বাংলাদেশ, সোমবার, ১২ অক্টোবর ২০২৬
২৭ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
১২ অক্টোবর ২০২৬, ৯:৫১ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

বিশ্ব রেকর্ড গড়লেন অভিষেক

স্পোর্টস ডেস্ক: ইন্দোরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টিতে ভারতের ওপেনার অভিষেক শর্মা বিশ্ব রেকর্ড গড়েছেন। ৩০ বলে ৬৯ রান করার পথে তিনি দ্রুততম ব্যাটার হিসেবে ২০০০ টি-টোয়েন্টি রান করেছেন।

১০২৪ বল খেলে দুই হাজার রানের ঘরে পৌঁছেছেন অভিষেক। ১১৬৪ বলে সূর্যকুমার যাদবের গড়া রেকর্ড ভেঙেছেন তিনি। অভিষেক মাত্র ১৮ বলে ফিফটি করেছেন। তাতে এই ফরম্যাটে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে যৌথভাবে তৃতীয় দ্রুততম হাফ সেঞ্চুরি করলেন তিনি। ২০০০ টি-টোয়েন্টি রানের জন্য ৩৩ রান দরকার ছিল অভিষেকের। ভারতের ২০০০ রানের ক্লাবে থাকা অন্যরা হলেন রোহিত শর্মা, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া ও লোকেশ রাহুল।

কিছু বাধা-বিপত্তি থাকলেও অভিষেকের ব্যাট থেকে এই বছর রানের ফোয়ারা ছুটেছে। ৩২ ম্যাচে ২৯.৭০ গড় ও ২০৬.৫০ স্ট্রাইক রেটে ৯২১ রান করেছেন তিনি, একটি সেঞ্চুরি ও আটটি ফিফটি। এই বছর অভিষেক ৬৮ ছক্কা মেরেছেন। যা ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী অধিনায়ক সূর্যকুমারের সঙ্গে এক পঞ্জিকাবর্ষে যৌথভাবে সর্বোচ্চ।

এনিয়ে সপ্তমবার অভিষেক এক টি-টোয়েন্টিতে প্রথম ছয় ওভারে ৫০ রান অতিক্রম করেন। আর কেউই এই কাজটি দুইবারের বেশি করতে পারেননি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাংবাদিক হাফিজুর রহমানের মায়ের ইন্তেকাল, প্রেসক্লাবের শোক

১

উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সকালে পান করতে পারেন ৫ পানীয়

২

সৌদির বিমানবন্দরে ফের হুথিদের হামলায় নিহত ১, আহত ১১

৩

রাজধানী থেকে সাবেক ২ সেনা কর্মকর্তা গ্রেপ্তার

৪

বিশ্ব রেকর্ড গড়লেন অভিষেক

৫

কালিগঞ্জে কাপড়ের দোকান লুট, ২৩ বস্তা মালামাল উদ্ধার

৬

জবি হিউম্যান রাইটস ডিফেন্ডার সোসাইটির সভাপতি লাবিব-সম্পাদক রাকিবুল

৭

নেপালে আকস্মিক বন্যায় ভেসে গেল ৪০ বাড়ি

৮

সাজেক ভ্যালি পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা

৯

মুশফিক-শান্তর সেঞ্চুরি মিস, তবু চালকের আসনে বাংলাদেশ

১০

‘আমার কোনো সঞ্চয় নেই, মেয়েরাই আমার সঞ্চয়’

১১

মাটির কন্যারা জাগলে সহনশীল হবে আগামী || মো: মামুন হাসান

১২

কালিগঞ্জে ড্রিংকিং ওয়াটার প্ল্যান্ট মালিক সমিতির সাধারণ সভা

১৩

বাংলাদেশ জাসদ সাতক্ষীরা শাখার কাউন্সিল: ইদ্রিস সভাপতি, দিদারুল সম্পাদক

১৪

আইনশৃঙ্খলা বিষয়ক সভায় চাঁদাবাজি বন্ধে কঠোর হওয়ার সিদ্ধান্ত

১৫

জবি ছাত্রী হলে চুরি

১৬

জনবল সংকটে কয়রা শিক্ষা অফিসে অচলাবস্থা!

১৭

পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়ায় জরুরি অবস্থা জারি, মুখ্যমন্ত্রী গ্রেফতার

১৮

কালিগঞ্জে সড়কের মাঝখানে কালভার্ট ভেঙে দুর্ঘটনার শংকা!

১৯

গদাইপুরের চারার কদর দেশজুড়ে

২০