বাংলাদেশ, সোমবার, ১২ অক্টোবর ২০২৬
২৭ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
১১ অক্টোবর ২০২৬, ৮:৫২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

নেপালে আকস্মিক বন্যায় ভেসে গেল ৪০ বাড়ি

ডেস্ক রিপোর্ট: নেপালের মধ্যাঞ্চলীয় গোরখা জেলায় আকস্মিক বন্যায় আনুমানিক ৩৫ থেকে ৪০টি বাড়ি ভেসে গেছে। রোববার (১১ অক্টোবর) ভোরে বুধি গণ্ডকি নদীতে আকস্মিক বন্যার কারণে এ পরিস্থিতির সৃষ্টি হয়। এতে বাড়িঘর, সেতু ও জলবিদ্যুৎ প্রকল্পের অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। খবর আনাদোলু এজেন্সির।

নেপালের সংবাদমাধ্যম কাঠমান্ডু পোস্টের প্রতিবেদনে বলা হয়, বন্যায় চুমনুব্রি ও ধারচে গ্রামীণ পৌরসভা এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। কয়েকটি জনবসতি প্লাবিত হয়েছে। নদীর পানি বাড়তে থাকায় আরও অনেক বাড়িঘর ঝুঁকির মুখে রয়েছে।

দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সুদান গুরুং জানান, বন্যার পানিতে চুমনুব্রি-৩ এলাকার ন্যকচেট ও ফিলিম বাজারের মধ্যে সংযোগকারী সেতুটিও ভেসে গেছে।

চেন্নাই বিমানবন্দরে মোদিকে স্বাগত জানালেন মুখ্যমন্ত্রী বিজয়
পরিস্থিতি মোকাবিলায় হেলিকপ্টার মোতায়েন করা হয়েছে। এগুলোর মাধ্যমে উদ্ধার অভিযান, ত্রাণ বিতরণ ও ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার কাজ চলছে। নেপাল পুলিশ, সশস্ত্র পুলিশ বাহিনী এবং স্থানীয় প্রশাসনের সদস্যরাও উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে অংশ নিয়েছেন।

গোরখা জেলার প্রধান কর্মকর্তা ধর্মেন্দ্র কুমার মিশ্র জানান, প্রাথমিক তথ্য অনুযায়ী, সিউরিবাস এলাকার ওপরের দিকে ভূমিধসের ঘটনা ঘটেছিল। তবে বন্যার প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পূর্ণ চিত্র জানতে তদন্ত চলছে।

এদিকে, নদীর তীরবর্তী এলাকায় বসবাসকারীদের সতর্ক করতে মাইকিং করছে কর্তৃপক্ষ। তাদের দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হচ্ছে।

নদীর পানি অব্যাহতভাবে বাড়তে থাকায় পরিস্থিতি পর্যবেক্ষণ করছে স্থানীয় প্রশাসন। ক্ষতিগ্রস্তদের উদ্ধার এবং সম্ভাব্য প্রাণহানি এড়াতে জরুরি কার্যক্রম জোরদার করা হয়েছে।

সূত্র: আনাদোলু এজেন্সি

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এইচএসসির ফল ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে

১

কালিগঞ্জে ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে প্রেস কনফারেন্স

২

দেবহাটায় আব্দুল মজিদের সপ্তম মৃত্যুবার্ষিকীতে ফ্রি মেডিকেল ক্যাম্প

৩

দেবহাটায় ফ্যামিলি কার্ড কার্যক্রম অবহিতকরণে প্রেস কনফারেন্স

৪

দেবহাটায় জাতীয় কন্যা শিশু দিবস পালিত

৫

পাইকগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে ট্যাব বিতরণ

৬

জি এম কাদেরের বাসায় হামলার ঘটনায় সাতক্ষীরা জেলা জাতীয় পার্টির উদ্বেগ

৭

কালিগঞ্জে কন্যাশিশু দিবস পালিত

৮

শ্যামনগরে ১২ বছরের মাদ্রাসাছাত্রী ৮ মাসের অন্তঃসত্ত্বা, শিক্ষকসহ ৩ জনের বিরুদ্ধে মামলা

৯

কালিগঞ্জে দুর্গাপূজা উদযাপনে প্রস্তুতি সভা

১০

বিদায়ের দিনে হৃদয় নিংড়ানো ভালোবাসায় সিক্ত হলেন সেলিনা ইয়াসমিন

১১

গাবুরায় সুন্দরবন সেবা কল্যাণ ফাউন্ডেশনের ইউনিট উদ্বোধন

১২

কয়রায় বাস্তুতন্ত্র পুনরুদ্ধারে প্রশিক্ষণ

১৩

ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহের বিষয়ে অবহিতকরণে প্রেস কনফারেন্স

১৪

ড.ইউনূসের গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা পরিশোধের রায় প্রকাশ

১৫

পাগলা মসজিদের দানবাক্সে ১ হাজার ৪৪ ভরি সোনা, ১ হাজার ৮৮ ভরি রুপা

১৬

এইচএসসি থেকেই চালু অন্তর্বর্তী পরীক্ষা, সুযোগ পাবে অনুত্তীর্ণরা

১৭

২২ বছর পুরনো রেকর্ডে ভাগ বসালেন লিটন

১৮

সারা দেশে দুই দিন এলপিজি বিক্রি বন্ধের ঘোষণা

১৯

জি এম কাদেরের উত্তরার বাসায় ভাঙচুর

২০