বাংলাদেশ, সোমবার, ১২ অক্টোবর ২০২৬
২৭ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
১২ অক্টোবর ২০২৬, ৬:৫৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কয়রায় বাস্তুতন্ত্র পুনরুদ্ধারে প্রশিক্ষণ

কয়রা (খুলনা) প্রতিনিধি: সুন্দরবনের জীববৈচিত্র্য, প্রাকৃতিক সম্পদ ও পরিবেশগত ভারসাম্য রক্ষা এবং ক্ষতিগ্রস্ত বাস্তুতন্ত্র পুনরুদ্ধারে সচেতনতা ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে খুলনার কয়রায় রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। এতে সুন্দরবন কো-ম্যানেজমেন্ট কমিটি (সিএমসি), এফসিভি ও ভিসিএফের সদস্যরা অংশ নেন।

সোমবার (১২ অক্টোবর) উপজেলার মানবকল্যাণ ইউনিটের সভাকক্ষে বেসরকারি উন্নয়ন সংস্থা কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোডেক) এ প্রশিক্ষণের আয়োজন করে। অক্সফ্যাম ইন বাংলাদেশ ও অস্ট্রেলিয়ান এইডের সহযোগিতায় ব্লু ইকোনমি অ্যান্ড ইনক্লুসিভ ডেভেলপমেন্ট ফর ক্লাইমেট জাস্টিস (BID4CJ) প্রকল্পের আওতায় এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

কোডেকের প্রাইভেট সেক্টর এনগেজমেন্ট অফিসার মো. শামিমুল আরফিন সুমনের পরিচালনায় প্রশিক্ষণে সেশন পরিচালনা করেন কাশিয়াবাদ ফরেস্ট স্টেশনের স্টেশন কর্মকর্তা ও ডেপুটি রেঞ্জার মো. নাসির উদ্দীন। বক্তব্য রাখেন দাকোপ-কয়রা সুন্দরবন কো-ম্যানেজমেন্ট কমিটির ট্রেজারার মো. রিয়াছাদ আলী, কোডেকের ফিল্ড অফিসার গাজী ফারুখ হোসেন, পিপলস ফোরামের (পিএফ) সভাপতি মোল্ল্যা মনিরুজ্জামান, সম্পাদক মিজানুর রহমান লিটন এবং সদস্য সাইফুল ইসলাম, খগেন্দ্রনাথ মণ্ডল, রেবেকা খাতুন ও রোজিনা খাতুন।

প্রশিক্ষণে বাস্তুতন্ত্রের ধারণা, বাস্তুতন্ত্র সংরক্ষণ ও পুনরুদ্ধারে করণীয়, জলবায়ু পরিবর্তন এবং এর প্রভাবে বাংলাদেশে সৃষ্ট বিভিন্ন পরিবেশগত ঝুঁকি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

পাশাপাশি গ্রিনহাউস ও গ্রিনহাউস গ্যাস সম্পর্কে প্রাথমিক ধারণা দেওয়া হয়। প্রশিক্ষণের শেষ পর্যায়ে অংশগ্রহণকারীদের মতামত ও সক্রিয় অংশগ্রহণের ভিত্তিতে বাস্তুতন্ত্র সংরক্ষণ ও পুনরুদ্ধারে করণীয় নির্ধারণে একটি কর্মপরিকল্পনা প্রণয়ন করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাইকগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে ট্যাব বিতরণ

১

জি এম কাদেরের বাসায় হামলার ঘটনায় সাতক্ষীরা জেলা জাতীয় পার্টির উদ্বেগ

২

কালিগঞ্জে কন্যাশিশু দিবস পালিত

৩

শ্যামনগরে ১২ বছরের মাদ্রাসাছাত্রী ৮ মাসের অন্তঃসত্ত্বা, শিক্ষকসহ ৩ জনের বিরুদ্ধে মামলা

৪

কালিগঞ্জে দুর্গাপূজা উদযাপনে প্রস্তুতি সভা

৫

বিদায়ের দিনে হৃদয় নিংড়ানো ভালোবাসায় সিক্ত হলেন সেলিনা ইয়াসমিন

৬

গাবুরায় সুন্দরবন সেবা কল্যাণ ফাউন্ডেশনের ইউনিট উদ্বোধন

৭

কয়রায় বাস্তুতন্ত্র পুনরুদ্ধারে প্রশিক্ষণ

৮

ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহের বিষয়ে অবহিতকরণে প্রেস কনফারেন্স

৯

ড.ইউনূসের গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা পরিশোধের রায় প্রকাশ

১০

পাগলা মসজিদের দানবাক্সে ১ হাজার ৪৪ ভরি সোনা, ১ হাজার ৮৮ ভরি রুপা

১১

এইচএসসি থেকেই চালু অন্তর্বর্তী পরীক্ষা, সুযোগ পাবে অনুত্তীর্ণরা

১২

২২ বছর পুরনো রেকর্ডে ভাগ বসালেন লিটন

১৩

সারা দেশে দুই দিন এলপিজি বিক্রি বন্ধের ঘোষণা

১৪

জি এম কাদেরের উত্তরার বাসায় ভাঙচুর

১৫

অর্থনীতিতে নোবেল জয় করলেন রবার্ট হল, মাইকেল উডফোর্ট

১৬

ট্রাকের ধাক্কায় প্রাণ গেল স্কুল শিক্ষিকার, আহত স্বামী হাসপাতালে 

১৭

সুন্দরবনে বিষ দিয়ে মাছ ধরা বন্ধে হস্তক্ষেপ চেয়ে নবীন-প্রবীণের আবেদন

১৮

সুন্দরবনে অপহৃত ৪ জেলে উদ্ধার

১৯

ইউপি ভোট পাঁচ ধাপে, শুরু ২১ জানুয়ারি

২০