বাংলাদেশ, সোমবার, ১২ অক্টোবর ২০২৬
২৭ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
১২ অক্টোবর ২০২৬, ৬:২৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

২২ বছর পুরনো রেকর্ডে ভাগ বসালেন লিটন

স্পোর্টস ডেস্ক: ব্যাট হাতে সেঞ্চুরি, উইকেটের পেছনে একের পর এক ক্যাচ। আফগানিস্তানের বিপক্ষে আবুধাবি টেস্টে দারুণ এক ম্যাচ কাটাচ্ছেন লিটন কুমার দাস।

এবার উইকেটকিপিংয়ে বাংলাদেশের হয়ে এক টেস্টে সর্বোচ্চ ডিসমিসালের রেকর্ডে ভাগ বসিয়েছেন এই তারকা। ২২ বছর আগে রেকর্ডটি গড়েছিলেন সাবেক অধিনায়ক ও উইকেটকিপার খালেদ মাসুদ পাইলট।

অস্ট্রেলিয়ার বিপক্ষে টানা তিন ইনিংসে শূন্য রানে আউট হওয়ার দুঃসহ স্মৃতি নিয়ে আবুধাবি টেস্টে খেলতে নেমেছিলেন লিটন। প্রথম ইনিংসে ব্যাট হাতে ৫৩ রান করার পাশাপাশি চারটি ক্যাচ ও একটি স্টাম্পিং করেন তিনি।

দ্বিতীয় ইনিংসে আফগানিস্তানের প্রথম দুই ব্যাটারের ক্যাচও নিয়েছেন লিটন। তাতে ম্যাচে তার ডিসমিসালের সংখ্যা দাঁড়িয়েছে সাতটিতে।
বাংলাদেশের হয়ে এক টেস্টে উইকেটকিপারের সর্বোচ্চ ডিসমিসালের রেকর্ডও এটি। ২০০৪ সালে হারারে টেস্টে জিম্বাবুয়ের বিপক্ষে সাতটি ডিসমিসাল করেছিলেন খালেদ মাসুদ পাইলট। ২২ বছর পর সেই রেকর্ডে ভাগ বসালেন লিটন। আফগানিস্তানের দ্বিতীয় ইনিংসে এখনও আট উইকেট হাতে থাকায় পাইলটকে ছাড়িয়ে যাওয়ার সুযোগ রয়েছে তার সামনে।

তবে বিশ্ব রেকর্ড থেকে এখনও বেশ দূরে লিটন। এক টেস্টে সর্বোচ্চ ১১টি ডিসমিসালের রেকর্ড রয়েছে তিন উইকেটকিপারের। ১৯৯৫ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ইংল্যান্ডের জ্যাক রাসেল, ২০১৩ সালে পাকিস্তানের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার এবি ডি ভিলিয়ার্স এবং ২০১৮ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতের ঋষভ পন্ত এই কীর্তি গড়েছিলেন।

এদিকে আবুধাবি টেস্টের চতুর্থ দিনের দ্বিতীয় সেশনে ৭ উইকেটে ৩৭২ রান তুলে দ্বিতীয় ইনিংস ঘোষণা করেছে বাংলাদেশ। তাতে আফগানিস্তানের সামনে জয়ের লক্ষ্য দাঁড়িয়েছে ৪৭৯ রান।

দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি করেছেন লিটন। ১১৭ বলে ১৪টি চারের সাহায্যে ১০২ রান করেন তিনি। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ১৯১ বলে ৮২ এবং মুশফিকুর রহিম ১৪৮ বলে ৮১ রান করেন।

৪৭৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে চতুর্থ দিনের দ্বিতীয় সেশন শেষে ২ উইকেটে ৭৯ রান করেছে আফগানিস্তান। জয়ের জন্য শেষ দিনে তাদের প্রয়োজন আরও ৪০০ রান, হাতে রয়েছে আট উইকেট।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিদায়ের দিনে হৃদয় নিংড়ানো ভালোবাসায় সিক্ত হলেন সেলিনা ইয়াসমিন

১

গাবুরায় সুন্দরবন সেবা কল্যাণ ফাউন্ডেশনের ইউনিট উদ্বোধন

২

কয়রায় বাস্তুতন্ত্র পুনরুদ্ধারে প্রশিক্ষণ

৩

ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহের বিষয়ে অবহিতকরণে প্রেস কনফারেন্স

৪

ড.ইউনূসের গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা পরিশোধের রায় প্রকাশ

৫

পাগলা মসজিদের দানবাক্সে ১ হাজার ৪৪ ভরি সোনা, ১ হাজার ৮৮ ভরি রুপা

৬

এইচএসসি থেকেই চালু অন্তর্বর্তী পরীক্ষা, সুযোগ পাবে অনুত্তীর্ণরা

৭

২২ বছর পুরনো রেকর্ডে ভাগ বসালেন লিটন

৮

সারা দেশে দুই দিন এলপিজি বিক্রি বন্ধের ঘোষণা

৯

জি এম কাদেরের উত্তরার বাসায় ভাঙচুর

১০

অর্থনীতিতে নোবেল জয় করলেন রবার্ট হল, মাইকেল উডফোর্ট

১১

ট্রাকের ধাক্কায় প্রাণ গেল স্কুল শিক্ষিকার, আহত স্বামী হাসপাতালে 

১২

সুন্দরবনে বিষ দিয়ে মাছ ধরা বন্ধে হস্তক্ষেপ চেয়ে নবীন-প্রবীণের আবেদন

১৩

সুন্দরবনে অপহৃত ৪ জেলে উদ্ধার

১৪

ইউপি ভোট পাঁচ ধাপে, শুরু ২১ জানুয়ারি

১৫

পাইকগাছায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

১৬

শ্যামনগরে গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু

১৭

সাংবাদিক হাফিজুর রহমানের মায়ের ইন্তেকাল, প্রেসক্লাবের শোক

১৮

উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সকালে পান করতে পারেন ৫ পানীয়

১৯

সৌদির বিমানবন্দরে ফের হুথিদের হামলায় নিহত ১, আহত ১১

২০