বাংলাদেশ, সোমবার, ১২ অক্টোবর ২০২৬
২৭ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
১২ অক্টোবর ২০২৬, ৬:৪৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহের বিষয়ে অবহিতকরণে প্রেস কনফারেন্স

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহের বিষয়ে অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১২ অক্টোবর) দুপুরে সাতক্ষীরা সদর উপজেলা ডিজিটাল কর্নারে সমাজসেবা অফিস এই প্রেস কনফারেন্সের আয়োজন করে।

এতে সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা অর্ণব দত্ত । প্রেস কনফারেন্সে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন ।

প্রধান অতিথির বক্তব্যে সমাজকল্যাণ মন্ত্রী বলেন, দেশের প্রান্তিক ও সুবিধাবঞ্চিত পরিবারগুলোর প্রকৃত ডাটাবেজ তৈরি এবং স্বচ্ছতা নিশ্চিত করতেই দেশব্যাপী এই ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। এর মাধ্যমে প্রকৃত উপকারভোগীদের নিকট সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুবিধাসমূহ পৌঁছে দেওয়া সম্ভব হবে এবং একটি স্বাবলম্বী পরিবার গঠনে এই কার্যক্রম অনন্য ভূমিকা পালন করবে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক এইচ এম রহমাতুল্লাহ পলাশ। এ সময় উপস্থিত ছিলেন সমাজসেবা অধিদপ্তর সাতক্ষীরার উপ-পরিচালক এস এম রফিকুল ইসলাম, সহকারী পরিচালক মো. রোকনুজ্জামান, সদর সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শফিকুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. শরীফুল ইসলাম, শহর সমাজসেবা কর্মকর্তা মোঃ মশিদুল হক, উপজেলা কৃষি কর্মকর্তা প্লাবনী সরকার প্রমুখ।

সভায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহের বিষয়ে বিভিন্ন কারিগরি ও মাঠপর্যায়ের পরিকল্পনা তুলে ধরেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাইকগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে ট্যাব বিতরণ

১

জি এম কাদেরের বাসায় হামলার ঘটনায় সাতক্ষীরা জেলা জাতীয় পার্টির উদ্বেগ

২

কালিগঞ্জে কন্যাশিশু দিবস পালিত

৩

শ্যামনগরে ১২ বছরের মাদ্রাসাছাত্রী ৮ মাসের অন্তঃসত্ত্বা, শিক্ষকসহ ৩ জনের বিরুদ্ধে মামলা

৪

কালিগঞ্জে দুর্গাপূজা উদযাপনে প্রস্তুতি সভা

৫

বিদায়ের দিনে হৃদয় নিংড়ানো ভালোবাসায় সিক্ত হলেন সেলিনা ইয়াসমিন

৬

গাবুরায় সুন্দরবন সেবা কল্যাণ ফাউন্ডেশনের ইউনিট উদ্বোধন

৭

কয়রায় বাস্তুতন্ত্র পুনরুদ্ধারে প্রশিক্ষণ

৮

ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহের বিষয়ে অবহিতকরণে প্রেস কনফারেন্স

৯

ড.ইউনূসের গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা পরিশোধের রায় প্রকাশ

১০

পাগলা মসজিদের দানবাক্সে ১ হাজার ৪৪ ভরি সোনা, ১ হাজার ৮৮ ভরি রুপা

১১

এইচএসসি থেকেই চালু অন্তর্বর্তী পরীক্ষা, সুযোগ পাবে অনুত্তীর্ণরা

১২

২২ বছর পুরনো রেকর্ডে ভাগ বসালেন লিটন

১৩

সারা দেশে দুই দিন এলপিজি বিক্রি বন্ধের ঘোষণা

১৪

জি এম কাদেরের উত্তরার বাসায় ভাঙচুর

১৫

অর্থনীতিতে নোবেল জয় করলেন রবার্ট হল, মাইকেল উডফোর্ট

১৬

ট্রাকের ধাক্কায় প্রাণ গেল স্কুল শিক্ষিকার, আহত স্বামী হাসপাতালে 

১৭

সুন্দরবনে বিষ দিয়ে মাছ ধরা বন্ধে হস্তক্ষেপ চেয়ে নবীন-প্রবীণের আবেদন

১৮

সুন্দরবনে অপহৃত ৪ জেলে উদ্ধার

১৯

ইউপি ভোট পাঁচ ধাপে, শুরু ২১ জানুয়ারি

২০