

৩

দেবহাটায় ফ্যামিলি কার্ড কার্যক্রম অবহিতকরণে প্রেস কনফারেন্স

৪

দেবহাটায় জাতীয় কন্যা শিশু দিবস পালিত

৫

পাইকগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে ট্যাব বিতরণ

৬

জি এম কাদেরের বাসায় হামলার ঘটনায় সাতক্ষীরা জেলা জাতীয় পার্টির উদ্বেগ

৭

কালিগঞ্জে কন্যাশিশু দিবস পালিত

৮

শ্যামনগরে ১২ বছরের মাদ্রাসাছাত্রী ৮ মাসের অন্তঃসত্ত্বা, শিক্ষকসহ ৩ জনের বিরুদ্ধে মামলা

৯

কালিগঞ্জে দুর্গাপূজা উদযাপনে প্রস্তুতি সভা

১০

বিদায়ের দিনে হৃদয় নিংড়ানো ভালোবাসায় সিক্ত হলেন সেলিনা ইয়াসমিন

১১

গাবুরায় সুন্দরবন সেবা কল্যাণ ফাউন্ডেশনের ইউনিট উদ্বোধন

১২

কয়রায় বাস্তুতন্ত্র পুনরুদ্ধারে প্রশিক্ষণ

১৩

ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহের বিষয়ে অবহিতকরণে প্রেস কনফারেন্স

১৪

ড.ইউনূসের গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা পরিশোধের রায় প্রকাশ

১৫

পাগলা মসজিদের দানবাক্সে ১ হাজার ৪৪ ভরি সোনা, ১ হাজার ৮৮ ভরি রুপা

১৬

এইচএসসি থেকেই চালু অন্তর্বর্তী পরীক্ষা, সুযোগ পাবে অনুত্তীর্ণরা

১৭

২২ বছর পুরনো রেকর্ডে ভাগ বসালেন লিটন

১৮

সারা দেশে দুই দিন এলপিজি বিক্রি বন্ধের ঘোষণা

১৯

জি এম কাদেরের উত্তরার বাসায় ভাঙচুর

২০