
বাংলাদেশ জাসদ সাতক্ষীরা জেলা শাখার কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১০ অক্টোবর) সকাল ১১টায় শহরের একটি কনভেনশন হলে এই কাউন্সিল অনুষ্ঠিত হয়।
কাউন্সিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাকসুর সাবেক জিএস ও বাংলাদেশ জাসদ এর স্থায়ী কমিটির সদস্য ডা. মুশতাক হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাসদ এর স্থায়ী কমিটির সদস্য এ.টি. এম মহব্বত আলী, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মোকসেদুর রহমান লবু, বাংলাদেশ যুবজোটের সভাপতি ও সাটুরিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. শাহজাহান আলী সাজু এবং বাংলাদেশ ছাত্রলীগ (বিসিএল) এর সভাপতি গৌতম চন্দ্র শীল।
অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশ জাসদ সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক ইদ্রিস আলী।
সভাপতিত্ব করেন বাংলাদেশ জাসদ সাতক্ষীরা জেলা শাখার সভাপতি সরদার কাজেম আলী।
সভায় সর্ব সম্মতিক্রমে অধ্যাপক ইদ্রিস আলীকে সভাপতি এবং দিদারুল আলম হেলালকে সাধারণ সম্পাদক করে বাংলাদেশ জাসদ সাতক্ষীরা জেলা শাখার কমিটি ঘোষণা করা হয়। প্রেস বিজ্ঞপ্তি
মন্তব্য করুন