
ডেস্ক রিপোর্ট: ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন পাঁচ ধাপে অনুষ্ঠিত হবে। প্রথম ধাপের ভোট হবে ২১ জানুয়ারি।
সোমবার (১২ অক্টোবর) ১৩তম কমিশন সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ।
তিনি বলেন, চার হাজার ৩০০ এর মতো ইউপির ভোট ২৭ মের মধ্যে সম্পন্ন হবে।
ইসি সানাউল্লাহ জানান, ঘোষিত রোডম্যাপ অনুযায়ী, পাঁচ ধাপে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। প্রথম ধাপে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২১ জানুয়ারি। এরপর দ্বিতীয় ধাপের ভোটগ্রহণ হবে ৪ ফেব্রুয়ারি। ২৯ এপ্রিল হবে তৃতীয় ধাপের। চতুর্থ ও পঞ্চম ধাপের ভোটগ্রহণ যথাক্রমে অনুষ্ঠিত হবে ১৩ ও ২৭ মে।
এর আগে স্থানীয় সরকারের ইউপি নির্বাচনের দিনক্ষণ নির্ধারণের জন্য সকালে বৈঠকে বসে ইসি। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে সকাল সাড়ে ১০টায় নির্বাচন ভবনে কমিশন সভা শুরু হয়। এতে চার নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশন সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন