
কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জে ড্রিংকিং ওয়াটার প্ল্যান্ট মালিক সমিতির বিশেষ সাধারণ সভা, নতুন কমিটির অভিষেক ও ফলজ বৃক্ষের চারা বিতরণ করা হয়েছে।
রবিবার (১১ অক্টোবর) সকাল ১০টায় কালিগঞ্জ প্রাথমিক শিক্ষক সমিতির অডিটোরিয়ামে সমিতির সভাপতি ও প্রত্যয় গ্রুপের পরিচালক মোঃ সিরাজুল ইসলামের সভাপতিত্বে এবং দপ্তর সম্পাদক নাজমুল হুদার সঞ্চালনায় এই সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কালিগঞ্জ থানা’র অফিসার ইনচার্জ (ওসি) শেখ শাহিনুর রহমান শাহিন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আইসিটি কর্মকর্তা হেমেন্দ্র নাথ মণ্ডল, সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন ও জাতীয় সাংবাদিক সংস্থা’র উপজেলা সভাপতি ও কালিগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক এম. হাফিজুর রহমান শিমুল।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন সমিতির সহসভাপতি আব্দুর রব, পল্টু বাসার, আব্দুল সবুর, হাফেজ খায়রুল ইসলাম, সাধারণ সম্পাদক শেখ আসিফ, ব্যবসায়ী মশিউর রহমান, সাবরিনা সুলতানা, সাবেক ইউপি সদস্য মনিরুজ্জামান মনির ও শাফায়েত হোসেন।
এ সময় সাংবাদিক জাহাঙ্গীর আলম ফজলুল হক, তাপস কুমার ঘোষ, ইশারাত আলীসহ সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন।
সভায় জানানো হয়, কালিগঞ্জ উপজেলায় মোট ১৩৫টি ড্রিংকিং ওয়াটার প্ল্যান্ট রয়েছে। অনুষ্ঠানে প্লান্ট মালিক সমিতির সদস্যদের পরিচিতি পর্ব শেষে উপস্থিত প্রত্যেক সদস্যের হাতে একটি করে ফলজ বৃক্ষের চারা ও পরিচিতি কার্ড বিতরণ করা হয়।
সভায় পানির গুণগত মান বজায় রাখা, নির্ধারিত মূল্যে পানি বিক্রি এবং পারস্পরিক দ্বিধাদ্বন্দ্ব ভুলে ঐক্যবদ্ধভাবে ব্যবসা পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন।
মন্তব্য করুন